Connect with us

top2

যেভাবে হত্যা করা হয় র‌্যাব কর্মকর্তাকে

Published

on

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‌্যাবের অভিযানের সময় দুর্বৃত্তরা প্রথমে নায়েব সুবেদার আবদুল মোতালেবের সরকারি অস্ত্র ছিনিয়ে নিয়ে তার পায়ে গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়তেই চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা। এরপর লাঠি, রড, কাঠযা পেয়েছে, তা দিয়ে তাকে পিটিয়ে ঘটনাস্থলে হত্যা করে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় আসামি ধরতে গিয়ে মোতালেব এ হামলার শিকার হন। সেই সঙ্গে আক্রান্ত হন র‌্যাবের আরও দুই সদস্য ও এক সোর্স। তাদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। র‌্যাবের দুই সদস্য হলেন কনস্টেবল আরিফ ও নায়েক ইমাম।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, আমাদের একটি অপারেশন টিম সলিমপুরে এক গুরুত্বপূর্ণ আসামি ধরতে যায়। অপারেশন চলাকালে সন্ত্রাসীদের হামলায় ওই র‌্যাব সদস্য নিহত হন।

র‍্যাব-৭-এর এক কর্মকর্তা বলেন, জঙ্গল সলিমপুরে একটি মামলার সশস্ত্র আসামি লুকিয়ে আছে—এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের ১৬ সদস্যের একটি দলে বিকেলে অভিযানে যায়। এ সময় একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়ে আসামি লুকিয়ে ছিল বলে ধারণা করে সেখানে চারজন ঢুকলে অতর্কিতে তাদের ওপর হামলা হয়।

তিনি বলেন, আমাদের চার সদস্য ভেতরে প্রবেশ করার পরই ২০-২৫ জন লোক চারদিক থেকে ঘিরে ফেলে। অত্যন্ত নৃশংসভাবে পেটালে তারা লুটিয়ে পড়েন। এর মধ্যে নায়েব সুবেদার আবদুল মোতালেব ঘটনাস্থলেই মারা যান।

হামলার পরেই র‍্যাবের বাকি সদস্যরা এলাকায় ঢুকে আহত তিনজনকে উদ্ধার করেন। বর্তমানে সলিমপুর-লিঙ্ক রোড এলাকার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত র‍্যাব, পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

হামলার সময় চারদিক থেকে ঘিরে ফেলার পরও র‌্যাব সদস্যরা গুলি চালাননি। এক কর্মকর্তা বলেন, আমরা নিশ্চিত হতে চাইছিলাম যে ভেতরে কোনো নিরীহ মানুষ আছেন কি না। আত্মরক্ষায় ন্যূনতম চেষ্টা ছাড়া সদস্যরা অস্ত্র ব্যবহার করেননি। হামলাটা ছিল পরিকল্পিত এবং হঠাৎ।

নিহত মোতালেব অত্যন্ত অভিজ্ঞ ও প্রশিক্ষিত সদস্য ছিলেন জানিয়ে তিনি আরও বলেন, বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের শনাক্তে আমরা কাজ করছি।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, র‍্যাব সদস্যদের ওপর হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বর্তমানে মোতালেবের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে।

জঙ্গল সলিমপুর

চার দশক ধরে সরকারি পাহাড় ও খাসজমি দখল, সন্ত্রাসী তৎপরতা, সংঘর্ষ এবং রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে একটি অস্থিতিশীল এলাকা হিসেবে এটি পরিচিত। প্রায় তিন হাজার ১০০ একর এলাকাজুড়ে গড়ে ওঠা এখানকার বসতিগুলো পাহাড়খেকো, সশস্ত্র দল ও দখলদারদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে।

জেলা প্রশাসনের হিসাবে, এলাকায় প্রতি শতক জমির বাজারমূল্য ৯ থেকে ১০ লাখ টাকা। সে হিসাবে দখল হয়ে থাকা সরকারি জমির মূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা।

গত বছর দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর জঙ্গল সলিমপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা আরও বেড়েছে। এর আগেও প্রশাসন, র‍্যাব ও পুলিশ কর্মকর্তাদের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চলছে : আখতার হোসেন

Published

on

By

রংপুরের হারাগাছে মাইকে ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রংপুর-৪ আসনে বিজয়ী প্রার্থী ও দলটির সদস্যসচিব আখতার হোসেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রংপুর নগরীর জুলাই স্মৃতি স্তম্ভের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আখতার বলেন, ‘বিকেল থেকে হারাগাছে সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে। মারধর করে রক্তাক্ত করছে। অনেকগুলো বাড়িঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার-টাকা লুটপাট করেছে। মোটরসাইকেল ভাঙচুর করেছে। আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দিচ্ছে।’

আখতার অভিযোগ করে বলেন, ‘ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে।’

প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থীরা ৬টি আসনে জয় পেয়েছেন। তাদের জোট মোট ৭৭টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে।

Continue Reading

top2

নির্বাচনে বিজয়ী যে ৭ নারী নেতৃত্ব

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের কাছাকাছি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ২৯৯টি আসনের বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা জয় পেয়েছেন ১৮১টিতে।

এই ১৮১ বিজয়ীর মধ্যে বিএনপির ৬ নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিজয়ী নারী প্রার্থীরা হলেন—

মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা,

ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,

সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা,

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ,

ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল,

নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

নির্বাচনে নারী প্রার্থীদের এ জয়কে দলটির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন অনেকে।

Continue Reading

top2

নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ৩টা ২০মিনিটে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোটের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

অধ্যাপক রেজাউল করিম অভিযোগ করেন, তার নির্বাচনী এজেন্টদের একাধিক কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে ভোটারদের মতামত প্রতিফলিত হচ্ছে না।

অবিলম্বে এ নির্বাচন বাতিল করে নতুন করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান অধ্যাপক রেজাউল করিম

Continue Reading

Trending