Connect with us

ক্যাম্পাস

রাবিতে ৯ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ছাত্রদের নোবেল’ খ্যাত হাল্ট প্রাইজ

Published

on

রাবি প্রতিনিধি :
নবমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে ছাত্রদের নোবেল পুরস্কার খ্যাত হাল্ট প্রাইজ (২০২৫-২৬)। হাল্ট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আগামী বছরের জানুয়ারি থেকে রেজিষ্ট্রেশন শুরু হতে যাচ্ছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাল্ট প্রাইজের উপদেষ্টা সপ্নীল রহমান। তিনি বলেন, ‘হাল্ট প্রাইজ শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তারা সমস্যাগুলি চিহ্নিত করে টেকসই সমাধান তৈরি করতে শেখে।’

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘এখানে শিক্ষার্থীরা দলগত কাজ, নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবনা তুলে ধরার বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।’

সংবাদ সম্মেলনে হাল্ট প্রাইজের আসন্ন কার্যক্রম তুলে ধরেন হাল্ট প্রাইজের উপদেষ্টা সপ্নীল রহমান। তিনি বলেন,’আমরা কিছু গুরুত্বপূর্ণ সামাজিক ও উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছি, যার মধ্যে ‘প্রজেক্ট পদচিহ্ন’ অন্যতম। এতে বৃক্ষরোপণ কর্মসূচি, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা কর্মসূচি এবং নারী ক্ষমতায়ন বিষয়ক একটি তথ্যচিত্র নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।’

লিখিত বক্তব্যে বলা হয়, প্রতিযোগিতাটি মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে- Abstract Submission- যেখানে অংশগ্রহণকারী দলগুলো তাদের আইডিয়ার সংক্ষিপ্ত উপস্থাপন জমা দেবে, Video Submission- যেখানে নির্বাচিত দলগুলো তাদের আইডিয়াকে ভিডিও ফরম্যাটে উপস্থাপন করবে। এরপর চুড়ান্ত ধাপে অর্থাৎ Grand Finale যেখানে সেরা দলগুলো সরাসরি উপস্থাপনার মাধ্যমে বিচারকদের সামনে নিজেদের প্রকল্প উপস্থাপন করবে।

লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় ও কমিউনিটির উপকারিতা তুলে ধরে ডেপুটি ডিরেক্টর জামিল খন্দকার বলেন, Hult Prize রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শিক্ষার্থীরা দল পরিচালনা, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে।
স্থানীয় সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পাবে।বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ব্র্যান্ডিং শক্তিশালী হবে এবং শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

এবছরের হাল্ট প্রাইজের থিম হলো “Unlimited SDGs (Unlimited Sustainable Development Goals)”। এই থিমের মূল লক্ষ্য সামাজিক সমস্যা চিহ্নিত করে টেকসই সমাধান তৈরির জন্য একটি বাস্তবভিত্তিক ব্যবসায়িক মডেলে রূপান্তর।

হাল্ট প্রাইজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ক্যারিয়ার কাউন্সেলিং ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রোগ্রামে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে Visa Republic Centre-Study Abroad (VRC Study Abroad) এবং পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে রয়েছে খান তেহারি ঘর।এছাড়াও সহযোগী পার্টনার হিসেবে রয়েছে- Bengal signature,Biko।

নবম হাল্ট প্রাইজ আয়োজনের জন্য ৪২ সদস্যবিশিষ্ট অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যাম্পাস ডিরেক্টর নাজিফা তাবাসসুম ধমনী,ডেপুটি ডিরেক্টর প্রাঞ্জল দাশ, আবদুল্লাহ ফারুক, জামিল খন্দকার এবং হাল্ট প্রাইজের উপদেষ্টা স্বপ্নীল রহমান ও অন্যান্য সদস্যরা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

গোবিপ্রবি সাংবাদিক সমিতির দ্বাদশ বর্ষে পদার্পন

Published

on

By

গোবিপ্রবি প্রতিনিধি:


বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গোবিপ্রবি) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, রেজিস্ট্রার মো. এনামুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ও এলিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড.জিলহাস আহমেদ জুয়েল ও ড.মাহবুব হাসান। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, জনসংযোগ দপ্তরের উপ পরিচালক মাহবুবুল আলম, ক্যাফেটেরিয়া প্রশাসক ড. বসির উদ্দিন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব আল কোরআন এ্যান্ড কালচারাল স্ট্যাডিস এর উপদেষ্টা আবু দারদা এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শেখ রাসেল এবং সেক্রেটারি নাইম আশরাফ সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিকাল ৪ টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর রুমে দায়িত্ব হস্তান্তর, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

Continue Reading

top3

শেষ রাতে টিএসসিতে নারী হেনস্তার অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে

Published

on

By

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত দুই নারীকে শারীরিকভাবে মারধর ও হেনস্তার অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন অভিযোগ করেন ভুক্তভোগী দুই জন নারী।

ভিডিওতে দেখা যায় টিএসসিতে দুইজন নারী বলছেন, আমরা পুরান ঢাকায় সেহেরি খেয়ে টিএসসিতে এসে দাঁড়িয়েছি। হঠাৎ আমাদের সঙ্গে থাকা একজন বাইক রাইডারকে চড়থাপ্পড় দিচ্ছে একজন।

ভুক্তভোগী নারী সামনে এগিয়ে জানতে চায়, মারছেন কেন তখন ঢাবি ছাত্র বাজেভাবে অশ্লীল মন্তব্য করেন।

হেনস্তার অভিযোগ করা নারীকে আরো বলতে শোনা যায়, রাতে কী ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে যাতায়াত করা নিষেধ, নারী আরো অভিযোগ তোলেন তাদের কে প্রস্টিটিউট মন্তব্য ও করা হয়েছে।

ওই নারী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মেয়েরা সেফ না। ৫ই আগস্টের পরে আমরা সেফ না। আমরা আন সেফ। ভার্সিটির ছেলেরা আমাদের ধরে মারে। আমাদের ড্রেসে কি লেখা আছে আমরা প্রস্টিটিউট?

অপর আরেকজন নারীকে কেঁদে কেঁদে বলতে শোনা যায়, ঢাকা ইউনিভার্সিটির ছেলে হয়ে আমার গালে কেন থাপ্পর মারবে? আমি কী বাংলাদেশের বাইরে থেকে আসছি? আমি এখানে আসতে পারি না?

Continue Reading

ক্যাম্পাস

ইবি জিয়া হল শিক্ষার্থীদের ইফতার করালো ছাত্রশিবির, দিলেন কুরআন উপহারও

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে হল শাখা ছাত্রশিবির। এতে আল-ঈমান দাওয়াহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হল মসজিদে ইফতার মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হলের ২৫০ অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, অফিস সম্পাদক আসিবুর রহমান, এইচআরডি সম্পাদক মুজাহিদ হোসাইন, হল শাখা সভাপতি মুতাসিম বিল্লাহ ও শহীদ জিয়াউর রহমান হল মসজিদের ইমাম মো. বিলায়েত হোসেন।

হল শাখা সভাপতি মুতাসিম বিল্লাহ জানান, রমজানের সময় ক্লাস বন্ধ থাকলেও ব্যক্তিগত প্রয়োজনে অধিকাংশ শিক্ষার্থী হলে অবস্থান করছেন। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে হল শাখার পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছি। সংশ্লিষ্ট হলের কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে ইফতার মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়। এতে হলের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পেরেছি।

Continue Reading

Trending