Connect with us

top1

রাজস্ব তহবিল থেকে স্ব স্ব এলাকার জন্য ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ আসিফ-হাসনাতের বিরুদ্ধে

Published

on

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া অভিযোগ করেছেন, জেলা পরিষদের রাজস্ব খাত থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৫ কোটি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন।

শনিবার (৩০ মে) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই অভিযোগ করেন।

মোস্তাক মিয়া বলেন, ‘কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব খাত থেকে আসিফ মাহমুদ মুরাদনগরে ১৫ কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারে ১০ কোটি টাকা নিয়ে গেছেন। এটি জেলা পরিষদের নিজস্ব অর্থ। যারা সমন্বয়ের রাজনীতির কথা বলতেন, তাদের কর্মকাণ্ডের মধ্যেই সমন্বয়ের অভাব ছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের চরিত্র এমনই ছিল।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে।’

তিনি দাবি করেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করে যাচ্ছে এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে ইতিমধ্যে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ। আরও বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিমসহ স্থানীয় বিএনপির নেতারা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলায় নিহত ৬

Published

on

By

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনজুড়ে রাশিয়ার সর্বশেষ ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

শনিবার (১১ জুলাই) কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপির সাংবাদিকরা জানান, সকালে পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথম বিস্ফোরণের কয়েক মিনিট পর দ্বিতীয়টি ঘটে।

কিয়েভের মেয়র জানিয়েছেন, রাজধানীতে মিসাইল হামলায় দুই শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাতভর রাশিয়া ১২০টি ড্রোন ও ১২টি মিসাইল নিক্ষেপ করেছে। এর মধ্যে ছয়টি ছিল ব্যালিস্টিক মিসাইল।

তার দাবি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন এবং ছয়টি মিসাইল ভূপাতিত করতে সক্ষম হলেও ব্যালিস্টিক মিসাইলগুলো ঠেকানো সম্ভব হয়নি। তিনি আরও বলেন, সতর্কতামূলক সাইরেন বাজার আগেই ব্যালিস্টিক মিসাইলগুলো বেসামরিক স্থাপনায় আঘাত হানে।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, হামলায় কিয়েভের কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবন, অফিস এবং একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, পূর্বাঞ্চলীয় সামি শহরের মেয়র জানিয়েছেন, সেখানে বিমান থেকে নিক্ষেপ করা বোমার আঘাতে এক শিশুকন্যাসহ চারজন নিহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণাঞ্চলের ওডেশায় পৃথক মিসাইল হামলায় আরও দুজন প্রাণ হারান।

সূত্র: এএফপি

Continue Reading

top1

খামেনির জানাজাস্থলের পাশে হামলায় দুই ইরানিসেনা নিহত

Published

on

By

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে নিরাপত্তা টহলের সময় হামলায় বাসিজ স্বেচ্ছাসেবী বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পথচারীও আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) খোরাসান রাযাভি প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থানীয় ইউনিট ইমাম রেজা গার্ড কর্পস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। দেশটির সংবাদমাধ্যম প্রেস টিভি বিষয়টি নিশ্চিত করেছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, নিহত দুই সদস্যের নাম সাইয়্যেদ সাজ্জাদ আলাভি ও মেহদি হোনারমান্দ। তারা মাশহাদের ইমাম রেজার পবিত্র মাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের সারাফরাজান স্কয়ার এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় অজ্ঞাত হামলাকারীদের হামলায় তারা প্রাণ হারান।

হামলার সময় আহত হওয়া এক পথচারীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইমাম রেজা গার্ড কর্পস জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে আরও তথ্য প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

Continue Reading

top1

টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, পানিতে তলিয়ে কোটি টাকার আমদানি পণ্য

Published

on

By

বেনাপোল প্রতিনিধি:

টানা ও ভারী বর্ষণে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্দরের বিভিন্ন শেড, গোডাউন ও ইয়ার্ডে হাঁটুসমান পানি জমে থাকায় কোটি কোটি টাকার আমদানিকৃত পণ্য ক্ষতির মুখে পড়েছে। বন্দর-সংশ্লিষ্টদের মতে, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের নানা সীমাবদ্ধতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির ফলে বন্দর এলাকার ৩ নম্বর গেটসংলগ্ন পাঁচটি শেড পানিতে ডুবে যায়। এতে বিভিন্ন ধরনের আমদানিকৃত পণ্য ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও কোথাও পানি হাঁটুর ওপরে উঠে যাওয়ায় বন্দরের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ পাওয়ার পাম্পের সাহায্যে পানি সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। এ ছাড়া বন্দর কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে আধুনিক অবকাঠামো নির্মাণ করা হলেও ড্রেনেজ ব্যবস্থার কার্যকর উন্নয়ন হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় এবং প্রতিবছর আমদানিকারকদের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।

আমদানি-রপ্তানি ব্যবসায়ী রফিকুল ইসলাম ও আরমান হোসেন বলেন, পানিতে পণ্য নষ্ট হয়ে কোটি টাকার ক্ষতি হলেও তারা কোনো ধরনের বীমা সুবিধা বা ডেমারেজ পান না। একই সমস্যার কারণে বছরের পর বছর লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। এতে শতাধিক আমদানিকারক ক্ষতির মুখে পড়েছেন এবং বীমা সুবিধা না থাকায় তারা কোনো ক্ষতিপূরণও পাচ্ছেন না।

তিনি আরও জানান, পানি নিষ্কাশনের জন্য অতীতে একটি কমিটি গঠন করা হলেও সেটির কার্যক্রম কার্যকর ছিল না। গত বর্ষায় সাময়িক কিছু উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হয়নি।

এ বিষয়ে বেনাপোল বন্দরের উপ-পরিচালক কাজি রতন বলেন, টানা বৃষ্টিতে কয়েকটি শেডে পানি জমে পণ্য ভিজে গেছে। দ্রুত পানি অপসারণে পাওয়ার পাম্প ব্যবহার করা হচ্ছে। তবে বৃষ্টি অব্যাহত থাকায় কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। বৃষ্টি কমে গেলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Continue Reading

Trending