ক্যাম্পাস

সুবিদবাজার শাখায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

Published

on

শাবিপ্রবি প্রতিনিধি
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে সিলেটের সুবিদবাজার শাখায় আইএফআইসি ব্যাংক পিএলসির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্যাংকের সুবিদবাজার শাখা ও এর আওতাধীন চারটি উপশাখার উদ্যোগে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শাখা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দিনের শুরুতে শাখা ও উপশাখার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি পরবর্তীতে ব্যাংকের ৫০ বছরের পথচলা ও অর্জন উদযাপনের পাশাপাশি গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এসময় সুবিদবাজার শাখায় গ্রাহকদের সঙ্গে নিয়ে কেক কেটে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। এছাড়া ব্যাংকের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে ব্যাংকের প্রাঙ্গণ উৎসবমুখর উৎসবমুখর হয়ে উঠে। কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের আন্তরিক অংশগ্রহণে দিনটি আনন্দ ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

এ সময় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ ৫০ বছরের পথচলায় গ্রাহকদের আস্থা ও ভালোবাসার জন্য তারা কৃতজ্ঞ। একই সাথে ভবিষ্যতেও গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version