Connect with us

রাজনীতি

তাসনিম জারার মনোনয়ন বাতিল

Published

on

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সবুজবাগ থানা সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয় যাচাই-বাচাই শেষে এ তথ্য জানানো হয়েছে। ভোটার সংক্রান্ত তথ্য না জানার কারণে কিছু স্বাক্ষরে অনিচ্ছাকৃত ভুল হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাসনিম জারা।

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, স্বাক্ষরকারীরা বিশ্বাস করেই স্বাক্ষর দিয়েছেন যে তারা ঢাকা-৯ আসনের ভোটার, তবে বাস্তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা ওই আসনের ভোটার নন।

তাসনিম জারা বলেন, একজন স্বাক্ষরকারী নিজে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোটার নম্বর যাচাই করার চেষ্টা করলেও তা খুঁজে পাননি। তার হাতে থাকা জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী সে নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার মনে করেছিলেন। একইভাবে আরেকজন স্বাক্ষরকারীর ক্ষেত্রেও একই ভুল হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজনীতি

রাজনীতি নিষিদ্ধ বেরোবিতে ছাত্রদলের আনন্দ মিছিল, নেতা-কর্মীদের উচ্ছ্বাস

Published

on

By

‎বেরোবি প্রতিনিধি

‎রাজনীতি নিষিদ্ধ বেগম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যাতে নেতা-কর্মীদের উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে।

‎১০ জুলাই শুক্রবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের কৃষ্ণচুড়া ও দেবদারু সড়ক হয়ে আবু সাঈদ ঘুরে প্রধান ফটকে এসে শেষ হয়।
‎এসময় শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন,সাধারণ সম্পাদক জহির রায়হান সহ অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎এ সময় নেতাকর্মীরা যে জিয়া জনতার,সে জিয়া মরে নাই,জাতীতাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ সহ নানা স্লোগান দেন।

‎ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল বলেন,”৫ ই আগস্টের পরে এ বিশ্ববিদ্যালয়ে অনেকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অভিযোগ উঠেছে। সেই তদন্ত কমিটিগুলোর এখনো কোনো সুরাহা হয়নি।আমরা ছাত্রদল এখান থেকে জানিয়ে দিচ্ছি সেগুলো দ্রুত পেশ করে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা গ্রহণ করতে হবে।তা যদি না হয় ছাত্রদল তা রাজপথের মাধ্যমে তা আদায় করে নিবে।”

‎এতে ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, আমরা চেষ্টা করবো আমাদের যারা ত্যাগী নেতাদের আমরা বাদ দিয়েছি কমিটিতে তাদের যেন মুল্যয়ন হয়।। এ ক্যাম্পাসে ছাত্রলীগের আমাদের নতুন কমিটির পর থেকে সকল ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সোচ্চার ভুমিকা পালন করবে।

‎বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেন,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু রাজনীতি ছাত্রদলের মাধ্যমে বাস্তবায়ন হবে।প্রতিটি নেতাকর্মী ছাত্রদের নিয়ে শিক্ষার্থীবান্ধব কাজ করবে।শিক্ষার্থীদের পড়ালেখা থেকে শুরু করে অনন্য যেসব সুযোগ সুবিধা ছাত্রদল তা বাস্তবায়ন করবে।জুলাই আন্দোলনের সময় ছাত্রদলের সবসময় রাজপথে ভুমিকা ছিলো বলে জানান তিনি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়।

Continue Reading

top1

শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম

Published

on

By

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগ (এমএসএমই) দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে নাহিদ ইসলাম এ কথা বলেন। ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে রায় হয়ে গিয়েছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

তিনি বলেন, ‘আজকে একটা ইন্টারভিউয়ে (বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার সাক্ষাৎকার) আমরা দেখেছি যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশ তো অলরেডি (ইতিমধ্যে) ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন আমরাও চাই দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।’

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনা কীভাবে আসবেন, তিনি কাদেরকে নিয়ে আসবেন, সারেন্ডার (আত্মসমর্পণ) করবেন কি করবেন না— ঠিক শেখ হাসিনা ঠিক করবেন না, এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এটা নিয়ে কথা বলবে দিল্লির সঙ্গে, এখানে আর কোনো পক্ষ নাই। ফলে এটা সরকার ঠিক করবে—তাঁকে কখন আনবে, কীভাবে আনবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করবে। সকল প্রস্তুতি নিয়েই তাঁকে আনতে হবে।’

নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনার সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয়, সে অনুযায়ী সে কথা বলে। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কিনা?এসব মূলত দিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো এখন কোনো রাজনৈতিক দলই নয়।

জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছেন, রাজনৈতিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তারা প্রস্তুত আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতিকে রক্ষা করার জন্য আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার যদি কোনো ধরনের পাঁয়তারা বা প্রচেষ্টা হয়, সরকার যদি সেটাকে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন সরকারই হবে। বাংলাদেশের আপামর জনগণ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সব পক্ষ, ত্রিশ হাজার আহত ও ১ হাজার ৪০০ শহীদ পরিবারের সদস্য, আমরা সবাই প্রস্তুত আছি।

গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় নেওয়ার কথা সরকারও ভাবছে। আমরা মনে করি, এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে। এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফেরেন, কেবলমাত্র ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে, ফাঁসির রায় কার্যকর হোক।

অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা বিভিন্ন উদ্যোক্তা অংশ নেন। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উদ্যোক্তারা বক্তব্য দেন।

Continue Reading

top3

আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে: সারজিস আলম

Published

on

By

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে পাবনার চাটমোহরের বালুচর মাঠে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে। আওয়ামী লীগের পতন হয়েছে। এখন দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে।’

নতুন বাংলাদেশ গঠনের জন্য দালালতন্ত্র, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে সারজিস আলম বলেন, সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি সেবা পেতে রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শিক্ষা খাতের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার জন্য রাজনৈতিক প্রভাবকে দায়ী করে তিনি অভিযোগ করেন, হাসপাতালের খাবার সরবরাহের টেন্ডারেও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে যোগ্য ব্যক্তিদের পরিবর্তে অযোগ্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে। সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা এবং ক্ষমতার অপব্যবহার দূর করারও আহ্বান জানান তিনি।

বিএনপির প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, কোনো দল শুধু ক্ষমতায় থাকলেই তাদের নেতা-কর্মীরা প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করতে পারেন না। তিনি জনগণের প্রতি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি থেকে দেশকে বেরিয়ে আসতে হবে।

এনসিপির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দলের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হলেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এসব অভিযোগকে তিনি রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেন।

শেখ হাসিনার শাসনামলে প্রশাসনের দলীয়করণ, গুম, গ্রেপ্তার ও দমন-পীড়নের অভিযোগ তুলে সারজিস আলম বলেন, প্রশাসনকে কোনো রাজনৈতিক দলের নয়, দেশের স্বার্থে কাজ করতে হবে।

Continue Reading

Trending