Connect with us

top2

কক্সবাজারে আবাসিক হোটেলে পর্যটকের মৃত্যু, দুই নারীসহ আটক ৪

Published

on

অলটাইম ডেস্ক

কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মোহাম্মদ রুবেল (৪২) নামের এক পর্যটককে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে মোহাম্মদ রুবেলের মৃত্যু হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান।

মৃত পর্যটক হলেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বাসিন্দা আব্দুস লতিফের ছেলে মোহাম্মদ রুবেল (৪২)।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই নারীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মোহাম্মদ (৪৮),মো. মোতালেব (৩৬), মর্জিনা আক্তার (১৮) ও সাবিনা আক্তার (১৭)।

গত ১৫ অক্টোবর মোহাম্মদ রুবেল নিজ জেলার নওগাঁ থেকে প্রাইভেট কারযোগে চালকসহ কক্সবাজারে বেড়াতে আসেন। তিনি কলাতলীর হোটেল-মোটেল জোনে অবস্থিত হোটেল হাইপেরিয়ান হোয়াইট প্যালেসে ওঠেন। প্রাথমিক অবস্থায় তার চালক কয়েকদিন পর ফিরে গেলেও রুবেল কক্সবাজারেই অবস্থান করছিলেন।

পরবর্তীতে, ২০ অক্টোবর তার চার বন্ধু নওগাঁ থেকে এসে একই হোটেলে ওঠেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে হোটেলের ৪০৭ নম্বর কক্ষে মোহাম্মদ রুবেল বন্ধু ও দুই নারীসহ অবস্থান করছিলেন। ভোররাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ হোটেল পরিদর্শন করে এবং পরে হাসপাতাল থেকেও মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় মৃত পর্যটকের সঙ্গে থাকা দুই বন্ধু ও দুই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়।

ওসি ইলিয়াছ খান বলেন,মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণেই তার মৃত্যু হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত পর্যটকের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তাদের অভিযোগ বা সন্দেহের ভিত্তিতেও তদন্ত সম্প্রসারিত হতে পারে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

নির্বাচনে বিজয়ী যে ৭ নারী নেতৃত্ব

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের কাছাকাছি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ২৯৯টি আসনের বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা জয় পেয়েছেন ১৮১টিতে।

এই ১৮১ বিজয়ীর মধ্যে বিএনপির ৬ নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিজয়ী নারী প্রার্থীরা হলেন—

মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা,

ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,

সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা,

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ,

ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল,

নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

নির্বাচনে নারী প্রার্থীদের এ জয়কে দলটির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন অনেকে।

Continue Reading

top2

নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ৩টা ২০মিনিটে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোটের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

অধ্যাপক রেজাউল করিম অভিযোগ করেন, তার নির্বাচনী এজেন্টদের একাধিক কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে ভোটারদের মতামত প্রতিফলিত হচ্ছে না।

অবিলম্বে এ নির্বাচন বাতিল করে নতুন করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান অধ্যাপক রেজাউল করিম

Continue Reading

top2

৩ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চাইল জামায়াত

Published

on

By

তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে এই অনুরোধ জানায় দলটি।

এদিন বিকেল সোয়া ৩টার দিকে আগারগাঁওয়ে কমিশন ভবনে জামায়াতের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল যান। তাদের মাঝে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। সেখানে ইসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনের কাছে আমরা কুমিল্লা-৮, শরিয়তপুর-২, পটুয়াখালী-১ এ তিনটি আসনের কিছু কেন্দ্রের ভোট স্থগিত চেয়েছি।

উল্লেখ্য, চলমান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি জালভোট ও তিন জায়গায় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সমন্বয় সেলের তথ্য থেকে জানা গেছে, দুপুর ২টা পর্যন্ত দেশে ১৪টি স্থানে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৩৫ জায়গায়। দেশের সব কেন্দ্রের মধ্যে ৪৮৬টি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।

সূত্র থেকে আরো জানা গেছে, সারাদেশে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে তিনটি জায়গায়। এছাড়া ৬ জন প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। ৫৯টি জালভোট দেওয়ার ঘটনা ঘটেছে। ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ১৮টি। অগ্নিসংযোগের ঘটনা পাওয়া গেছে ৪টি স্থানে এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলার ঘটনা ঘটেছে ৩৩টি।

Continue Reading

Trending