Connect with us

top1

বাস-ট্রেনের টিকিট নেই, ট্রাকে বাড়ি ফিরছে মানুষ

Published

on

শুরু হয়েছে আনন্দের ঈদযাত্রা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে নাড়ির টানে ঢাকা ছাড়ছে নানা শ্রেণি-পেশার লাখো মানুষ। মঙ্গলবার, ১৭ মার্চ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করায় কর্মজীবী মানুষ ছুটছেন আপন ঠিকানায়।

আজ, মঙ্গলবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া জেলার বনানী বাইপাস মোড়ে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে। তবে যানবাহনের তুলনায় যাত্রীর সংখ্যা অনেকটাই কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

সরেজমিন দেখা যায়, উত্তরাঞ্চলের ১০ জেলার প্রবেশপথ বগুড়ার বনানী। ঢাকা থেকে যাত্রী নিয়ে শত শত বাস রংপুর দিনাজপুরসেহ উত্তরাঞ্চলে যাচ্ছে।

যাত্রীরা জানান, ঢাকা থেকে আসতে এখনও যানজটের কবলে পড়েননি তারা। তবে অনেকেই দুরপাল্লার বাস-ট্রেনের টিকিট না পেয়ে ট্রাকে করে বাড়ি ফিরছেন।

কোনাবাড়ি থেকে বগুড়ার শিবগঞ্জের মোকামতলার লস্করপুরের গ্রামের পোশাক শ্রমিক আবু তালেব বলেন, ‘বাসে আগাম টিকিট কাটতে পারেনি। বর্তমানে ভাড়া বেশি চাইছে। তাই বাধ্য হয়ে ট্রাকেই যেতে হচ্ছে। এ ট্রাকে কমপক্ষে ৫০ জন রয়েছে ।

গোবিন্দগঞ্জের কোমরপুর যাবেন ইজ্জত আলী। তিনি কোনাবাড়িতে রিকশাচালান। স্ত্রী সন্তানের সঙ্গে ঈদ করবেন এজন্য বাড়ি যাচ্ছেন। কিন্তু বাসে ভাড়া বেশি হওয়ায় তিনিও ট্রাকে রওনা দিয়েছেন। ২০০-৩০০ টাকা হলেই বাড়ি ফেরা সম্ভব।

ট্রাকচালকের সহকারী মিজানুর রহমান বলেন, ‘পণ্য পৌছে দিয়ে খালি ট্রাক নিয়ে ফিরছি। পথে যাত্রী পেলাম। ঈদ খরচা হয়ে যাবে এজন্য কিছু যাত্রী তুললাম।’

এর আগে সোমবার, ১৭ মার্চ সন্ধ্যার পর থেকে ঢাকা-রংপুর মহাসড়কে ঘরমুখো যাত্রীদের চাপ দেখা গেছে। যাত্রীদের চাপ সামাল দিতে পরিবহনের চাপও দেখা গেছে মহাসড়কে। সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত কয়েক হাজার যাত্রী বাস ছেড়েছে বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশের বগুড়ার শেরপুর থানার ওসি রইচ উদ্দিন জানান, সকাল থেকে যাত্রীর চাপ কম। পরে চাপ বাড়বে।

তিনি বলেন, ‘যানবাহনের যত্রতত্র পার্কিং, যানজট সৃষ্টি বন্ধে আমাদের পুলিশ সদস্যরা  বিভিন্ন পয়েন্টে কাজ করছে। আশা করি এবার যাত্রীরা আনন্দের পাশাপাশি নিরাপদে গন্তব্যে যাবে।’

বগুড়া সদর ট্রাফিক বিভাগের ইনচার্জ টিআই (প্রশাসন) সালেকুজ্জামান খাঁন বলেন, ‘সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ত্রুটিপূর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে চলতে দেয়া হবে না। তাছাড়া  গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, এবং বেপরোয়া গতিতে বাস ও ট্রাক না চালানোর পরামর্শ দেন তিনি।’

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, ‘ঈদযাত্রা নিবিঘ্ন করতে পুলিশ কাজ করছে।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

উদীয়মান চতুর্থ পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ইরান

Published

on

By

বিশ্বরাজনীতির চালিকাশক্তি মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এমন ধারণা এতদিন ধরে প্রচলিত ছিল। কিন্তু বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ও চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ববাসীর সামনে ভিন্ন এক সমীকরণ নিয়ে এসেছে। অর্থনীতি বা প্রথাগত সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে ‘চতুর্থ বৈশ্বিক পরাশক্তি’ হিসেবে আবির্ভূত হচ্ছে ইরান। এমনটাই বিশ্লেষণ করেছে নিউ ইয়র্ক টাইমস।

ইরানকে বিশ্লেষণ করতে প্রথমেই চলে আসে হরমুজ প্রণালির নাম। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক পঞ্চমাংশ (প্রায় ২০ ভাগ) পরিবাহিত হয় এই হরমুজ প্রণালি দিয়ে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে সংঘাতের জেরে ইরান এই রুটে আংশিক সামরিক অবরোধ তৈরি করেছে। বিশ্লেষকদের মতামত, ইরানকে এই প্রণালি পুরোপুরি বন্ধ করতে হবে না; মাঝে মাঝে দু-একটি জাহাজে হামলা বা হুমকির মাধ্যমেই তারা বিশ্ববাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম। এর ফলে বীমা খরচ বৃদ্ধি ও নিরাপত্তার অভাবে জাহাজ চলাচল ইতিমধ্যে ৯০ শতাংশ কমে গেছে।

ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দাপ্রধানকে হত্যা

আধুনিক বিশ্ব অর্থনীতি শুধু তেলের ওপর নির্ভরশীল নয়, বরং তেলের নির্ভরযোগ্য ও স্থিতিশীল সরবরাহের ওপরই মূলত টিকে আছে। যখন এই নির্ভরযোগ্যতা ভেঙে পড়ে, তখন সরবরাহ ব্যবস্থা আর সাধারণ বাজারের লেনদেন থাকে না। তা দ্রুত পরিণত হয় একটি জটিল ভূ-রাজনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জে।

যুক্তরাষ্ট্রের জন্য প্রতিটি জাহাজকে আলাদাভাবে পাহারা দেওয়া অত্যন্ত ব্যয়বহুল এবং বাস্তবে প্রায় অসম্ভব। অন্যদিকে, ইরানের জন্য মাত্র কয়েকটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই পুরো সরবরাহ ব্যবস্থাকে অস্থিতিশীল করে তোলা যথেষ্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইতিমধ্যেই স্বীকার করেছেন যে, শুধু শক্তি প্রয়োগ করে এই পথ খোলা রাখা বাস্তবসম্মত নয়। এটি সম্ভব শুধুমাত্র ইরানের সাথে কূটনৈতিক সমন্বয় ও আলোচনার মাধ্যমেই।

বিশ্লেষণে বলা হয়েছে, জ্বালানির জন্য এই অঞ্চলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও চীনের মতো দেশগুলো। সরবরাহ বিঘ্নিত হলে দীর্ঘস্থায়ী স্থবিরতা বা ‘স্ট্যাগফ্লেশন’ দেখা দিতে পারে, যা ১৯৭০-এর দশকের সংকটের কথা মনে করিয়ে দেয়। এই পরিস্থিতিতে ইরান, রাশিয়া ও চীন—এই তিন শক্তির স্বার্থ মিলে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। যদি ইরান (২০ শতাংশ), রাশিয়া (১১ শতাংশ) এবং চীন মিলে একটি জ্বালানি জোট বা কার্টেল তৈরি করে, তবে তারা বিশ্বের প্রায় ৩০ শতাংশ তেল সরবরাহ নিয়ন্ত্রণ করবে। এতে পশ্চিমা বিশ্বের ক্ষমতা দ্রুত হ্রাস পাবে এবং বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রবিন্দু এই জোটের দিকে ঝুঁকে পড়বে।

সুতরাং যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে আছে এখন এক কঠিন সন্ধিক্ষণে। হয় তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধের ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে, নয়তো ইরানকে একটি বৈশ্বিক শক্তিকেন্দ্র হিসেবে মেনে নিতে হবে। এই যুদ্ধ কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি বিশ্বব্যবস্থাকে অপরিবর্তনীয়ভাবে বদলে দেওয়ার এক রূপান্তরমূলক অধ্যায়।

Continue Reading

top1

৭১-এর সংবিধান সর্বশ্রেষ্ঠ অর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

By

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করেছিলেন, আমরা এটি চাই। বিরোধী দল চাই কিনা, জিজ্ঞেস করেন।

আজ রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

তিনি বলেছেন, বিরোধী দল সংস্কার চায়, ৭১ এবং ২৪কে বরাবর করে চায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ৭১ এর সাথে কিছু তুলনা চলে না। ৭১ এর সংবিধান কেনো ভাল লাগে না, আমরা বুঝিতো। সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয়গাঁথা। কার কারো কাছে, পরাজয়ের গ্লানি। আমি সেই পথে যাবো না।

Continue Reading

top1

সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ

Published

on

By

সংসদে সরকারি চাকরি (সংশোধন) বিল- ২০২৬ পাস হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬ সংসদে উত্থাপন করলে তা পাস হয়।

এই বিলের আওতায় সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্ব শাসিত সংস্থাসমূহে চাকরিতে প্রবেশের বয়স ৩২ এবং প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব স্ব বিধিমালা বহাল

Continue Reading

Trending