Connect with us

top1

বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারের আশা বিএনপির 

Published

on

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছেন, তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে তারা মনোনয়ন প্রত্যাহার না করলে দল তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে। 

শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে শেরেবাংলা নগরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

নজরুল ইসলাম খান বলেন, “বিএনপির মতো বড় দলে যোগ্য প্রার্থী অনেক। অনেকেই মনে করেছেন দল থেকে তাকে মনোনীত করলে ভালো হতো, তাই তারা প্রার্থী হয়েছেন। তবে প্রত্যাহারের সময় এখনো শেষ হয়নি। আমরা আশা করছি তারা দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। অনেক জায়গা থেকে ইতোমধ্যেই প্রত্যাহারের খবর আমরা পেয়েছি। এর বাইরে কেউ থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” 

তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে 

বেগম খালেদা জিয়ার আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, “দেশনেত্রী তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানকে রেখে গেছেন, যিনি এখন দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। তারেক রহমান বলেছেন, তার মা যেখানে কাজ শেষ করেছেন, তিনি সেখান থেকে শুরু করবেন। আমরা বিশ্বাস করি, শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তিনি দেশ ও মানুষের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনবেন। আমরা আশা করি যে, এই কাজে আমরা আমাদের গণমাধ্যমসহ সবারই সহযোগিতা পাবো।” 

নির্বাচন: আইনশঙ্খলা পরিস্থিতি  

সম্প্রতি বিএনপি অঙ্গসংগঠনের নেতা মোসাব্বির ও শহীদ ওসমান হাদি হত্যার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “গণতন্ত্র উত্তরণের পথে সবসময়ই ভালো কাজের শত্রু থাকে। যারা দেশের স্থিতিশীলতা চায় না, তারাই এমন অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে এ দেশের মানুষ আন্দোলনে পুড়ে খাঁটি সোনা হয়েছে, তাদের দমিয়ে রাখা যাবে না।” তিনি নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে আরও সক্রিয় ও কৌশলী হওয়ার আহ্বান জানান। 

‘নির্বাচনি ইশতেহার ও ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে’ 

নজরুল ইসলাম খান জানান, বিএনপির নির্বাচনি ইশতেহার প্রণয়ন কমিটির কাজ চলছে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হবে। 

শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচন (জকসু) সংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন, “বহু বছর আমাদের ছাত্র সংগঠন কাজ করতে পারেনি। অন্য একটি সংগঠন দীর্ঘ সময় সরকারি দলের ছত্রছায়ায় থেকে কৌশলে কাজ করেছে, যার ফল তারা এখন ভোগ করছে। তবে আমরা এমন কৌশলকে ভালো মনে করি না। এটি একটি ট্রানজিশনাল বা রূপান্তরমূলক সময়ের নির্বাচন, এটিই শেষ নয়।” 

এর আগে ‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি’ (বিএমসিএস) আয়োজিত চিত্র প্রদর্শনীটি পরিদর্শন করেন নজরুল ইসলাম খান। পরে সংগঠনের সদস্যদের নিয়ে তিনি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। বিএমসিএস’র সভাপতি মারুফা রহমান এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

Published

on

By

মুন্সীগঞ্জ-৩ আসনে সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে একটু দূরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. তিতুমীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টা থেকে ভোটকেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। তবে সকাল সাড়ে ১০টার দিকে ভোটকেন্দ্র থেকে কিছুটা দূরে পরপর ককটেল বিস্ফোরণে প্রকম্পিত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভোটকেন্দ্রের ভেতরে কোনো ধরনের সমস্যা হয়নি।

নির্বাচনি দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন জুবায়ের গণমাধ্যমকে বলেন, আনুমানিক সাড়ে ১০টার দিকে আমরা খবর পাই, মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনা শোনার পরে আমাদের টিম দ্রুত এখানে চলে আসে। আসার পরে আমরা পরিস্থিতি শান্ত করি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Continue Reading

top1

ভোট দিয়ে জয়-পরাজয় মেনে নিন: জাতির উদ্দেশে সিইসির আহ্বান 

Published

on

By

নির্বাচনে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসার এবং নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান।

সিইসি বলেন, “সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং জয়-পরাজয় মেনে নেবেন।”

আসন্ন এই নির্বাচনকে সার্থক করে তুলতে সংশ্লিষ্ট সকল পক্ষকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের এবং আন্তরিক সহযোগিতার অনুরোধ জানান তিনি। ভাষণে তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কমিশনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি দেশের বর্তমান রাজনৈতিক ও নির্বাচনি প্রেক্ষাপট নিয়ে কথা বলেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার নিশ্চয়তা দেন।

Continue Reading

top1

৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই

Published

on

By

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনের সময় নগদ অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই। ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই।

বুধবার (১১ ফেব্রুয়ারি) এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, অর্থ বৈধ হলে এবং তার উৎস ও ব্যবহার যথাযথভাবে প্রমাণ করা গেলে যত খুশি টাকা বহন করা যাবে। সোর্স ও বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই।

তিনি বলেন, যদি কোনো অর্থ ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ তদন্ত করবে। আর অর্থের উৎস অবৈধ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল টাকাসহ আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করে প্রশাসন।

নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ টাকা মেশিনে গণনা চলছে। পুলিশ জানিয়েছে, আটকের সময় বেলাল উদ্দিনের কাছে নগদ অর্থসহ বেশকিছু নথিপত্রও পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে।

জানা গেছে, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর যান এ জামায়াত নেতা। তার সঙ্গে থাকা ব্যাগে ৫০ লাখের বেশি টাকা ছিল।

আটক করার সময় একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা যায়, তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ায়। ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে তিনি। এ ছাড়া ঠাকুরগাঁও শালন্দা কলেজের শিক্ষক তিনি। লাগেজে কত টাকা আছে জানতে চাইলে তিনি বলেন, সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে। এগুলো তার গার্মেন্টস ব্যবসার টাকা।

Continue Reading

Trending