Connect with us

top2

তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্বে এলে গুণগত পরিবর্তন হবে: মোহাম্মদ শাহজাহান

Published

on

তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্বে আসলে গুণগত পরিবর্তন আসবে এবং জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, বিএনপি পরিবর্তিত রাজনীতিতে বিশ্বাস করে। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আগামীর সরকার জনগণের সরকার হবে এবং রাষ্ট্রের মালিক জনগণ হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার জমিদার হাট উচ্চ বিদ্যালয় মাঠে এওজবালিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে যারা অভাবগ্রস্থ ও অনঅগ্রসর তাদেরকে ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। তাই আগামী নির্বাচন অর্থবহ ও শান্তিপূর্ণ করার দায়িত্ব আমাদের সকলের।

নির্বাচনী জমনসভায় এওজবালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন এর সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সলিম উল্যাহ বাহার হিরণ, সদস্য সচিব ভিপি জসিম জসিম ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. কাজী কবির আহমদ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

তেল পেতে নতুন ব্যবস্থা, করতে হবে নিবন্ধন

Published

on

By

রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। এখন থেকে জ্বালানি নিতে হলে ব্যবহারকারীদের অনলাইনে নিবন্ধন করতে হবে এবং কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ ব্যবহার করতে হবে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, প্রতিটি নিবন্ধিত যানবাহনের জন্য একটি স্বতন্ত্র কিউআর কোড তৈরি করা হবে। ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় পাম্পকর্মী ওই কোড স্ক্যান করলে সংশ্লিষ্ট তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে সংরক্ষিত হবে। এতে কে কখন কতটুকু জ্বালানি নিচ্ছেন, তা সহজে পর্যবেক্ষণ করা যাবে।

এই উদ্যোগের লক্ষ্য হলো অতিরিক্ত জ্বালানি কেনা ও মজুতের প্রবণতা কমানো, ফিলিং স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনা। প্রাথমিকভাবে মোটরসাইকেলের মাধ্যমে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

ডিজিটাল ফুয়েল পাস পেতে হলে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ব্যবহারকারীকে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ জন্য যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও উৎপাদনের বছরসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পরে মোবাইল নম্বরের মাধ্যমে ওটিপি যাচাই করে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

নিবন্ধনের পর ব্যবহারকারী তার ড্যাশবোর্ডে কিউআর কোড, জ্বালানি ব্যবহারের নির্ধারিত সীমা এবং পূর্ববর্তী লেনদেনের তথ্য দেখতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত সীমা পর্যন্তই জ্বালানি নেওয়া যাবে; সীমা শেষ হলে পরবর্তী নির্ধারিত সময়ের আগে জ্বালানি নেওয়া যাবে না।

জ্বালানি বিভাগ বলছে, নতুন এ ব্যবস্থা পুরোপুরি চালু হতে কিছুটা সময় লাগতে পারে। তবে আগেভাগে নিবন্ধন সম্পন্ন করলে ব্যবহারকারীরা দ্রুত এই সেবার আওতায় আসতে পারবেন।

রেজিস্ট্রেশন যেভাবে করবেন

ডিজিটাল ফুয়েল পাস পেতে হলে ব্যবহারকারীকে অনলাইনে নিবন্ধন করতে হবে। এ জন্য জ্বালানি বিতরণ ব্যবস্থাপনা সিস্টেমের নির্ধারিত ওয়েবসাইটে (fuelpass.gov.bd) প্রবেশ করতে হবে।

প্রথমে নিজের যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য যাচাই করতে হবে। এর সঙ্গে প্রয়োজন হবে চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং যানবাহনের উৎপাদনের বছর। সব তথ্য সঠিকভাবে পূরণ করে ‘যানবাহন যাচাই করুন’ অপশনে ক্লিক করতে হবে।

তথ্য মিললে পরবর্তী ধাপে মোবাইল নম্বর দিতে হবে। এরপর ওটিপি (এককালীন পাসওয়ার্ড) যাচাই করে একটি পাসওয়ার্ড সেট করে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

Continue Reading

top2

সাবেক ডিজিএফআই প্রধান মামুন ফের রিমান্ডে

Published

on

By

রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে দ্বিতীয় দফায় আরো ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন তার দ্বিতীয় দফায় আরো সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর আগে গত ২৫ মার্চ দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন (২৬ মার্চ) এ মামলা তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Continue Reading

top2

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক 

Published

on

By

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (২৮ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ শোক প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি লিখেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বেলা দেড়টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জামায়াত আমীর আরো লিখেন, আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি- তিনি যেন তার নেক আমলসমূহ কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।

তিনি আরো লিখেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাহেবসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাদের এই কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি দান করুন। আমীন।

Continue Reading

Trending