top1

ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন -আসিফ মাহমুদ 

Published

on

ডেস্ক নিউজ 

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমি নির্বাচনে অংশ নেব সে ঘোষণা দিয়েছি। ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন এমন আরো অনেকেই নির্বাচন করবেন বলে জানতে পেরেছি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করার আগে পদত্যাগ করব এবং তারপরেই নির্বাচনে অংশ নেব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরও বলেন বলেন, তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন– জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক এ বিষয়ে মন্তব্য না করাই ভালো।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে যে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান। তিনি হুঁশিয়ারি দেন, উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে, তদন্ত করতে পারে দুদক। প্রমাণ পেলে ব্যবস্থা নেবে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version