Connect with us

top2

গরীব-দুঃখীদের বঞ্চিত করে সরকারি পুকুরের মাছ ভাগাভাগি

Published

on

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে কাতর দেশ। এ লক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে সারাদেশে পালিত হচ্ছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। আর শোকের প্রথমদিন ছিল একদিনের সাধারণ ছুটি।

দেশজুড়ে যখন এই অবস্থা, ঠিক এমন সময়ে উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে প্রশাসনের মাছ তোলা এবং তা গরীব-দুঃখীদের বঞ্চিত করে কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে ভাগাভাগির উৎসব জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।

শোকের প্রথম দিন বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের পুকুর থেকে এসব মাছ উত্তোলন করেন উপজেলা প্রশাসন।

জানা যায়, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বরাদ্দকৃত অর্থে প্রতিবছর বিশাল এই পুকুরে মাছ অবমুক্ত করে থাকে উপজেলা প্রশাসন। হয় বিশাল বিশাল মাছ। সরকারি নীতিমালা অনুযায়ী ওই সব মাছ উত্তোলনের পর তা গরীব, দুঃখী, দুঃস্থ ও অসহায় মানুষ এবং এতিমখানায় বিতরণের কথা থাকলেও তা যথাযথ অনুসরণ না করে উপজেলা প্রশাসনের কর্মচারী ও আনসার সদস্যদের পাহারায় ভ্যানে করে মাছভর্তি বস্তাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের সামনে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ভাগাভাগি করে নেন কর্মকর্তা ও কর্মচারীরা।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পরিষদের পুকুর থেকে মাছ উত্তোলন করা হয়। পরে এসব মাছ কর্মকর্তা ও অফিস স্টাফদের মধ্যে মোট ৩২ ভাগে ভাগ করা হয়।

স্থানীয়রা বলছেন, অন্যান্য উৎসবের মতো মাছ ধরাও একটি উৎসব। যেখানে দেশব্যাপী রাষ্ট্রীয় শোক চলছে, সেখানে ‘হৈ হুল্লোড়’ করে মাছ ধরা এবং তা যথাযথভাবে গরীব-দুঃখীদের মাঝে বিতরণ না করে শুধু স্টাফদের মাঝে এভাবে ভাগ করে নেওয়ার এমন ঘটনা সত্যিই দুঃখজনক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, গত দুই বছর ধরে মাছ না তোলায় বড় হয়েছে কি না তা দেখার জন্য কিছু মাছ তোলা হয়েছিল। পরে যখন আবার তোলা হবে, তখন গরীব-দুঃখীদের বিষয়টি দেখা হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

সাবেক ডিজিএফআই প্রধান মামুন ফের রিমান্ডে

Published

on

By

রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে দ্বিতীয় দফায় আরো ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন তার দ্বিতীয় দফায় আরো সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর আগে গত ২৫ মার্চ দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন (২৬ মার্চ) এ মামলা তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Continue Reading

top2

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক 

Published

on

By

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (২৮ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ শোক প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি লিখেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বেলা দেড়টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জামায়াত আমীর আরো লিখেন, আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি- তিনি যেন তার নেক আমলসমূহ কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।

তিনি আরো লিখেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাহেবসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাদের এই কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি দান করুন। আমীন।

Continue Reading

top2

চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

Published

on

By

চট্টগ্রামের ফৌজদারহাটে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে প্রথমে আগুন লাগে এবং পরে তা পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কুমিরা স্টেশনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

Continue Reading

Trending