Connect with us

top1

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

Published

on

দীর্ঘ বছর গুমের শিকার ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান বলেছেন, সেনানিবাসের ভেতরে যে সাবজেল রয়েছে সেখানে জেল কোড ফলো হচ্ছে কিনা, যাদের রাখা হয়েছে তারা কি কোনোভাবে সার্ভিং সেনা সদস্যের সঙ্গে যোগাযোগ করছে কিনা, এটি নিশ্চিত করা খুবই জরুরি। যদি না হয় আমরা যারা ভুক্তভোগী ও সাক্ষী আছি, আমাদের জীবনের হুমকি আশঙ্কা করছি।

সেনা কর্মকর্তাদের কারাগারে পাঠানোর আদেশের প্রেক্ষিতে বুধবার বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।

সেনানিবাসের ভেতরে ঘোষিত সাবজেলে (উপ-কারাগার) জেলকোড পুঙ্খানুপুঙ্খ অনুসরণ হচ্ছে কিনা তা নিশ্চিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার আরমান।

তিনি বলেন, আসামিরা যদি গ্রেপ্তার অবস্থায় ক্যান্টনমেন্টে (সেনানিবাস) অবস্থান করে কোনোভাবে বিচারকে প্রবাহিত করার চেষ্টা করেন, সেটা খুব আতঙ্কজনক বিষয় হবে। তাই জেল কোড পুঙ্খানুপুঙ্খ অনুসরণ হচ্ছে কিনা নিশ্চিত করতে হবে। এ ছাড়া জনসম্মুখে প্রমাণ করতে হবে যে, এখানে কোনোরকম সম্পৃক্ততা নেই এবং তারা কোনোভাবে ক্যান্টনমেন্টের ভেতরে অবস্থান করে এই বিচারকে প্রভাবিত করতে পারবেন না।

সেনাবাহিনী প্রসঙ্গে আশা ব্যক্ত করে ব্যারিস্টার আরমান বলেন, একজন ভুক্তভোগী হিসেবে আমার আশাবাদ যে, দেশপ্রেমিক সেনা সদস্যদের দিয়ে যেন ভাড়াটে খুনির কাজ যেন আর করা না হয়। জনগণের রক্ষক সেনাবাহিনীকে আর কোনোদিন যেন জনগণের মুখোমুখি করা না হয়। আমাদের সার্বভৌমত্বের রক্ষক সেনাবাহিনী যেন আর কোনোদিন কোনো শক্তির পুতুল না হয়ে যায়, সেটা এই বিচারের মাধ্যমে নিশ্চিত হবে বলে আমার বিশ্বাস।

সামরিক কর্মকর্তাদের দেশত্যাগে উচ্চপদস্থ কমিশন গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন,যখন শীর্ষ সামরিক কর্মকর্তারা দেশ ত্যাগ করেছেন, তখন তাদের পাসপোর্ট বাতিল ও ওয়ারেন্ট ছিল। এ অবস্থায় ক্যান্টনমেন্টের ভেতর থেকে কিভাবে তারা দেশত্যাগ করল; এ ব্যাপারে একটি উচ্চপদস্থ কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি।

এ ছাড়া যারা ওই সময় কর্মরত ছিলেন তাদের হাতে কী আমাদের সার্বভৌমত্ব নিরাপদে রয়েছে কিনা? তাই একজন ভুক্তভোগী হিসেবে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে, যারা দায়িত্বরত ছিল বা যাদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় দেশত্যাগ করেছে তাদেরও জবাবদিহির আওতায় আনা উচিত। কেননা যাদের বিচার হচ্ছে এবং যারা দেশত্যাগ করেছে তারা যেন কোনোভাবে এই বিচারকে প্রভাবিত করতে না পারে।

এদিন সকালে গুম-খুনসহ জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলার ওপর শুনানি হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে আদালতে হাজির হওয়া ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

রাঙামাটিতে বিজয়ী হচ্ছেন বিএনপির দীপেন

Published

on

By

রাঙামাটিতে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

প্রাথমিক তথ্যমতে, ২০৮টি কেন্দ্রে বিএনপির এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫৮৭ ভোট। বাকি কেন্দ্রগুলোর সব ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেলেও বিজয়ী হতে পারবেন না।

এ আসনে ভোটকেন্দ্র ২১৩টি। অপর প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের পহেল চাকমা পেয়েছেন ৩০ হাজার ৭৭১ ভোট। খেলাফত মজলিসের আবু বক্কর সিদ্দিক ২১ হাজার ৪৯১ ভোট

Continue Reading

top1

বেসরকারি ফলে ১৬ আসনে জয়ী জামায়াত!

Published

on

By

সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এখন চলছে গণনা। তবে অনেক আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করেছে, রাত সাড়ে ৯টা পর্যন্ত আনঅফিসিয়াল তথ্য অনুযায়ী দলটির ১৬ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। ফেসবুকের পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জয়ী হওয়াদের মধ্যে রয়েছে- মোঃ শফিকুল ইসলাম (পটুয়াখালী-২); মোঃ নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩); মোঃ আমির হামজা (কুষ্টিয়া-৩); সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১); শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫); মোহাম্মদ জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬); মোঃ আবুল হাসনাত (কুমিল্লা-৪); মোঃ গোলাম রব্বানী (রংপুর-৫); মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১); এ টি এম আজহারুল ইসলাম (রংপুর-২); শেখ মনজুরুল হক (রাহাদ) (বাগেরহাট-২); মোঃ আবুল কালাম আজাদ (খুলনা-৬); মোহাম্মদ আমিনুল ইসলাম (মৌলভীবাজার-১); মোঃ সাইফুল আলম (ঢাকা-১২); মোঃ রাশেদুল ইসলাম রাশেদ (শেরপুর-১) এবং মোঃ আব্দুল গফুর (কুষ্টিয়া-২)।

Continue Reading

top1

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপি নির্বাচিত

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার বিপরীতে
দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পড়েছে ৫৫ হাজার ৫৭৭।

একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি।

এখানে মোট ভোটার সংখ্যা
৩ লাখ ২৫ হাজার ২৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৯৫ জন ও নারী
ভোটার ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন।

Continue Reading

Trending