Connect with us

রাজনীতি

প্রতারণা দাড়িপাল্লায় হয়, ডিজিটাল ওজন মেশিন সর্বত্র: আমজনতার তারেক

Published

on

প্রতারণার কারণে দাড়িপাল্লা বাতিল হয়ে গেছে মন্তব্য করেছেন আম জনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি বলেন, দাড়িপাল্লার বিরুদ্ধে বলায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা আমার ওপর এত ক্ষেপে গেছে যে, আমি ওদের বিজয়টা কেড়ে নিয়েছি এরকম আচরণ করছে। আমি বলেছি যে, দাড়িপাল্লা এখন আর কেন ব্যবহৃত হয় না। দাড়িপাল্লা ব্যবহৃত হয় না এটাতে জালিয়াতি করা যায়, চুরি করা যায়, প্রতারণা করা যায়।

সম্প্রতি নিজের ফেসবুকে পেজের এক ভিডিয়োবার্তায় তিনি এসব মন্তব্য করেন। তারেক রহমান বলেন, আপনি একটা মাংসের দোকানে গেলে এই দাড়িপাল্লায় যদি তারা মাংস মাপতে চায়, সেখান থেকে আপনি মাংস কিনবেন না। সবজির দোকানে গিয়ে এই দাড়িপাল্লা যদি ব্যবহার করে আপনি সেখান থেকেও সবজি কিনবেন না। কেন? কারণ এইখানে একটা সুতায় প্যাচ দিলে আর ধরার মধ্যে বাঁকা করে ধরলেই এটাতে প্রতারণা করা যায়।

এটা আমরা সবাই জানি কেন এটা বাতিল হয়ে গেছে।তারেক বলেন, একজন বলছে, তার মনে হচ্ছে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে জামায়াতে ইসলামী ক্ষমতায় চলে আসবে। একদল সেই সাথে ঠিক বলে উঠছে। এই যদি অবস্থা হয় যে, আল্লাহ কি ঠিক করে রাখছে জামায়াতের নেতাকর্মীরা সব জেনে যাচ্ছে।তারা আগে থেকেই ডিক্লারেশন করতেছে যে, আল্লাহ মনে হয় এইটাই সিদ্ধান্ত নিয়েছে।

তারেক আরও বলেন, এই হুজুরের আরেকটা বক্তব্য শুনেছিলাম। সেইখানে যা বলেছে এদেশের মানুষ তা মেনে নেয়নি। পুলিশ তাদের কথায় উঠবে বসবে। প্রশাসন তাদের কথায় উঠবে বসবে।এইটা কেমন ঔদ্ধত্য আচরণ? সে বলছে, তাদের কথায় মামলা দিতে হবে। মামলা নিতে হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

রাঙামাটিতে বিজয়ী হচ্ছেন বিএনপির দীপেন

Published

on

By

রাঙামাটিতে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

প্রাথমিক তথ্যমতে, ২০৮টি কেন্দ্রে বিএনপির এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫৮৭ ভোট। বাকি কেন্দ্রগুলোর সব ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেলেও বিজয়ী হতে পারবেন না।

এ আসনে ভোটকেন্দ্র ২১৩টি। অপর প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের পহেল চাকমা পেয়েছেন ৩০ হাজার ৭৭১ ভোট। খেলাফত মজলিসের আবু বক্কর সিদ্দিক ২১ হাজার ৪৯১ ভোট

Continue Reading

top3

বগুড়ায় ৩২ হাজার ভোটে এগিয়ে তারেক রহমান

Published

on

By

বগুড়া-৬ সদর আসনে বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা।

এখন পর্যন্ত পাওয়া ৪১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে তারেক রহমান পেয়েছেন মোট ৫৬ হাজার ৩৮১ ভোট। অন্যদিকে আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট। অর্থাৎ ৪১ কেন্দ্র শেষে ধানের শীষের প্রার্থী তারেক রহমান ৩১ হাজার ৮৪৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা গেছে, বামনপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়েছেন তারেক রহমান। এই কেন্দ্রে ধানের শীষ প্রতীকে পড়েছে ২ হাজার ১৫৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৮৪৯ ভোট।

এছাড়া মাটিডালি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তারেক রহমানের ধানের শীষ ১ হাজার ৯৫১ ও আবিদুর রহমানের দাঁড়িপাল্লা ১ হাজার ৯৯ ভোট পেয়েছে। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান ১ হাজার ৮৩৪ এবং আবিদুর রহমান ১ হাজার ৪ ভোট পেয়েছেন

অন্যান্য কেন্দ্রের মধ্যে সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষ ১ হাজার ৭০, দাঁড়িপাল্লা ৪২৩, বুজুর্গধামা কেন্দ্রে ১ হাজার ৭১৮ দাঁড়িপাল্লা ৮৮৩, মেঘাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৫৭১ দাঁড়িপাল্লা ৬৬০ এবং সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ১ হাজার ৫৪১ ভোট দাঁড়িপাল্লা ৭৬৫ পেয়েছেন। ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাজিল মাদ্রাসার দুটি কেন্দ্রেও বড় ব্যবধানে এগিয়ে আছেন বিএনপির এ প্রার্থী।

জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনে ৭১ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে। সদর আসনের মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসার অপেক্ষায় রয়েছে।

ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা লক্ষ করা গেছে

Continue Reading

top1

বেসরকারি ফলে ১৬ আসনে জয়ী জামায়াত!

Published

on

By

সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এখন চলছে গণনা। তবে অনেক আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করেছে, রাত সাড়ে ৯টা পর্যন্ত আনঅফিসিয়াল তথ্য অনুযায়ী দলটির ১৬ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। ফেসবুকের পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জয়ী হওয়াদের মধ্যে রয়েছে- মোঃ শফিকুল ইসলাম (পটুয়াখালী-২); মোঃ নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩); মোঃ আমির হামজা (কুষ্টিয়া-৩); সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১); শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫); মোহাম্মদ জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬); মোঃ আবুল হাসনাত (কুমিল্লা-৪); মোঃ গোলাম রব্বানী (রংপুর-৫); মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১); এ টি এম আজহারুল ইসলাম (রংপুর-২); শেখ মনজুরুল হক (রাহাদ) (বাগেরহাট-২); মোঃ আবুল কালাম আজাদ (খুলনা-৬); মোহাম্মদ আমিনুল ইসলাম (মৌলভীবাজার-১); মোঃ সাইফুল আলম (ঢাকা-১২); মোঃ রাশেদুল ইসলাম রাশেদ (শেরপুর-১) এবং মোঃ আব্দুল গফুর (কুষ্টিয়া-২)।

Continue Reading

Trending