Connect with us

ক্যাম্পাস

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ইউনিস্যাবের ‘ঈদ ফর স্ট্রিট চিল্ড্রেন’

Published

on

রাজশাহীতে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ‘ঈদ ফর স্ট্রিট চিল্ড্রেন ২০২৬ ’ শিরোনামে কর্মসূচি হাতে নিয়েছে ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী অঞ্চল। ২০১৪ সাল থেকে নিয়মিত আয়োজিত এই কার্যক্রমের মাধ্যমে এবার শতাধিক পথশিশুকে ঈদের নতুন পোশাক ও শিক্ষাসামগ্রী প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইউনিস্যাব সূত্রে জানা যায়, ঈদের দিন কোনো শিশু যেন আনন্দ থেকে বঞ্চিত না হয় এবং সমাজের মূলধারার সাথে মিলেমিশে উৎসবটি উদযাপন করতে পারে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। কর্মসূচির আওতায় পথশিশুদের পোশাক ও উপহারের পাশাপাশি তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হবে। আগামী ৬ মার্চ (শুক্রবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসিসি) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ১২০ অধিক শিশুদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হবে।

​এই কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় তহবিল সংগ্রহের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। গতকাল (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে তহবিল সংগ্রহে নেমেছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। মেয়েদের হলগুলোতে বিকেল সাড়ে তিনটা এবং ছেলেদের হলগুলোতে সন্ধ্যার পর থেকে এই গণতহবিল সংগ্রহ কার্যক্রম চলছে।এরপর নগরীর বিভিন্ন এলাকায় তহবিল সংগ্রহের কার্যক্রম চলবে। এছাড়া অনলাইন তাহবিল সংগ্রহ এবং সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যদের অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে। অনলাইনে অনুদান পাঠানোর শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩রা মার্চ।

​ইউনিস্যাব রাজশাহী অঞ্চলের আঞ্চলিক সম্পাদক রাশাদুজ্জামান রাকিব বলেন, “ইদ ফর স্ট্রিট চিল্ড্রেন আমাদের একটি সিগনেচার ইভেন্ট। এই মানবিক উদ্যোগের মাধ্যমে নগরীর অবহেলিত ও ছিন্নমূল পথশিশুদের মুখে ইদের আনন্দ ফুটিয়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার জন্য, এই বিশ্বাস থেকেই আমাদের এ প্রয়াস।”

তিনি আরও বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আয়োজনটি সফলভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। এসময় তিনি এ মানবিক কর্মসূচি বাস্তবায়নে রাজশাহীসহ দেশের সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য,যুবসমাজের গঠনমূলক উন্নয়ন ও নেতৃত্বের বিকাশকে প্রতিপাদ্যকে সামনে রেখে ‘স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের বিকাশ’ এই স্লোগান নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করে ইউনিস্যাব রাজশাহী অঞ্চল। তরুণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আর্থ-সামাজিক অগ্রগতি এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ইউনিস্যাব রাজশাহী অঞ্চল। সেই ধারাবাহিকতায় ২০১৪ সাল থেকে ‘ ঈদ ফর স্ট্রিট চিল্ড্রেন ‘, ‘ প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার ‘, ‘ ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট ‘, ‘ ছায়া জাতিসংঘ ( UNYSAB MUN) ‘ আয়োজন করে আসছে।


রাজশাহী বিশ্ববিদ্যালয়

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

গোবিপ্রবি সাংবাদিক সমিতির দ্বাদশ বর্ষে পদার্পন

Published

on

By

গোবিপ্রবি প্রতিনিধি:


বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গোবিপ্রবি) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, রেজিস্ট্রার মো. এনামুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ও এলিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড.জিলহাস আহমেদ জুয়েল ও ড.মাহবুব হাসান। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, জনসংযোগ দপ্তরের উপ পরিচালক মাহবুবুল আলম, ক্যাফেটেরিয়া প্রশাসক ড. বসির উদ্দিন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব আল কোরআন এ্যান্ড কালচারাল স্ট্যাডিস এর উপদেষ্টা আবু দারদা এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শেখ রাসেল এবং সেক্রেটারি নাইম আশরাফ সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিকাল ৪ টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর রুমে দায়িত্ব হস্তান্তর, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

Continue Reading

top3

শেষ রাতে টিএসসিতে নারী হেনস্তার অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে

Published

on

By

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত দুই নারীকে শারীরিকভাবে মারধর ও হেনস্তার অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন অভিযোগ করেন ভুক্তভোগী দুই জন নারী।

ভিডিওতে দেখা যায় টিএসসিতে দুইজন নারী বলছেন, আমরা পুরান ঢাকায় সেহেরি খেয়ে টিএসসিতে এসে দাঁড়িয়েছি। হঠাৎ আমাদের সঙ্গে থাকা একজন বাইক রাইডারকে চড়থাপ্পড় দিচ্ছে একজন।

ভুক্তভোগী নারী সামনে এগিয়ে জানতে চায়, মারছেন কেন তখন ঢাবি ছাত্র বাজেভাবে অশ্লীল মন্তব্য করেন।

হেনস্তার অভিযোগ করা নারীকে আরো বলতে শোনা যায়, রাতে কী ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে যাতায়াত করা নিষেধ, নারী আরো অভিযোগ তোলেন তাদের কে প্রস্টিটিউট মন্তব্য ও করা হয়েছে।

ওই নারী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মেয়েরা সেফ না। ৫ই আগস্টের পরে আমরা সেফ না। আমরা আন সেফ। ভার্সিটির ছেলেরা আমাদের ধরে মারে। আমাদের ড্রেসে কি লেখা আছে আমরা প্রস্টিটিউট?

অপর আরেকজন নারীকে কেঁদে কেঁদে বলতে শোনা যায়, ঢাকা ইউনিভার্সিটির ছেলে হয়ে আমার গালে কেন থাপ্পর মারবে? আমি কী বাংলাদেশের বাইরে থেকে আসছি? আমি এখানে আসতে পারি না?

Continue Reading

ক্যাম্পাস

ইবি জিয়া হল শিক্ষার্থীদের ইফতার করালো ছাত্রশিবির, দিলেন কুরআন উপহারও

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে হল শাখা ছাত্রশিবির। এতে আল-ঈমান দাওয়াহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হল মসজিদে ইফতার মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হলের ২৫০ অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, অফিস সম্পাদক আসিবুর রহমান, এইচআরডি সম্পাদক মুজাহিদ হোসাইন, হল শাখা সভাপতি মুতাসিম বিল্লাহ ও শহীদ জিয়াউর রহমান হল মসজিদের ইমাম মো. বিলায়েত হোসেন।

হল শাখা সভাপতি মুতাসিম বিল্লাহ জানান, রমজানের সময় ক্লাস বন্ধ থাকলেও ব্যক্তিগত প্রয়োজনে অধিকাংশ শিক্ষার্থী হলে অবস্থান করছেন। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে হল শাখার পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছি। সংশ্লিষ্ট হলের কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে ইফতার মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়। এতে হলের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পেরেছি।

Continue Reading

Trending