Connect with us

খেলাধুলা

হাইতির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

Published

on

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মোকাবিলা করবে ব্রাজিল। শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর জয় পেতে মরিয়া সেলেসাওরা।

হাইতির বিপক্ষে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, কিছু পরিবর্তন আসবে, তবে তা খুব বেশি নয়।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, ইবানেজ ও ইগর থিয়াগোর পরিবর্তে হাইতির বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে দানিলো ও মাথিউস কুনহাকে। তবে চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র এই ম্যাচে থাকছেন না।

হাইতির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রাফিনিয়া, ম্যাথউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার

Published

on

By

জয় দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই ম্যাজিক দেখিয়েছেন লিওনেল মেসি। তার হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পায় আলবিসেলেস্তেরা। তবে ম্যাচে মেসির করা একটি ট্যাকল বিতর্কের জন্ম দেয়। যা নিয়ে এবার ফিফার কাছে অভিযোগ দিয়েছে আলজেরিয়া।

শুক্রবার (১৯ জুন) বিষয়টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ফিফার রেফারিং কমিশনের কাছে পাঠানো অভিযোগে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে প্রথমার্ধের একটি ঘটনা, যেখানে আর্জেন্টাইন অধিনায়ক মেসি আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের পেশিতে (ক্যাফ) পা দিয়ে আঘাত করেছিলেন।

ওই ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই মেসি ওই চ্যালেঞ্জটি করেন। পরে তিনি হ্যাটট্রিক পূর্ণ করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসার সমতায় পৌঁছে যান। দুজনের গোল সমান ১৬টি করে।

কানসাস সিটিতে অনুষ্ঠিত আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচটি পরিচালনা করেন পোল্যান্ডের রেফারি শিমন মারচিনিয়াক। তিনি কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন, যেখানে আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল

Continue Reading

খেলাধুলা

ম্যাচের ২ দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চায় ইরান

Published

on

By

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেজ্ঞাধার বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশন বলছে, অনেকদিন আগে নিজেদের প্রস্তুতি সূচি জমা দেওয়ার পরও আয়োজকদের বিভিন্ন সিদ্ধান্তে দলের স্বাভাবিক প্রস্তুতি ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র জানান, টুর্নামেন্ট শুরুর আগেই দলটির প্রস্তুতি সূচি জমা দেওয়া হয়েছিল। তবে আয়োজকদের আরোপিত বিধিনিষেধের কারণে কোচিং স্টাফের পরিকল্পনা বাস্তবায়নে ব্যাহত হচ্ছে।

বর্তমানে ইরান ফুটবল দলের বেস ক্যাম্প রয়েছে মেক্সিকোর তিহুয়ানায়। আগামী রবিবার লস অ্যাঞ্জেলেসে গ্রুপ-জি’র ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। ম্যাচটি স্থানীয় সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হওয়ার কথা।

কারণ খেলোয়াড়দের স্থানীয় পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের প্রস্তুতি শেষ করা। কিন্তু আয়োজক কর্তৃপক্ষ সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
ফেডারেশনের মুখপাত্র আরও বলেন, ‘লস অ্যাঞ্জেলেসে ম্যাচটি দুপুরে অনুষ্ঠিত হবে। তাই খেলোয়াড়দের পর্যাপ্ত সময় দেওয়ার জন্য আমরা দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চেয়েছিলাম।

কিন্তু কারিগরি ও পেশাদার কারণ দেখানোর পরও আমাদের অনুরোধ আবারও নাকচ করা হয়েছে। ’
হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি সিবিএস নিউজকে বলেন, ‘ইরানকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে ম্যাচের এক দিন আগে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। দলটি ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে আসতে পারবে। এরপর ম্যাচ শেষ হওয়ার দিন সন্ধ্যাতেই তাদের চলে যেতে হবে। লস অ্যাঞ্জেলেসে এই নিয়মই কার্যকর থাকবে।

তিনি আরও জানান, ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে ইরানের শেষ গ্রুপ ম্যাচের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

এর আগে সোমবার লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করে ইরান। রাজনৈতিক উত্তেজনার আবহে অনুষ্ঠিত ম্যাচটির পরই নতুন বিতর্কের জন্ম হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়ে দেন, লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে অনুষ্ঠিত ইরানের বিশ্বকাপ ম্যাচগুলোর ক্ষেত্রে খেলা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলটিকে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অবস্থান স্পষ্ট করা হয়। এর আগে ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছিলেন, দলটির ভিসা ও অবস্থান সংক্রান্ত বিষয়ে মার্কিন প্রশাসনের আচরণ যথাযথ ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি স্থানীয় সময় রাত ৮টার দিকে শেষ হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই পুরো ইরান প্রতিনিধি দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে হয়। তারা সঙ্গে সঙ্গে মেক্সিকোর তিহুয়ানায় ফিরে যায়। এতে খেলোয়াড়রা হোটেলে থেকে বিশ্রাম নেওয়ারও সুযোগ পাননি, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

সূত্র: আল-জাজিরা

Continue Reading

top2

হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে পরিবর্তনের ইঙ্গিত

Published

on

By

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশার ছিঁটেফোটাও পূরণ করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল সেলেসাওদের। তবে একটি ম্যাচের ফল নিয়ে বিচলিত নন কোচ কার্লো আনচেলত্তি। বরং হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দলের ভিন্ন চেহারা দেখার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সেই সঙ্গে একাদশেও আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন।

শনিবার (১৯ জুন) ফিলাডেলফিয়ায় ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, মরক্কোর বিপক্ষে তার দলের পারফরম্যান্স প্রত্যাশার কাছাকাছিও ছিল না। বিশেষ করে প্রথমার্ধে খেলোয়াড়রা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি।

এর কারণ হিসেবে ব্রাজিলের জার্সির বাড়তি চাপকে সামনে এনেছেন ইতালিয়ান এই কোচ। তার মতে, জাতীয় দলের হয়ে খেলার প্রত্যাশা ও দায়িত্ব অনেক সময় ফুটবলারদের মানসিকভাবে প্রভাবিত করতে পারে।

আনচেলত্তি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা আমাদের সেরাটা দেখাতে পারিনি। তবে একটি ম্যাচ দিয়েই কোনো টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারিত হয় না। যারা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি, তাদের ওপর এখনো আমার আস্থা আছে। তারা নিজেদের প্রমাণের আরও সুযোগ পাবে।’

দ্বিতীয় ম্যাচে ব্রাজিলকে আরও আক্রমণাত্মক ও ছন্দময় দেখতে চান কোচ। সে কারণেই একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, রক্ষণভাগে ইবানেজের জায়গায় দানিলো এবং আক্রমণে ইগর থিয়াগোর পরিবর্তে মাথিউস কুনহাকে দেখা যেতে পারে।

তবে হাইতির বিপক্ষে ম্যাচেও থাকছেন না দলের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়র। চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও ম্যাচ খেলার মতো ফিটনেস এখনো অর্জন করেননি তিনি।

দলের খেলার ধরন নিয়ে সমর্থকদের উদ্বেগ সম্পর্কেও কথা বলেছেন আনচেলত্তি। নির্দিষ্ট কোনো কৌশলগত পরিচয়ের চেয়ে পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার সক্ষমতাকেই বেশি গুরুত্ব দেন তিনি।

তার ভাষায়, ‘আমি চাই না আমার দল একটি নির্দিষ্ট ধাঁচে আটকে থাকুক। আমার লক্ষ্য এমন একটি দল গড়ে তোলা, যারা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজেদের খেলার ধরন বদলে নিতে পারবে।’

মরক্কোর বিপক্ষে হতাশাজনক শুরুর পর তাই হাইতির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য শুধুই তিন পয়েন্টের লড়াই নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও বড় সুযোগ।

‘সি’ গ্রুপের ব্রাজিল-হাইতি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ছয়টায়।

Continue Reading

Trending