Connect with us

ক্যাম্পাস

ছাদে একান্ত সময় কাটাতে গিয়ে অবরুদ্ধ ইবির দুই ছাত্র-ছাত্রী, অতঃপর..

Published

on

ইবি প্রতিনিধি

একাডেমিক ভবনের ছাদে একান্ত সময় কাটাতে গিয়ে অবরুদ্ধ হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা ভবনের ৫ম তলায় এ ঘটনা ঘটে। তারা হলেন— আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র ও কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২৪-২৫ বর্ষের ছাত্রী। মাগরিবের পর প্রক্টররিয়াল টিম বিভাগদ্বয়ের শিক্ষকদের জিম্মায় ছেড়ে দেয় কর্তৃপক্ষ।

জানা গেছে, ক্লাস চলাকালীন ওই দুই শিক্ষার্থী (প্রেমিক যুগল) বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা একাডেমিক ভবনের ছাদে একান্ত সময় কাটাতে যায়। পরে ৩ টা ৫৫ মিনিটের দিকে ভবন সংশ্লিষ্ট ফার্মেসী বিভাগের গেইট বন্ধ করে দেওয়া হয়। বিকাল ৪ টার পর বের হতে গিয়ে আটকে পড়ে তারা। এসময় ভবনের একজন মহিলা স্টাফ এসে এই পরিস্থিতিতে দেখতে পেয়ে ফার্মেসী বিভাগের শিক্ষককে অবগত করেন। বিষয়টি সিকিউরিটি সেলকে অবগত করলে সিকিউরিটি গার্ড প্রক্টরিয়াল টিমকে অবহিত করেন। তাদের উদ্ধার করে পরে প্রক্টর কার্যালয়ে উভয় বিভাগের শিক্ষক প্রতিনিধি নিয়ে আলোচনা করেন। তখন বিভাগদ্বয়ের জিম্মায় লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী ও অধ্যাপক ড. খাইরুল ইসলাম, আইন বিভাগের অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান, কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক জাকির হোসেন, ফার্মেসী বিভাগের প্রভাষক রেহনুমা তানজিন প্রমূখ।

ভবনে থাকা প্রত্যক্ষদর্শী এক মহিলা স্টাফের দাবি, আমি প্রতিদিনের মতোই বিকাল তিনটা ৫০ মিনিটের দিকে ছাদের গেইট বন্ধ করে দেই। আজকে তালা মেরে চলে যাওয়ার কিছুক্ষণ পর তারা ভিতর থেকে ডাকতে থাকে। পরে বিষয়টি শিক্ষককে জানাই।

ছাত্রীর সাথে সম্পর্কের বিষয়ে আটক হওয়া শিক্ষার্থী বলেন, সে (ছাত্রী) আমার প্রেমিকা হয়। আমরা একে অপরকে ভর্তি পরীক্ষার সময় থেকেই চিনি। ছাদে শুধু ফুলের বাগান দেখতে এসেছিলাম। কিন্তু এমন পরিস্থিতি সৃষ্টি হবে বলে ধারণা ছিল না। এমন অসচেসনতায় আমরা দুঃখ প্রকাশ করছি।

এ বিষয়ে উপস্থিত সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা জানান, ‘আমরা তাদের নিয়ে যাচ্ছি। কাল সভাপতির রুমে ডেকে সমাধান করা হবে। ১১ টায় তাদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।’

উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টররা জানান, সিকিউরিটি সেল তাদের অবগত করলে উদ্ধার করে আলোচনা সাপেক্ষে বিভাগের শিক্ষকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বিভাগ ব্যবস্থা নিবেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইবি উপাচার্য

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী-সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।

শনিবার (২১ মার্চ) সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে তিনি ঈদের এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বাণীতে উপাচার্য বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জীবনে সৌহার্দ, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর সবার মাঝে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পরিবারের প্রতি ঈদুল ফিতরের প্রীতি সালাম জানিয়েছেন তিনি।

ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, পবিত্র রমজান মাসের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা গ্রহণ করে বর্তমান নবনির্বাচিত সরকারের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

Continue Reading

ক্যাম্পাস

স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Published

on

By


গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করে শিক্ষার্থীরা।

ইফতার মাহফিলে অংশ নিয়ে ওই ব্যাচের শিক্ষার্থী কাজী সায়হাম বলেন, ‘আমরা এখন সবাই বিভিন্ন জায়গায় থাকি। কেউ পড়াশোনা করছে কেউ চাকরি করছে। এতো দিন পরে সবাই একত্র হয়েছি। খুব ভালো লাগছে। আশা করি ভবিষ্যতেও এমন আয়োজন আরও হবে।’

আরেক শিক্ষার্থী আরাফাত হোসেন পিয়াস বলেন, দীর্ঘদিন পরে সবাই একসাথে হয়েছি। সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে বসে ইফতার করছি। আমাদের এ ভাতৃত্ববোধ যে সবসময় থাকে, এটাই প্রত্যাশা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক শিক্ষার্থী এ ইফতার মাহফিলে অংশ নেয়।

Continue Reading

ক্যাম্পাস

২ ঘণ্টার ব্যবধানে চলে গেলেন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী

Published

on

By

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেলে এসব ঘটনা ঘটে। এর মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজুর মৃত্যু হয়েছে বাসার ছাদ থেকে পড়ে। আর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থী দীপা দাস দাম্পত্য কলহের জেরে তিনি ‘আত্মহত্যা’ করতে পারেন বলে মনে করছেন সহপাঠীরা।

জানা গেছে, জাককানইবির রিজু ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তার স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

অপরদিকে ‘আত্মহত্যা’ করা দীপা দাস গোবিপ্রবির বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়া এলাকার নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, ঘটনার দিন বিকেলে স্বামীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয় দীপার। পরে তিনি তার স্বামীকে একটি ঘরে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরবর্তীতে তার স্বামী বাড়ির দারোয়ানকে ডেকে ঘরের দরজা ভেঙে পাশের ঘরে গিয়ে দেখেন, তিনি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন।

দীপা দাসের সহপাঠী বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেরভাস বিশ্বাস বলেন, তার আত্মহত্যার বিষয়টি আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি। তবে দাম্পত্য কলহের জেরে ঝগড়ার পর গতকাল বিকেলে তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। তার মৃত্যুর খবর পেয়ে আমরা খুবই শোকাহত।

আরেক সহপাঠী রিফাত ইসলাম বলেন, দীপা দাস ছিলেন অত্যন্ত অমায়িক, মেধাবী এবং পড়াশোনায় অনেক ভালো। আমিও জানতে পেরেছি যে, স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আমরা এবং বাংলা পরিবার গভীরভাবে শোকাহত।

উল্লেখ্য, দীপা দাসের মৃত্যুর বিষয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Continue Reading

Trending