Connect with us

ক্যাম্পাস

সিওয়াইবি রাবি শাখার সভাপতি সাদমান, সম্পাদক সানী

Published

on

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাদমান প্যারিস এবং সাধারণ সম্পাদক হয়েছেন ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী কাজী মোজাদ্দেদী আলফে সানী।

রোববার (১ ডিসেম্বর) সিওয়াইবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রিয়াজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন এক বছরের জন্য ৩৩ সদস্যের কমিটি অনুমোদন দেন।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রিমি আক্তার, তাজুল ইসলাম ও কৌশিক কুন্ডু কাব্য। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মো. জহিরুল ইসলাম ও হাফিজুর রহমান শুভ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আসিফ তালুকদার।

অফিস সম্পাদক জুনাইদ ইবনে জাহাঙ্গীর, সহ-অফিস সম্পাদক শাহরিয়ার হোসেন। অর্থ সম্পাদক ফরহাদ মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক মাইশা সাদিক। প্রচার সম্পাদক নূর নবী; সহ-প্রচার সম্পাদক এম এ হোরায়রা সরকার, প্রান্ত দাশ ও মির কাদির।

তথ্য ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল্লাহ হোসেন, সহকারী সম্পাদক জাহিরা বিনতে জাকির ও রুমন হাসান। সাংস্কৃতিক সম্পাদক লাবিবা সিদ্দিকী রিপ্তি ও সুমাইয়া শিমু। সাহিত্য ও বিতর্ক সম্পাদক আয়েশা সিদ্দিকা জাহান; সহকারী সম্পাদক তাসনিম তাইয়িবা।

ছাত্র-কল্যাণ সম্পাদক মুশফিকা ইয়াসমিন মম; সহকারী সম্পাদক জিহাবুর ইসলাম ও তাকিয়া বিনতে ইমাম। পরিবেশ ও সমাজসেবা সম্পাদক এমরান হোসেন; সহকারী সম্পাদক কাউসার ইসলাম। শিক্ষা ও গবেষণা সম্পাদক খন্দকার ফারদিন ইসলাম রাদ; সহকারী সম্পাদক আব্দুল্লাহ আল মুনাব্বির। ক্রীড়া সম্পাদক হয়েছেন রাকিব হাসান; সহকারী ক্রীড়া সম্পাদক হুজাইফা রহমান ও হৃদয় মণ্ডল।

রাবি শাখার উপদেষ্টা হিসেবে রয়েছেন ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. মাহবুবুর রহমান, মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাহবুবার রহমান এবং সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেন।

২০১৩ সালে প্রতিষ্ঠিত ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) দেশজুড়ে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার সচেতনতায় কাজ করছে। সংগঠনটির দাবি, তারা দেশের ৩৩৫টি থানা, ৬১ জেলা ও ৭৯টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে দুই লাখের বেশি স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইবি উপাচার্য

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী-সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।

শনিবার (২১ মার্চ) সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে তিনি ঈদের এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বাণীতে উপাচার্য বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জীবনে সৌহার্দ, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর সবার মাঝে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পরিবারের প্রতি ঈদুল ফিতরের প্রীতি সালাম জানিয়েছেন তিনি।

ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, পবিত্র রমজান মাসের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা গ্রহণ করে বর্তমান নবনির্বাচিত সরকারের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

Continue Reading

ক্যাম্পাস

স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Published

on

By


গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করে শিক্ষার্থীরা।

ইফতার মাহফিলে অংশ নিয়ে ওই ব্যাচের শিক্ষার্থী কাজী সায়হাম বলেন, ‘আমরা এখন সবাই বিভিন্ন জায়গায় থাকি। কেউ পড়াশোনা করছে কেউ চাকরি করছে। এতো দিন পরে সবাই একত্র হয়েছি। খুব ভালো লাগছে। আশা করি ভবিষ্যতেও এমন আয়োজন আরও হবে।’

আরেক শিক্ষার্থী আরাফাত হোসেন পিয়াস বলেন, দীর্ঘদিন পরে সবাই একসাথে হয়েছি। সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে বসে ইফতার করছি। আমাদের এ ভাতৃত্ববোধ যে সবসময় থাকে, এটাই প্রত্যাশা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক শিক্ষার্থী এ ইফতার মাহফিলে অংশ নেয়।

Continue Reading

ক্যাম্পাস

২ ঘণ্টার ব্যবধানে চলে গেলেন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী

Published

on

By

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেলে এসব ঘটনা ঘটে। এর মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজুর মৃত্যু হয়েছে বাসার ছাদ থেকে পড়ে। আর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থী দীপা দাস দাম্পত্য কলহের জেরে তিনি ‘আত্মহত্যা’ করতে পারেন বলে মনে করছেন সহপাঠীরা।

জানা গেছে, জাককানইবির রিজু ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তার স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

অপরদিকে ‘আত্মহত্যা’ করা দীপা দাস গোবিপ্রবির বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়া এলাকার নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, ঘটনার দিন বিকেলে স্বামীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয় দীপার। পরে তিনি তার স্বামীকে একটি ঘরে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরবর্তীতে তার স্বামী বাড়ির দারোয়ানকে ডেকে ঘরের দরজা ভেঙে পাশের ঘরে গিয়ে দেখেন, তিনি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন।

দীপা দাসের সহপাঠী বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেরভাস বিশ্বাস বলেন, তার আত্মহত্যার বিষয়টি আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি। তবে দাম্পত্য কলহের জেরে ঝগড়ার পর গতকাল বিকেলে তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। তার মৃত্যুর খবর পেয়ে আমরা খুবই শোকাহত।

আরেক সহপাঠী রিফাত ইসলাম বলেন, দীপা দাস ছিলেন অত্যন্ত অমায়িক, মেধাবী এবং পড়াশোনায় অনেক ভালো। আমিও জানতে পেরেছি যে, স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আমরা এবং বাংলা পরিবার গভীরভাবে শোকাহত।

উল্লেখ্য, দীপা দাসের মৃত্যুর বিষয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Continue Reading

Trending