Connect with us

ক্যাম্পাস

১২ শিক্ষকের স্কুলে পরীক্ষার্থী ৪ জন, ফেল সবাই!

Published

on

প্রধান শিক্ষক-সহ মোট ১২ জন শিক্ষক কর্মরত থাকলেও গত দুই বছর ধরে এসএসসিতে পাসের হার শূন্য। অথচ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ঠিকমতো উত্তোলন করা হচ্ছে নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়

এ প্রতিষ্ঠান থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র চারজন শিক্ষার্থী। চারজনই ফেল করেছেন।

২০২৪ সালে এই বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় দুই শিক্ষার্থী, তারাও পাস করতে পারেননি। এবার অংশ নেয় চারজন, ফল একই সবাই ফেল।বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানা যায়।

জানা গেছে, বিদ্যালয়টির একাডেমিক স্বীকৃতি পাওয়া যায় ২০১১ সালের জানুয়ারিতে। কাগজপত্র অনুযায়ী, এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ১৭৫ জন। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে। মাঠে গরু-ছাগল বাঁধা রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ঠিকমতো উত্তোলন হলেও শ্রেণিকক্ষে পাঠদান প্রায় নেই বললেই চলে।

বিদ্যালয়টি প্রায় সময়ই তালাবদ্ধ থাকার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই বলছেন, বিদ্যালয় কাগজে-কলমে চলছে, বাস্তবে নেই কোনো পড়াশোনা। তবে শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা ঠিকই উত্তোলন হচ্ছে।স্থানীয় বাসিন্দা সেকেন্দার আলী বলেন, স্কুলে ক্লাস হয় না বললেই চলে। মাসের পর মাস তালাবদ্ধ থাকে। মাঝে মধ্যে দু-একজন শিক্ষক আসলেও শিক্ষার্থীদের দেখা মেলে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হাবিব সরকারকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। পরে তার বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি।

সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, এবার চারজন পরীক্ষার্থী ছিল। কেউ পাস করেনি।

উপজেলা শিক্ষা দপ্তর সূত্র জানায়, পরপর দুই বছর এসএসসিতে ফল শূন্য হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

এ বিষয়ে ডিমলা উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম বলেন, গত বছরও দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, তারাও ফেল করে। এবার চারজন অংশ নেয়, তারাও উত্তীর্ণ হয়নি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

গোবিপ্রবি সাংবাদিক সমিতির দ্বাদশ বর্ষে পদার্পন

Published

on

By

গোবিপ্রবি প্রতিনিধি:


বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গোবিপ্রবি) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, রেজিস্ট্রার মো. এনামুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ও এলিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড.জিলহাস আহমেদ জুয়েল ও ড.মাহবুব হাসান। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, জনসংযোগ দপ্তরের উপ পরিচালক মাহবুবুল আলম, ক্যাফেটেরিয়া প্রশাসক ড. বসির উদ্দিন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব আল কোরআন এ্যান্ড কালচারাল স্ট্যাডিস এর উপদেষ্টা আবু দারদা এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শেখ রাসেল এবং সেক্রেটারি নাইম আশরাফ সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিকাল ৪ টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর রুমে দায়িত্ব হস্তান্তর, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

Continue Reading

top3

শেষ রাতে টিএসসিতে নারী হেনস্তার অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে

Published

on

By

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত দুই নারীকে শারীরিকভাবে মারধর ও হেনস্তার অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন অভিযোগ করেন ভুক্তভোগী দুই জন নারী।

ভিডিওতে দেখা যায় টিএসসিতে দুইজন নারী বলছেন, আমরা পুরান ঢাকায় সেহেরি খেয়ে টিএসসিতে এসে দাঁড়িয়েছি। হঠাৎ আমাদের সঙ্গে থাকা একজন বাইক রাইডারকে চড়থাপ্পড় দিচ্ছে একজন।

ভুক্তভোগী নারী সামনে এগিয়ে জানতে চায়, মারছেন কেন তখন ঢাবি ছাত্র বাজেভাবে অশ্লীল মন্তব্য করেন।

হেনস্তার অভিযোগ করা নারীকে আরো বলতে শোনা যায়, রাতে কী ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে যাতায়াত করা নিষেধ, নারী আরো অভিযোগ তোলেন তাদের কে প্রস্টিটিউট মন্তব্য ও করা হয়েছে।

ওই নারী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মেয়েরা সেফ না। ৫ই আগস্টের পরে আমরা সেফ না। আমরা আন সেফ। ভার্সিটির ছেলেরা আমাদের ধরে মারে। আমাদের ড্রেসে কি লেখা আছে আমরা প্রস্টিটিউট?

অপর আরেকজন নারীকে কেঁদে কেঁদে বলতে শোনা যায়, ঢাকা ইউনিভার্সিটির ছেলে হয়ে আমার গালে কেন থাপ্পর মারবে? আমি কী বাংলাদেশের বাইরে থেকে আসছি? আমি এখানে আসতে পারি না?

Continue Reading

ক্যাম্পাস

ইবি জিয়া হল শিক্ষার্থীদের ইফতার করালো ছাত্রশিবির, দিলেন কুরআন উপহারও

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে হল শাখা ছাত্রশিবির। এতে আল-ঈমান দাওয়াহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হল মসজিদে ইফতার মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হলের ২৫০ অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, অফিস সম্পাদক আসিবুর রহমান, এইচআরডি সম্পাদক মুজাহিদ হোসাইন, হল শাখা সভাপতি মুতাসিম বিল্লাহ ও শহীদ জিয়াউর রহমান হল মসজিদের ইমাম মো. বিলায়েত হোসেন।

হল শাখা সভাপতি মুতাসিম বিল্লাহ জানান, রমজানের সময় ক্লাস বন্ধ থাকলেও ব্যক্তিগত প্রয়োজনে অধিকাংশ শিক্ষার্থী হলে অবস্থান করছেন। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে হল শাখার পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছি। সংশ্লিষ্ট হলের কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে ইফতার মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়। এতে হলের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পেরেছি।

Continue Reading

Trending