Connect with us

top2

নওগাঁ-২ আসনে জামায়াত প্রার্থীর বিশাল শোডাউন

Published

on

নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার মো. এনামুল হকের নেতৃত্বে প্রায় ১০ হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে শোডাউন করা হয়েছে।

র‌্যালি চলাকালে তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান। একই সঙ্গে জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন কর্মীরা।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার পর থেকে পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা ও ১১টি ইউনিয়ন পর্যায়ের জামায়াত সমর্থক নেতাকর্মীরা নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও নজিপুর পাবলিক মাঠে সমবেত হন। পরে সমাবেশে সকাল ৯টায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, উপজেলা জামায়াতের নেতা ডা. সামসুল আলম, জামায়াতের নেতা ডা. আবু ওবায়দা, পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা মো. হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নওগাঁ জেলা যুব বিভাগের সভাপতি মো. মারুফ আহম্মেদ, পত্নীতলা উপজেলার শাখার আমির মাওলানা মো আব্দুল মকিম, পত্নীতলা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. হারুনুর রশিদ, নজিপুর পৌর জামায়াতের আমির মোফাচ্ছেল হোসেন, ঘোষনগর ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা শিবির সভাপতি আখতার ফারুক প্রমুখ।

বক্তব্য শেষে সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল র‌্যালিটি শুরু হয়। নজিপুর পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ধামইরহাট উপজেলা সদর ও ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষে আগ্রাদ্বিগুন-পত্নীতলা উপজেলায় মধইল বাজার প্রদক্ষিণ করে আবার নজিপুর পাবলিক মাঠ ও নজিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে র‌্যালি শেষ হয়।

কর্মসূচিতে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে ছিল দাঁড়িপাল্লা প্রতীক ও দলীয় এবং বাংলাদেশের পতাকা।

এ সময় ছাদখোলা গাড়ি থেকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান ইঞ্জিনিয়ার এনামুল হক।

তিনি বলেন, “এই আসনের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে।

আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বিগত সময়ের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) দেশের একটি মডেল আসন হিসেবে প্রতিষ্ঠা করা হবে।”

পত্নীতলা উপজেলা সোস্যাল মিডিয়া সেক্রেটারি মো. আমানুল্লাহ জানান, ‘আমাদের উপজেলায় আজকের মোটরসাইকেল শোভাযাত্রায় ৫ হাজারের বেশি বাইক অংশ নেয়। প্রায় ১৫ হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত মিলনমেলায় পরিণত করেছে এই আয়োজন। কর্মসূচিতে শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত দিকনির্দেশনা দেয়ার জন্য দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী ও মেডিকেল টিম এবং মোটরসাইকেল মেরামতের ব্যবস্থা রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ধামইরহাট উপজেলায় আরও ৫ হাজার মোটরসাইকেল আমাদের শোভাযাত্রায় অংশ নেবেন। এতে এই আসনে আজকের কর্মসূচিতে প্রায় ২২ হাজার জামায়াতের নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

সাবেক ডিজিএফআই প্রধান মামুন ফের রিমান্ডে

Published

on

By

রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে দ্বিতীয় দফায় আরো ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন তার দ্বিতীয় দফায় আরো সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর আগে গত ২৫ মার্চ দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন (২৬ মার্চ) এ মামলা তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Continue Reading

top2

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক 

Published

on

By

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (২৮ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ শোক প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি লিখেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বেলা দেড়টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জামায়াত আমীর আরো লিখেন, আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি- তিনি যেন তার নেক আমলসমূহ কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।

তিনি আরো লিখেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাহেবসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাদের এই কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি দান করুন। আমীন।

Continue Reading

top2

চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

Published

on

By

চট্টগ্রামের ফৌজদারহাটে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে প্রথমে আগুন লাগে এবং পরে তা পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কুমিরা স্টেশনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

Continue Reading

Trending