Connect with us

ক্যাম্পাস

বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ বললেন রাবি শিক্ষক

Published

on

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সকালে তার ব্যক্তিগত ফেইসবুক টাইমলাইন একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে তিনি এ ঘোষণা দেন।

তার মন্তব্যকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আলোচনা-সমালোচনা দেখা গেছে।

তার পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে ফেইসবুকে রাকসুর গত নির্বাচনের বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদের প্রার্থী মামুনুজ্জামান স্নিগ্ধ লিখেছেন, নারী শিক্ষার অগ্রদূত রোকেয়া (নট বেগম রোকেয়া) কে যিনি কাফের মুরতাদ বলে পোস্ট করলেন। পবিত্র ধর্মগুলোকে ব্যবহার করে ঐতিহাসিক ভাবেই নারীকে নিপীড়ন, অত্যাচার করা হয়েছে। সেটা চার্চের অত্যাচার কিংবা হিল্লা বিয়ে, দাসী প্রথা সবই হয়েছে ধর্মের নাম ব্যবহার করে। রোকেয়া সে কথা গুলোর বিরুদ্ধেই লিখেছেন।

তিনি আরও লিখেছেন, এই ভদ্রলোক যে বিভাগে শিক্ষকতা করেন ওই একই বিভাগে নারী শিক্ষকও আছেন, ক্যামব্রিজ পড়ুয়া ম্যামও আছেন। অনেক সনাতন মেয়ে শিক্ষার্থী আছেন, হিজাব ব্যবহার করেন না এমন শিক্ষার্থী আছেন। কিংবা ওনার মত-পথের বিরুদ্ধের মানুষ আছেন। এসব মানুষ কী আদৌও এই শিক্ষক সকল নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ? কিংবা বিশ্ববিদ্যালয় ধারনার সাথে কী নিরাপদ?

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জনপ্রিয় এক্টিভিস্ট সাদিকুর রহমান খান লিখেছেন, ‘বেগম রোকেয়াকে কাফের আর মুরতাদ বলে গালি দিয়েছেন রাজশাহী ইউনিভার্সিটির এক টিচার। এছাড়াও শাহবাগী টাগি বলে গালিগালাজ তো আছেই। দেখে মজাই লাগে। মানে রোকেয়া এদের কোন লেভেলের ট্রমা দিসেন, চিন্তা করেন। একটা মানুষ প্রায় ১০০ বছর আগে মারা গেছেন, সেই মানুষটারে এখনও গালিগালাজ করা লাগে। এ থেকেই প্রমাণ হয়, বেগম রোকেয়া কতটা সফল ছিলেন।’

শিক্ষকের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পরমা পারমিতা বলেন, ‘বেগম রোকেয়া ছিলেন উপমহাদেশের নারীশিক্ষা ও মানবিক মূল্যবোধের অন্যতম পথিকৃৎ। তিনি কখনোই ধর্মবিদ্বেষী ছিলেন না; বরং অন্ধ কুসংস্কার, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করেছেন—যা ইসলামসহ সব ধর্মই সমর্থন করে।’

তিনি আরও বলেন, ‘কোনো ব্যক্তিকে এভাবে ধর্মীয় গালি দেওয়া শুধু অসম্মানজনক নয়, অন্যায়েরও নামান্তর। ভিন্ন মত বা প্রগতিশীল চিন্তাকে অপমান করে নয়, যুক্তি ও ইতিহাস বুঝে আলোচনা করাই সভ্যতার লক্ষণ। বেগম রোকেয়ার জন্মদিনে তাঁকে হেয় করার চেষ্টা তাঁর বিশাল অবদানকে ছোট করতে পারে না; বরং আমাদের নিজেদের সংকীর্ণ মানসিকতার পরিচয়ই প্রকাশ পায়।’

এ বিষয়ে জানতে চাইলে সহযোগী অধ্যাপক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান জানান, তিনি সাজিদ হাসান নামের একজনের পোস্ট শেয়ার করে ক্যাপশনে ওই কথাগুলো লিখেছেন। তার দাবি, ‘ওই পোস্ট পড়ে মনে হয়েছে বেগম রোকেয়া ইসলামবিদ্বেষী ছিলেন। সাজিদ হাসানের পোস্টের পুরো লেখাটা পড়লে বেগম রোকেয়ার সেই পরিচয় এসে যায়।’

এমন মন্তব্যের কারণ জানতে চাইলে তিনি প্রতিবেদককে প্রথমে সাজিদ হাসানের ওই পোস্টটি পড়ার পরামর্শ দেন। পোস্টটি পড়ার পর পুনরায় যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই পোস্টের লেখাগুলো ভেরিফিকেশনের জন্য বড় আলেমের কাছে যেতে হবে। আপনি বুঝবেন না। আলেমের কাছে গেলেই আপনি বুঝবেন তিনি কাফের বা মুরতাদ ছিলেন কি না!’

বেগম রোকেয়ার অন্য কোনো লেখা পড়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, রোকেয়ার লেখা উপন্যাস তিনি পড়েছেন। 

খোঁজ নিয়ে দেখা যায়, সাজিদ হাসান নামের ওই ফেসবুক আইডিতে বেগম রোকেয়ার রচনাবলি থেকে ইসলাম সম্পর্কিত বিভিন্ন অংশ খণ্ড খণ্ডভাবে তুলে ধরা হয়েছে, যা শেয়ার করেই রাবি শিক্ষক এই মন্তব্য করেন।একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের এমন মন্তব্য ঘিরে এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘এটা তার ব্যক্তিগত অভিমত। এটা অনেকের ভালো লাগবে না। এটা আমি ব্যক্তিগতভাবে এন্ডোর্স (সমর্থন) করি না।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

গোবিপ্রবি সাংবাদিক সমিতির দ্বাদশ বর্ষে পদার্পন

Published

on

By

গোবিপ্রবি প্রতিনিধি:


বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গোবিপ্রবি) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, রেজিস্ট্রার মো. এনামুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ও এলিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড.জিলহাস আহমেদ জুয়েল ও ড.মাহবুব হাসান। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, জনসংযোগ দপ্তরের উপ পরিচালক মাহবুবুল আলম, ক্যাফেটেরিয়া প্রশাসক ড. বসির উদ্দিন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব আল কোরআন এ্যান্ড কালচারাল স্ট্যাডিস এর উপদেষ্টা আবু দারদা এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শেখ রাসেল এবং সেক্রেটারি নাইম আশরাফ সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিকাল ৪ টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর রুমে দায়িত্ব হস্তান্তর, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

Continue Reading

top3

শেষ রাতে টিএসসিতে নারী হেনস্তার অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে

Published

on

By

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত দুই নারীকে শারীরিকভাবে মারধর ও হেনস্তার অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন অভিযোগ করেন ভুক্তভোগী দুই জন নারী।

ভিডিওতে দেখা যায় টিএসসিতে দুইজন নারী বলছেন, আমরা পুরান ঢাকায় সেহেরি খেয়ে টিএসসিতে এসে দাঁড়িয়েছি। হঠাৎ আমাদের সঙ্গে থাকা একজন বাইক রাইডারকে চড়থাপ্পড় দিচ্ছে একজন।

ভুক্তভোগী নারী সামনে এগিয়ে জানতে চায়, মারছেন কেন তখন ঢাবি ছাত্র বাজেভাবে অশ্লীল মন্তব্য করেন।

হেনস্তার অভিযোগ করা নারীকে আরো বলতে শোনা যায়, রাতে কী ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে যাতায়াত করা নিষেধ, নারী আরো অভিযোগ তোলেন তাদের কে প্রস্টিটিউট মন্তব্য ও করা হয়েছে।

ওই নারী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মেয়েরা সেফ না। ৫ই আগস্টের পরে আমরা সেফ না। আমরা আন সেফ। ভার্সিটির ছেলেরা আমাদের ধরে মারে। আমাদের ড্রেসে কি লেখা আছে আমরা প্রস্টিটিউট?

অপর আরেকজন নারীকে কেঁদে কেঁদে বলতে শোনা যায়, ঢাকা ইউনিভার্সিটির ছেলে হয়ে আমার গালে কেন থাপ্পর মারবে? আমি কী বাংলাদেশের বাইরে থেকে আসছি? আমি এখানে আসতে পারি না?

Continue Reading

ক্যাম্পাস

ইবি জিয়া হল শিক্ষার্থীদের ইফতার করালো ছাত্রশিবির, দিলেন কুরআন উপহারও

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে হল শাখা ছাত্রশিবির। এতে আল-ঈমান দাওয়াহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হল মসজিদে ইফতার মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হলের ২৫০ অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, অফিস সম্পাদক আসিবুর রহমান, এইচআরডি সম্পাদক মুজাহিদ হোসাইন, হল শাখা সভাপতি মুতাসিম বিল্লাহ ও শহীদ জিয়াউর রহমান হল মসজিদের ইমাম মো. বিলায়েত হোসেন।

হল শাখা সভাপতি মুতাসিম বিল্লাহ জানান, রমজানের সময় ক্লাস বন্ধ থাকলেও ব্যক্তিগত প্রয়োজনে অধিকাংশ শিক্ষার্থী হলে অবস্থান করছেন। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে হল শাখার পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছি। সংশ্লিষ্ট হলের কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে ইফতার মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়। এতে হলের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পেরেছি।

Continue Reading

Trending