Connect with us

top2

নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তারা কে কত টাকা পাবেন?

Published

on

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা অপরিসীম। সরকারি চাকরিজীবী, শিক্ষক এবং আনসার সদস্যদের নির্বাচনি দায়িত্ব দেওয়া হয়ে থাকে। তবে আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশন (ইসি) আপনাদের কত টাকা সম্মানি ভাতা দেবে?

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র বাকি ১৩ দিন। নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। একই সঙ্গে যারা এবার নির্বাচনকালে দায়িত্ব পালন করবেন তাদের নাকি ভাতাও বাড়ানো হয়েছে।

আগের নির্বাচনগুলোতে প্রিসাইডিং কর্মকর্তা ৯ হাজার, সহকারী কর্মকর্তা ৭ হাজার এবং পোলিং কর্মকর্তাদের ৫ হাজার টাকা করে সম্মানি ভাতা দেওয়া হতো। এবার প্রিসাইডিং কর্মকর্তার ১ হাজার টাকা বেড়ে হয়েছে ১০ হাজার। সহকারী কর্মকর্তাদেরও এক হাজার বেড়ে হয়েছে ৮ হাজার টাকা। যদিও এ তথ্যের সত্যতা এখনো নিশ্চিত করেনি ইসি।

এর আগে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, আসন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সবার ভাতা বাড়বে। বিশ্বস্ত একটি সূত্র বলছে, প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সম্মানি ভাতা বাড়ানোর বিষয়টি চূড়ান্ত। শুধু পোলিং কর্মকর্তা এবং আনসার সদস্যদের বিষয়টি বিবেচনাধীন। সব ঠিকঠাক থাকলে সবার ভাতা বাড়িয়ে পরিপত্র জারি করবে ইসি।

এদিকে নির্বাচনে দায়িত্বরতদের প্রশিক্ষণের জন্য আলাদাভাবে ১০০০ টাকা সম্মানি প্রধান করা হয়েছে। এর মধ্যে যাতায়াত ৫০০ ও অ্যাপ্যায়ন খরচ ৫০০ টাকা।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পরিচালনা এবং আইনশৃঙ্খলা খাত মিলিয়ে এবার ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ১০০ কোটি টাকা। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোটার আছে পৌনে ১৩ কোটি। মোট ভোটগ্রহণকারী কর্মকর্তা থাকবেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন।

তাদের মধ্যে রিটার্নিং কর্মকর্তা ৬৯ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯৮ জন, প্রিসাইডিং কর্মকর্তা ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং কর্মকর্তা ৪ লাখ ৯৫ হাজার ৭৬৪ জন। এর পাশাপাশি পোস্টাল ভোটের দায়িত্বে থাকবেন প্রায় ১৫ হাজার কর্মকর্তা।

এবারের নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৪৩ হাজার ৫০ জন সদস্য।

নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। প্রিসাইডিং কর্মকর্তা থেকে শুরু করে পোলিং কর্মকর্তা—প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়। সম্মানি ভাতা মূলত রাষ্ট্রীয় দায়িত্ব পালনের একটি স্বীকৃতি মাত্র।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

সাবেক ডিজিএফআই প্রধান মামুন ফের রিমান্ডে

Published

on

By

রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে দ্বিতীয় দফায় আরো ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন তার দ্বিতীয় দফায় আরো সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর আগে গত ২৫ মার্চ দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন (২৬ মার্চ) এ মামলা তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Continue Reading

top2

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক 

Published

on

By

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (২৮ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ শোক প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি লিখেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বেলা দেড়টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জামায়াত আমীর আরো লিখেন, আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি- তিনি যেন তার নেক আমলসমূহ কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।

তিনি আরো লিখেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাহেবসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাদের এই কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি দান করুন। আমীন।

Continue Reading

top2

চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

Published

on

By

চট্টগ্রামের ফৌজদারহাটে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে প্রথমে আগুন লাগে এবং পরে তা পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কুমিরা স্টেশনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

Continue Reading

Trending