Connect with us

top3

বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে ইনকিলাব মঞ্চের জাবেরের পোস্ট

Published

on

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে সমর্থন করে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এ সমর্থনের কথা জানান তিনি

পোস্টে আবদুল্লাহ আল জাবের লিখেছেন, মহিউদ্দিন রনি, নাসিরউদ্দীন পাটোয়ারী কিংবা হাবিবুর রশিদ হাবিব ভাই! ১২ তারিখের নির্বাচনে এদের কেউ আদৌ জিতবেন কিনা জানি না। দল হিসেবে ৩ জনের পজিশনও ভিন্ন। একজন স্বতন্ত্র, একজন এনসিপির, একজন বিএনপির। একটা জায়গায় তারা খুব স্বতঃস্ফূর্ত ছিলেন, হতে পারে সেটা নির্বাচনের জন্য কিংবা সত্যিকার ইনসাফ কায়েমের জন্য। তারা খুব বোল্ডলি হাদি হত্যার বিচার চেয়েছেন। এবং ক্ষমতায় গেলে হাদি হত্যার বিচার করবেন বলে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি লিখেছেন, আমরা তাদের জন্য ভোট চাই না। আপনি অবশ্যই আপনার দৃষ্টিতে যাকে সবথেকে সৎ এবং যোগ্য মনে হবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।

তবে যে বা যারাই হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে সোচ্চার থাকবেন, ইনসাফের লড়াইয়ে অকুতোভয় থাকবেন, আপনাদের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন থাকবে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব লিখেছেন, যুগ থেকে যুগান্তরে আজাদীর সন্তানরা এই জমিনের সার্বভৌমত্বের জন্য, ইনসাফ কায়েমের জন্য লড়াই করেই যাবে।

https://www.facebook.com/share/p/14Q1KxCPbcu/

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

সারজিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন

Published

on

By

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলমকে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ আসনে দলটির কোনো প্রার্থী না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলনের জেলা কমিটির এক নেতা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার রাতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা সারজিস আলমের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান।

স্থানীয় নেতারা বলেন, নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে এবং জুলাই আন্দোলনের অগ্রনায়ক হিসেবে সারজিস আলমের প্রতি তারা সমর্থন দিয়েছেন। পঞ্চগড়-১ আসনে তার ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন।

বৈঠকের পর থেকেই ইসলামী আন্দোলন ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সারজিস আলমের পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে।

ইসলামী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি শাহ পরান সুজন এক ফেসবুক পোস্টে লেখেন, জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার সারজিস আলম ভাইকে পঞ্চগড়-১-এর জন্য আল্লাহ কবুল ফরমান।

ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির নেতা মঈন উদ্দিন লিখেছেন, দলীয় প্রার্থী না থাকায় দলমতের ঊর্ধ্বে উঠে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে।

ইসলামী আন্দোলনের সমর্থন প্রসঙ্গে এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ বলেন, সব শ্রেণি-পেশার মানুষের সমর্থন নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।

Continue Reading

top3

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

Published

on

By

আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

বুধবার বিকাল ৪টায় রাজধানীর গুলশান ৯০ নম্বর ১০/সি বাড়ি গুলশান-২ বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বক্তব্য রাখবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন

Continue Reading

top3

কুষ্টিয়ায় ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচন সামগ্রী

Published

on

By


রাত পোহালেই ভোট। এরই মধ্যে পুলিশ, বিজিবি আনসার ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সমন্বয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটগ্রহণের নির্বাচন সামগ্রী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে কুষ্টিয়ায় প্রিজাইডিং কর্মকর্তারা সিল, প্যাড, অমোচনীয় কালি ও স্বচ্ছ ব্যালট বাক্স বুঝে নিচ্ছেন।

জেলার ৪টি সংসদীয় আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন।

ভোট কেন্দ্রগুলোকে ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে কাজ করছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Continue Reading

Trending