Connect with us

top2

গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে করার সিদ্ধান্তে জামায়তের নিন্দা, প্রত্যাহারের আহ্বান 

Published

on

ডেস্ক নিউজ 

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার সিদ্ধান্তের নিন্দা এবং তা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ৮ দলের জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এ আহ্বান জানান। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, জুলাই সনদ জারি করে প্রধান উপদেষ্টা সঠিকই করেছেন। এটা আরো আগে জারি করা দরকার ছিল। এটার জন্য ধন্যবাদ। কিন্তু এই সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট যে অপরিহার্য, এখানে তিনি গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হবে বলে বিভ্রান্তি তৈরি করেছেন। এটার আমরা নিন্দা জানাচ্ছি এবং এটি প্রত্যাহার করার আহ্বান জানাই।

তিনি বলেন, কেন প্রত্যাহার করবেন, সেটিসহ সভায় আরো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সেসব বিষয় বিস্তারিত শুক্রবার সকাল সাড়ে ১০টায় আল-ফালাহ মিলনায়তনে ৮ দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হবে। এ সময় আগের আন্দোলনের ঢাকার কর্মসূচির বিষয়ে পুন:স্থাপিত হবে। তবে শুক্রবার পাঁচ দফা দাবিতে সারা দেশের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমরা আশা করেছিলাম- প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন ও বিভিন্ন দাবিদাওয়া নিয়ে যে জট লেগে আছে, সেগুলোর সুষ্ঠু সমাধান হবে এবং জাতি স্বস্তি পাবে। কিন্তু ভাষণ বিশ্লেষণ করলে দেখা যায়, জাতির স্বস্তি ও মুক্তির প্রত্যাশা পূরণ হয়েছে-এমনটা বলা যায় না।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে কিছু বিষয় আছে যা বিবেচনায় নিতে পারি। আবার কিছু বিষয় আছে, যেটির কারণে ভালো দিকগুলো বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এক কথায় এটাকে পূর্ণাঙ্গ প্যাকেজ ধরলে, তা ফলপ্রসূ কোনো সুখকরভবিষ্যত দেবে বা স্বস্তি আনবে বলে আমরা মনে করছি না।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার তিনটি প্রতিশ্রুতির একটি ছিল সংস্কার। সেটি নিয়ে বহু মানুষ দীর্ঘদিন পরিশ্রম করেছেন। কমিশনের সুপারিশের ভিত্তিতে যে জুলাই সনদ হয়েছে-তাতে বিএনপিসহ আমরা একমত হয়ে সই করেছি। আমরা আশা করেছিলাম একটি সুষ্ঠু সংস্কার পাবো এবং তার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন পাবো। পরে এ নিয়ে বিএনপির একেকজন একেক রকম কথা বলেন। এতে সংস্কার বিষয়টি অস্পষ্ট রূপ নেয়।

তিনি বলেন, আমরা বলেছি-পিআর পদ্ধতি চালুসহ বিভিন্ন প্রস্তাবের কোনটি জনগণ গ্রহণ করেছে আর কোনটি গ্রহণ করেনি, সেটির জন্য গণভোট আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার। জনগণ কিছুই গ্রহণ না করলে আগের মতো নির্বাচন হবে। আর জনগণ যদি কিছু গ্রহণ করে বা পুরোটা গ্রহণ করে, তার ভিত্তিতেই নির্বাচন হবে।

প্রধান উপদেষ্টা গণভোটের বিষয়ে দুটো ‘ঠুনকো যুক্তি’ দিয়েছেন অভিযোগ করে জামায়াতে ইসলামির এই নেতা বলেন, প্রথমত টাকা সাশ্রয়ের কথা বলা হয়েছে। সাশ্রয় কিছুটা হবে। কিন্তু জাতির প্রয়োজনেই যেমন বাজেট হয়, বাজেট খরচও হয়।

প্রসঙ্গত, প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন, জাগপা, নেজামে ইসলাম পার্টি এবং ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

Published

on

By

চট্টগ্রামের ফৌজদারহাটে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে প্রথমে আগুন লাগে এবং পরে তা পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কুমিরা স্টেশনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

Continue Reading

top2

লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

Published

on

By

ইসরায়েলের বিমান হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলি লারিজানি প্রাণ হারিয়েছেন। এ হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি। খবর বিবিসির।

প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, লারিজানি হত্যার চূড়ান্ত প্রতিশোধ নেওয়া কথা জানিয়েছেন হাতামি। এক বিবৃতিতে তিনি বলেন, “উপযুক্ত সময় ও স্থানে অপরাধী আমেরিকা এবং রক্তপিপাসু জয়নিস্ট শাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত প্রতিরোধমূলক এবং অনুতাপজনক জবাব দেওয়া হবে।”

বিবৃতিতে লারিজানিকে শহীদ আখ্যা দিয়েছেন ইরানের সেনাপ্রধান। 

এদিকে, লারিজানির মৃত্যুর ‘প্রতিশোধ’ হিসেবে ইতোমধ্যেই মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা বলছে, ইরানের হামলায় মধ্য ইসরায়েলে দু’জন নিহত হয়েছেন। এছাড়া কাতার, সৌদি আরব, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে হামলার সাইরেন বাজতে শোনা গেছে।

কাতারের প্রতিরক্ষা বাহিনী বলছে, আমাতের সশস্ত্র বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইন্টারসেপ্ট করেছে। আর কুয়েতের ন্যাশনাল গার্ড সাতটি মানবহীন ড্রোন ভূপাতিতের কথা জানিয়েছে।

অন্যদিকে, লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রাজধানী বৈরুতে তীব্র শব্দ শোনা গেছে। 

Continue Reading

top2

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

Published

on

By

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ধর্মীয় প্রতিনিধিদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহযোগিতা প্রদানের লক্ষে এই বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো ওই বার্তায় জানানো হয় যে, এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের ধর্মীয় সেবকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কেবল ইমাম ও মুয়াজ্জিনদেরই নয়, বরং দেশের সব ধর্মের ধর্মীয় প্রতিনিধিদের এই সম্মানী কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, একই দিনে মসজিদের খাদেম, মন্দিরের পুরোহিত ও সেবায়েত এবং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদেরও এই সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। সরকারের এই উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জীবনমান উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই ঘোষণার পর ধর্মীয় প্রতিনিধিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষিত এই সম্মানী কার্যক্রম বাস্তবায়নের ফলে সারা দেশের কয়েক হাজার ধর্মীয় সেবক সরাসরি উপকৃত হবেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্বচ্ছতা বজায় রেখে এই সম্মানী বন্টন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এটি দেশের সামগ্রিক ধর্মীয় কাঠামোর প্রতি সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Continue Reading

Trending