Connect with us

বিনোদন

সড়ক দুর্ঘটনায় আহত নোরা, অল্পের জন্য প্রাণে রক্ষা

Published

on

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। শনিবার (২১ডিসেম্বর) দুপুরে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে পারফর্ম করতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। মাথায় বড় ধরনের আঘাত বা রক্তক্ষরণ হয়েছে কি না, তা নিশ্চিত করতে সিটি স্ক্যান করানো হয়।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নোরা ঘটনাটিকে তার জীবনের অন্যতম ‘ভয়ংকর’ ও ‘আতঙ্কজনক’ মুহূর্ত বলে উল্লেখ করেন।নোরা ফাতেহিনিজের শারীরিক অবস্থা জানিয়ে নোরা বলেন, ‘আমি এখন ঠিক আছি। দুপুরে আমি একটি গুরুতর গাড়ি দুর্ঘটনার শিকার হই। এক ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং তিনি আমার গাড়িকে সজোরে ধাক্কা দেন। ধাক্কার তীব্রতায় আমি গাড়ির ভেতরে ছিটকে পড়ি এবং জানালার সঙ্গে মাথায় আঘাত পাই।’

তিনি আরও বলেন, ‘আমি বেঁচে আছি-এটাই সবচেয়ে বড় বিষয়। শরীরের কিছু জায়গায় সামান্য আঘাত, ফোলা ছাড়া বড় কোনও ক্ষতি হয়নি। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তাই সবাইকে অনুরোধ করছি মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না।’

নোরা আরও বলেন, ‘এই ধরনের বেপরোয়া আচরণ অন্যদের জীবন বিপন্ন করে তোলে। আমি ভাগ্যবান যে বেঁচে গেছি। সেই মুহূর্তে চোখের সামনে জীবন ভেসে উঠেছিল। এখনও মানসিকভাবে কিছুটা আতঙ্কিত।’নোরা ফাতেহিএদিকে এমন আঘাত পাওয়ার পরেও নির্ধারিত কনসার্টে হাসিমুখে পারফর্ম করেন নোরা ফাতেহি।

এ প্রসঙ্গে নোরা বলেন, ‘আমি আমার কাজ, স্বপ্ন কিংবা সুযোগকে থামতে দিই না। এখানে পৌঁছাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কোনও মাতাল চালক আমার সেই সুযোগ নষ্ট করতে পারবে না। অনেকের কাছে এটি পাগলামি মনে হতে পারে, কিন্তু এটাই আমি।’নোরা ফাতেহি

সূত্র: পিঙ্কভিলা

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিনোদন

‘যোগ্যতা থাকলে কাজ আসবেই’: দেব

Published

on

By

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান ঘটতে চলেছে ওপার বাংলার চলচ্চিত্র পাড়ায়। টলিউডে আর কোনো শিল্পী বা পরিচালক ‘নিষিদ্ধ’ থাকছেন না। অভিনেতা রাহুলের মৃত্যুর পর সংশ্লিষ্ট সংগঠনগুলো এ সিদ্ধান্ত নিয়েছেন। গত ৭ এপ্রিল এক জরুরি সাংবাদিক বৈঠকে দীর্ঘদিনের এই ‘ব্যান কালচার’ বা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।

সেই বৈঠকে দেব বলেন, ‘বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) ৭২ ঘণ্টার সময় নিয়েছেন, যার মধ্যে তিনি সমস্ত ব্যান্ড হওয়ার শিল্পী পরিচালকদের ফিরিয়ে আনবেন।’ 

অনির্বাণকে কাজে ফিরিয়ে আনার প্রসঙ্গে প্রশ্ন করা হলে দেব বলেন, ‘অনির্বাণ আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হল সমস্ত টেকনিশিয়ানরা যারা কাজের অভাবে বাড়িতে বসে রয়েছেন। একদিকে চ্যানেলে বিক্রি হয়ে যাচ্ছে, ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা বেশি তৈরি হচ্ছে না। এর মধ্যে যদি আমরা একে অপরকে ব্যান করতে থাকি তাহলে কাজ কি করে হবে?’

দেব আরও বলেন, ‘অনেকেই বাঙালিকে বলে কাঁকড়ার জাত। এটাই আমাদের ভুল প্রমাণ করতে হবে। শুধু অনির্বাণ নয়, যারা যারা ব্যান হয়েছিলেন তারা প্রত্যেকে ফিরবেন। টেকনিশিয়ানদের সঙ্গে নিয়ে ফিরবেন। সম্মান নিয়ে ফিরবেন। ভালোবাসা দিয়ে ফিরবেন।’

সবশেষে দেব বলেন, ‘ব্যান শব্দটাকেই আমাদের ব্যান করে দিতে হবে। যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই কাজ করবে। এবার যদি কেউ অনৈতিক কিছু করে সেক্ষেত্রে কথাটা আলাদা। আজ রাহুলকে আমরা হারিয়েছি, কিন্তু কাল যদি কেউ কাজ না থাকার জন্য সুইসাইড করেন, তখন কী হবে? তাই সবাই মিলে কাজ হোক, এটাই আমি চাই। এতেই ইন্ডাস্ট্রির উন্নতি হবে।

Continue Reading

বিনোদন

রাহুল স্মৃতিচারণে যা বললেন প্রিয়াঙ্কা

Published

on

By

সেদিন শুটিং ফ্লোরে আলো ছিল, ক্যামেরা ছিল, ছিল চেনা অ্যাকশন আর কাটের আওয়াজ। কিন্তু হঠাৎই সব স্তব্ধ হয়ে গেল। না ফেরার দেশে চলে গেলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিং সেটের সেই আকস্মিক দুর্ঘটনা কেড়ে নিয়েছে এক উজ্জ্বল প্রাণকে।

কিন্তু এই মৃত্যু নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং অবহেলার ফল কি না, সেই প্রশ্ন তুলে এখন উত্তাল টালিপাড়া। গত ৭ই এপ্রিল টালিউডের ইতিহাসে এক অভূতপূর্ব দিন সাক্ষী হয়ে থাকল গোটা পশ্চিমবঙ্গে। এদিন সমস্ত লাইট-ক্যামেরা বন্ধ রেখে পালিত হলো একদিনের কর্মবিরতি। সেদিন উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। সেসময় অভিনেত্রী তার মনেরভাব ব্যক্ত করেননি মিডিয়ার কাছে। তবে এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে মনের ভাব প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই।

স্বামীর মৃত্যুর ন্যায়বিচার চেয়ে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

অভিনেত্রী তার সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে অনুভূতি শেয়ার করে লিখেছেন, ‘ধন্যবাদ জানাই সকলকে, এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য। গত ৭ তারিখে গোটা চলচ্চিত্র পরিবার যেন এক সুরে বাঁধল নিজেদের একই ভাবনা, একইচিন্তা আর অফুরন্ত ভালোবাসায়। এখানে কোনও বিভাজন নেই,কোনও রাজনৈতিক রং নেই, নেই কোন ব্যক্তিগত স্বার্থ বা আমিত্বের সংঘাত। এখানে শুধু একটাই সত্য আমরা একটি পরিবার।‘

তিনি আরও বলেন, ‘পরিবারেরই একজন সদস্যের প্রতিগভীর স্নেহ আর মমতা থেকেই আজকের এই ঐক্যবদ্ধ লড়াই। রাহুলকে কেউ অভিনেতা হিসেবে ভালোবেসেছেন, কেউ চেনেন অরুণোদয় হিসেবে, আবার কেউবা ভালোবেসেছেন লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে।

একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল। তবে এই অকাল প্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে। এটি যেন আরও বড় কোনও পরিবর্তনের সূচনা করে। তবেই এই মানুষটি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন, এটাই হবে তার প্রকৃত উত্তরসূরি বা লেগাসি।

প্রিয়াঙ্কা বলেন, আমাদের লক্ষ্য হোক একটাই ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। টেকনেশিয়ান হন বা শিল্পী মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়।‘

প্রসঙ্গত, এইকঠিন সময়ে তালসারিতেও প্রিয়াঙ্কার সঙ্গে গিয়েছিলেন ওপার বাংলার সুপারস্টার প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে যিশু সেনগুপ্ত । প্রিয়াঙ্কা এবার কাজে ফিরুক,সেটাও চাইছেন তার প্রিয়জনরা।

Continue Reading

বিনোদন

ঈদুল আজহায় মুক্তি পাবে শাকিবের ‘রকস্টার’

Published

on

By

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

পরিচালক আজমান রুশোর পরিচালনায় নির্মিতব্য এ সিনেমার প্রথম ধাপের শুটিং সম্প্রতি মালয়েশিয়ায় সম্পন্ন হয়েছে। সেখানে পাঁচ দিন শুটিংয়ে অংশ নেন শাকিব খান। শুটিং শেষে তিনি দেশে ফিরেছেন এবং খুব শিগগির ঢাকায় শুরু হবে ছবির পরবর্তী অংশের কাজ।

সিনেমা সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্র এশিয়া পোস্টকে জানায়, ‘রকস্টার’ সিনেমার পুরো টিম এরই মধ্যে মালয়েশিয়া থেকে সফল শুটিং শেষে ঢাকায় ফিরেছে। এ মাসের প্রথম সপ্তাহ থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে টানা ২৩ দিন শুটিং চলবে। এর মধ্যে একদিন শ্রীমঙ্গলে শুটিং হবে। তার পরই ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি শুরু হবে সিনেমাটির।

এর আগে ২৮ মার্চ নিজের জন্মদিনে ‘রকস্টার’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে ভিন্ন এক স্টাইলে হাজির হয়ে ভক্তদের চমকে দেন শাকিব খান। কালো স্লিভলেস গেঞ্জি, ডেনিম শর্টস, লাল কনভার্স স্নিকার্স ও সাদা মোজার সঙ্গে শরীরজুড়ে ট্যাটু, ড্রেডলক চুল, গলায় নেকলেস এবং চোখে সানগ্লাস—সব মিলিয়ে এক সাহসী ও আধুনিক লুকে ধরা দেন তিনি, যা ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করে।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। পরিচালক আজমান রুশোর গল্পে চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ রচনা করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। সব মিলিয়ে ‘রকস্টার’ ঘিরে এখন থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। প্রযোজনা প্রতিষ্ঠান সান কমিউনিকেশন প্রযোজনা করেছে ‘রকস্টার’।

Continue Reading

Trending