রাজনীতি

‘বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ হবে’

Published

on

নরসিংদীতে ধানের শীষের ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি নেতাকর্মী-এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করছেন এবং এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যান খায়রুল কবির খোকন।

এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করেন এবং এলাকার উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন।

খায়রুল কবির খোকন বলেন, দেশ বর্তমানে ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। এই পরিস্থিতি থেকে রাষ্ট্রকে রক্ষা করার একমাত্র অভিজ্ঞতা বিএনপির রয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে।

বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি বন্ধ করা হবে। বিরোধী দলের ওপর কোনো প্রকার অত্যাচার-নির্যাতন করা হবে না, কারণ বিএনপি একটি উদার ও গণতান্ত্রিক দল। ইসলাম শান্তির ধর্ম। যারা ধর্মের নামে ‘জান্নাতের টিকিট’ বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে, ভোটাররা তাদের প্রত্যাখ্যান করবে।

নরসিংদীর ৫টি আসনে নির্বাচনি প্রচার জমে উঠেছে। সকাল থেকে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে তাদের সঙ্গে মতবিনিময় করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version