Connect with us

খেলাধুলা

কনওয়ে-ল্যাথামের বিশ্ব রেকর্ড, জয়ের লক্ষ্যে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ

Published

on

মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়েছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। টেস্ট ইতিহাসের দশম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে দ্বিশতক ও শতক হাঁকানোর কীর্তি গড়েছেন তিনি। তৃতীয় টেস্টে তার এই রেকর্ডের দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৪৬২ রানের বিশাল লক্ষ্য দিয়েছে কিউইরা। রবিবার চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪৩ রান তুলেছে সফরকারী দল। এই ম্যাচ জিতে সিরিজ ড্র করতে হলে শেষ দিনে ক্যারিবীয়দের আরও ৪১৯ রান করতে হবে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে ৪১৮ রানের বেশি তাড়া করে জেতার কোনও রেকর্ড নেই। ফলে সিরিজ বাঁচাতে হলে ওয়েস্ট ইন্ডিজকে গড়তে হবে এক নতুন বিশ্ব রেকর্ড। দিন শেষে ব্র্যান্ডন কিং ৩৭ এবং জন ক্যাম্পবেল ২ রানে অপরাজিত আছেন।

এর আগে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩০২ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ২২৭ রান করা কনওয়ে দ্বিতীয় ইনিংসেও ১০০ রান করেছেন। ষষ্ঠ কিউই ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি। এর কিছুক্ষণ পরই সপ্তম কিউই ব্যাটার হিসেবে এই তালিকায় নাম লেখান অধিনায়ক টম ল্যাথাম (১০১ রান)। প্রথম ইনিংসে ল্যাথাম করেছিলেন ১৩৭ রান।

ল্যাথাম ও কনওয়ে জুটি এই ম্যাচে গড়েছেন অনন্য এক বিশ্ব রেকর্ড। প্রথম ইনিংসে ৩২৩ এবং দ্বিতীয় ইনিংসে ১৯২ রান—সব মিলিয়ে ওপেনিং জুটিতে এই ম্যাচে তারা সংগ্রহ করেছেন ৫১৫ রান, যা টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া এক টেস্টে ৩২৭ রান করে স্টিফেন ফ্লেমিং (৩৪৩) ও মার্টিন ক্রোর (৩২৯) পর নিউজিল্যান্ডের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হয়েছেন কনওয়ে।

দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তোলার লক্ষ্যে মাঝের সেশনে বিধ্বংসী ব্যাটিং করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ৩৭ বলে ৪০ এবং রাচিন রবীন্দ্র মাত্র ২৩ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কাভেম হজ ২ উইকেট নিলেও অধিনায়ক রোস্টন চেজ ১৩ ওভারে খরচ করেন ১০৬ রান।

এর আগে সকালে প্রথম ইনিংসে ৪২০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাতে ১৫৫ রানের লিড পায় নিউজিল্যান্ড। আগের দিনের সেঞ্চুরিয়ান কাভেম হজ ১২৩ রানে অপরাজিত থাকলেও অন্য প্রান্তে তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেনি। কিউইদের পক্ষে জ্যাকব ডাফি ৮৬ রানে ৪ উইকেট নেন। স্পিনার অ্যাজাজ প্যাটেল নেন ৩টি উইকেট।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

বিশ্বকাপের আগে ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

Published

on

By

বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস এবং ইউরোপের দেশ আইসল্যান্ডের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এতে ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ইউরোপিয়ান কোনো দলের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের জন্য ঘোষণা করা স্কোয়াড এ দুটি ম্যাচে খেলাবেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে ৩০ মে পর্যন্ত সময়সীমা পাচ্ছেন আর্জেন্টাইন কোচ।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। এখন পর্যন্ত এই একবারই মুখোমুখি হয়েছে দুই দল। এবার দুটি দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে আলাবামার জর্ডান-হের স্টেডিয়ামে। আমেরিকান ফুটবলের এ ভেন্যুর ৮৭ বছরের ইতিহাসে এটাই হবে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ।

অন্যদিকে, এর আগে তিনবার হন্ডুরাসের মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে আর্জেন্টিনা। এই তিন ম্যাচে ৭ গোল করার বিপরীতে তারা হজম করেছে মাত্র ১ গোল

Continue Reading

খেলাধুলা

১.৭৭ বিলিয়ন ডলারে বিক্রি হলো বেঙ্গালুরু

Published

on

By

আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে যে বিক্রি করা হবে এমন আলোচনা ছিল অনেকদিন থেকে। শেষ পর্যন্ত সেটা হয়েও গেলো। একাধিক বিনিয়োগকারীর একটি কনসোর্টিয়াম মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম প্রতিষ্ঠাতা ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তথা আরসিবিকে কেনার ঘোষণা দিয়েছে ভারতের আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। শুরুতে দুই বিলিয়ন ডলারের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত ১.৭৭ বিলিয়ন ডলারে এই মালিকানা বদল হয়েছে। 

শনিবার শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ঠিক কয়েকদিন আগে এমন ঘোষণা এসেছে।

এই কনসোর্টিয়ামে রয়েছে ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিটজারের পরিচালিত বোল্ট ভেঞ্চারস, ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, ব্ল্যাকস্টোন এবং আদিত্য বিড়লা গ্রুপ।

গত বছর প্রথমবারের মতো আইপিএল জেতা এই ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করেছে ইউনাইটেড স্পিরিটস লিমিটেড। যা বৈশ্বিক অ্যালকোহল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডায়াজিওর ভারতীয় শাখা। তারা ১৬৬.৬ বিলিয়ন ভারতীয় রুপিতে (১.৭৭ বিলিয়ন ডলার) চুক্তিটি সম্পন্ন করেছে বলে জানা গেছে।

নতুন মালিকানার পর এর চেয়ারম্যান হচ্ছেন আদিত্য বিড়লা গ্রুপের ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা। ভাইস চেয়ারম্যান হচ্ছেন টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের সত্যন গজওয়ানি। ২০২৬ সালের আইপিএলের পর তারা দায়িত্ব বুঝে নেবেন। 

Continue Reading

খেলাধুলা

লিভারপুল ছাড়ার ঘোষণা মোহাম্মদ সালাহর

Published

on

By

মৌসুম শেষে লিভারপুল ছাড়ার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় নিজের বিদায়ের ঘোষণা দেন তিনি।

ভিডিও বার্তায় সালাহ বলেন, সময়টা চলে এসেছে। আমি এই মৌসুম শেষে লিভারপুল ছাড়ছি। এই ক্লাব, শহর ও সমর্থকেরা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

লিভারপুলকে শুধু একটি ক্লাব নয়, বরং আবেগ ও ইতিহাসের প্রতীক হিসেবে উল্লেখ করে সালাহ বলেন, এখানে কাটানো সময় তার ক্যারিয়ারের সেরা অধ্যায়। সতীর্থদের সঙ্গে অর্জন, ট্রফি জেতা এবং কঠিন সময় পার করার অভিজ্ঞতার কথাও স্মরণ করেন তিনি।

সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে সালাহ বলেন, ভালো সময়ের পাশাপাশি কঠিন সময়েও তোমরা পাশে ছিলে। এই ভালোবাসা আমি কখনো ভুলব না। বিদায় প্রসঙ্গে তিনি আরও বলেন, “এটা বলা কঠিন, তবে আমি সবসময় তোমাদের একজন হয়েই থাকব। তোমাদের জন্যই আমি কখনো একা নই।

প্রসঙ্গত, লিভারপুলের হয়ে খেলার সময়ে সালাহ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক বড় শিরোপা জিতেছেন। ব্যক্তিগত অর্জনের মধ্যে রয়েছে চারবার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জেতা। তবে আগামী মৌসুমে তার নতুন গন্তব্য কোথায় হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া ৩৩ বছর বয়সী এই ফুটবলার ক্লাবটির হয়ে ৪৩৫ ম্যাচে ২৫৫টি গোল করেছেন। ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি তৃতীয় স্থানে অবস্থান করছেন।

Continue Reading

Trending