Connect with us

জাতীয়

ভোলায় ইবির সাবেক শিক্ষার্থীকে হত্যা, বিচারের দাবি শিক্ষার্থীদের

Published

on

বসতবাড়ি ঢুকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী ও মাদ্রাসার মুহাদ্দিস-কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন ইবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি। হত্যার শিকার শিক্ষকের নাম আমিনুল হক নোমানী (৪৫)। তিনি ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ও উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত মাওলানা এনামুল হকের পুত্র। এছাড়া দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ আদায় করে আমিনুল হক বাসায় প্রবেশ করার কিছুক্ষণ পরে দেশীয় অস্ত্রধারী একদল লোক তার বাসায় ঢুকে। তারা আমিনুল হককে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আমিনুল হক ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের পক্ষ থেকে জেলায় একদিনের হরতাল ঘোষণা করা হয়েছে।

এদিকে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘আমরা ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয় গভীর শোক ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস আমিনুল হক নোমানী হত্যাকান্ডের শিকার হয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত ও মর্মাহত।

জুলাই অভ্যুত্থান পরবর্তী এই স্বাধীন ভূমিতে এই নির্মম হত্যাযজ্ঞ আমরা আশা করিনি। আমিনুল হক নোমানী সাহেব শুধুমাত্র একজন শিক্ষক নয় তিনি ছিলেন দ্বীনের দায়ি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর।আমরা ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি যে এই হত্যার পূর্ণ তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন ও দোষীদের ফাসি নিশ্চিত করবেন।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন?

Published

on

By

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে মো. রাজিব আহসান নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব পালন করবেন।

সিনিয়র সহকারী সচিব অজিত দেবের সই করা অফিস আদেশে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে তাদের এ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তারেক রহমান ছাড়া ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন।

Continue Reading

top1

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

Published

on

By

পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পদ থেকে অব্যাহতি নিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অব্যাহতিপত্র স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠান তিনি।

পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আগামী নভেম্বর পর্যন্ত তার চুক্তির মেয়াদ ছিল।

২০২৪ সালের নভেম্বরে সাজ্জাত আলী ডিএমপি কমিশনারের দায়িত্ব নিয়েছিলেন। তিনি ১৯৮৪ সালে ষষ্ঠ বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

Continue Reading

top1

সরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে

Published

on

By

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে। বুধবার দুপুরে অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, প্রক্রিয়া শেষে আজ নতুন গভর্নর নিয়োগের বিষয়টি চূড়ান্ত হতে পারে।

এদিকে আজ বেলা ২টার দিকে বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে গেছেন গভর্নর আহসান এইচ মনসুর। ওই সময় সাংবাদিকদের বলেন, আমি পদত্যাগ করেনি। আমাকে রিমুভও করা হয়নি। শুনেছি পদত্যাগ তাই চলে যাচ্ছি।

Continue Reading

Trending