Connect with us

top2

ঢাকা কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, পোস্টার সরিয়ে নিল প্রশাসন

Published

on

ঢাকা কলেজ প্রতিনিধি

বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা চালানোর অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা কলেজ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রদলের একাংশ। সোমবার সকালে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ-সংক্রান্ত পোস্টার টানানো হলেও পরে কলেজ প্রশাসন সেগুলো অপসারণ করে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখে।

কলেজের প্রশাসনিক ভবন, মূল ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো পোস্টারগুলোতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা কলেজে অবাঞ্ছিত ঘোষণা করার কথা উল্লেখ ছিল। পোস্টারিংয়ের বিষয়টি সামনে আসার পর প্রশাসনের উদ্যোগে সেগুলো সরিয়ে ফেলা হয়।

পোস্টারিংয়ে নেতৃত্ব দেওয়া ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য (পদ স্থগিত) শেখ পারভেজ মোশাররফ বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য সামাজিক বিভেদ ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করছে। তার দাবি, একটি নতুন রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি ও আদর্শ থাকা উচিত। কিন্তু এনসিপি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েই রাজনীতি করছে। তিনি বলেন, সুস্থ ধারার রাজনীতিতে তাদের কোনো আপত্তি নেই, তবে ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা চালানো হলে জনগণই এর জবাব দেবে।

অন্যদিকে পোস্টারিংয়ের সমালোচনা করেছেন জাতীয় ছাত্রশক্তি ঢাকা কলেজ শাখার সদস্য সচিব সজিব উদ্দিন। তিনি বলেন, ঢাকা কলেজ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক সম্পত্তি নয়। কাউকে অবাঞ্ছিত ঘোষণা করার অধিকার কারও নেই। তার অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে এ ধরনের কর্মসূচির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ক্যাম্পাসে সীমিত পরিসরে কিছু পোস্টার লাগানো হয়েছিল। বিষয়টি জানার পর সেগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, কলেজ প্রশাসন কোনোভাবেই ক্যাম্পাসের শিক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হোক, তা চায় না।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই মার্চ’ কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, ওই ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন। তবে বিএনপির দাবি, নাসীরুদ্দীন পাটওয়ারী পরিকল্পিতভাবে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে তাকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণার কর্মসূচি দেখা যাচ্ছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের

Published

on

By

স্পোর্টস ডেস্ক
দেশব্যাপী আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান দল গঠন করতে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার বিষয়টিও বিবেচনা করা হবে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মীর শাহে আলম জানান, প্রতিযোগিতাকে আরও বিস্তৃত করতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলার আয়োজন করা হবে। এতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পাবে এবং সারাদেশে ফুটবল উৎসবের পরিবেশ সৃষ্টি হবে।

তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) শিক্ষা ও ক্রীড়া খাতের বরাদ্দ থেকে প্রতিযোগিতার ব্যয় নির্বাহ করা যায়। প্রয়োজনে রাজস্ব খাত থেকেও অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পরিষদ ও পৌরসভাগুলোকে জেলা পর্যায়ের খেলার জন্য আর্থিক সহায়তা দিতে চিঠি দেওয়া হবে।

প্রতিমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিভিন্ন শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের নিজস্ব তহবিল থেকেও মাঠপর্যায়ের আয়োজনের জন্য বরাদ্দ দেওয়া উচিত। তিনি বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে মাঠ থেকেই প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে অবশ্যই ফুটবল দল গঠন করতে হবে।

তিনি আরও বলেন, কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় বা সাধারণ কলেজ যদি দল গঠন করতে ব্যর্থ হয়, তাহলে তাদের এমপিও স্থগিত রাখার পরিকল্পনা রয়েছে। ছাত্রসংখ্যা কম থাকলেও বিকল্প উপায়ে দল গঠন নিশ্চিত করতে হবে। কোনো প্রতিষ্ঠান কেন দল গঠন করতে পারছে না, সেটিও খতিয়ে দেখা উচিত।

মীর শাহে আলম বলেন, যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান ১১ বা ১৫ জন খেলোয়াড় নিয়ে একটি দলই গঠন করতে না পারে, তাহলে ধরে নিতে হবে সেখানে শিক্ষার্থীর সংকট রয়েছে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটির বিষয়ে তদন্ত করা প্রয়োজন।

তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, প্রতিটি উপজেলায় খেলার মাঠ সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হলে স্থানীয়ভাবে মাঠগুলো খেলার উপযোগী করা সহজ হবে।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা চাই সারাদেশে ফুটবল নিয়ে নতুন জোয়ার সৃষ্টি হোক। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের আন্তর্জাতিক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনা সম্ভব হবে।”

এছাড়া তিনি জানান, প্রতিটি ভেন্যুতে একজন প্রথম শ্রেণির কর্মকর্তার নেতৃত্বে ভেন্যু কমিটি গঠন করা হবে। উপজেলা পর্যায়ে অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত ও অন্যান্য ব্যয়ের জন্যও স্থানীয়ভাবে সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

top2

দুবাই কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর, ইউরোপে যাওয়ার চেষ্টা

Published

on

By

অলটাইম ডিজিটাল রিপোর্ট

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, মুক্তির পর তিনি ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন। তবে আদালতের নির্দেশ অনুযায়ী, আপাতত তার দুবাই ত্যাগের অনুমতি নেই এবং পাসপোর্ট কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে।

পারিবারিক সূত্রের দাবি, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন। এর আগে ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

তবে বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়ার কথা জানায়নি। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি এবং আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি শেষে শর্তসাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছিল। দুবাই পুলিশের সহায়তায় এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় ওই অভিযান পরিচালিত হয়। গত ১২ জুন এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে দুবাই পুলিশ।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারসহ একাধিক অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্ত করছে দুদক। সেই তদন্তের ধারাবাহিকতায় আন্তর্জাতিক পর্যায়েও তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ছিলেন।

২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র‌্যাবের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে সেই তালিকায় বেনজীর আহমেদের নামও অন্তর্ভুক্ত হয়।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এলে তদন্ত শুরু করে দুদক। অভিযোগ ওঠার পর তিনি দেশ ত্যাগ করেন। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় এবং আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

Continue Reading

top2

নদীর পানি কমতেই দৃশ্যমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি যুদ্ধজাহাজ

Published

on

By

অলটাইম ডেস্ক রিপোর্ট

ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী ড্যানিউবের পানি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সার্বিয়ার প্রাহোভো অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবিয়ে রাখা নাৎসি জার্মানির একাধিক যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ আবারও দৃশ্যমান হয়েছে। শুষ্ক আবহাওয়া ও তাপপ্রবাহের কারণে নদীর পানির স্তর নেমে যাওয়ায় ইতিহাসের এই নিদর্শনগুলো নতুন করে নজরে এসেছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতি বছর শুষ্ক মৌসুমে ড্যানিউব নদীর পানি কমলে এসব ডুবে থাকা যুদ্ধজাহাজের কিছু অংশ দেখা যায়। ইতোমধ্যে কয়েকটি জাহাজ উদ্ধার করা হয়েছে। বাকি জাহাজগুলোও পর্যায়ক্রমে উদ্ধারের পরিকল্পনা রয়েছে। তবে আকারে বড় কয়েকটি জাহাজ নদীতলেই আরও গভীরে চাপা দিয়ে রাখা হবে, যাতে নৌযান চলাচলে কোনো সমস্যা না হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি দল, বালু ও পলি অপসারণের জন্য আধুনিক পাম্প এবং অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করা হবে।

এসব যুদ্ধজাহাজের ইতিহাস জড়িয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ের সঙ্গে। ১৯৪৪ সালের শরৎকালে সোভিয়েত রেড আর্মির অগ্রযাত্রার মুখে জার্মান বাহিনী স্থল ও নৌপথে পিছু হটতে শুরু করে। সে সময় অ্যাডলফ হিটলারের নির্দেশ ছিল, ব্যবহারযোগ্য কোনো সামরিক সরঞ্জাম যেন শত্রুপক্ষের হাতে না পড়ে। সেই নির্দেশ বাস্তবায়ন করতে ড্যানিউব নদীতে অবস্থানরত জার্মান নৌবাহিনীর সদস্যরা নিজেদের যুদ্ধজাহাজ নিজেরাই ডুবিয়ে দেন।

বহু বছর পর নদীর পানি কমে যাওয়ায় সেই ডুবে থাকা যুদ্ধজাহাজগুলোর ধ্বংসাবশেষ আবারও দৃশ্যমান হয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের এক নীরব সাক্ষী হিসেবে নতুন করে সবার দৃষ্টি আকর্ষণ করছে।

Continue Reading

Trending