Connect with us

আন্তর্জাতিক

ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের নির্বাহীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

ছবি- সংগৃহীত

Published

on

আন্তর্জাতিক ডেস্ক

মাদক ফেন্টানিল তৈরির কাঁচামাল পাচারের অভিযোগে কয়েকটি ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের নির্বাহীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস একথা জানায়। খবর হিন্দুস্তান টাইমসের। বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, বিপজ্জনক সিন্থেটিক মাদকদ্রব্য থেকে মার্কিন নাগরিকদের সুরক্ষিত করতে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নির্বাহীর ভিসা বাতিল এবং প্রত্যাখ্যান করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, বৃহস্পতিবারের এই পদক্ষেপ মার্কিন অভিবাসন ও জাতীয়তা আইনের বিভিন্ন ধারার অধীনে নেয়া হয়েছে। এর ফলে অভিযুক্ত এবং তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে অযোগ্য হিসেবে গণ্য হতে পারেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স জর্গান অ্যান্ড্রুজ বলেন, নয়া দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতিতে অটল রয়েছে। অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি এবং সংস্থাগুলো তাদের পরিবারসহ শাস্তির মুখোমুখি হবেন। যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার প্রত্যাখ্যান করাও অন্তর্ভুক্ত থাকতে পারে।

ইতিপূর্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসে দেয়া এক বার্তায়, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার ও চিনসহ ২৩টি দেশকে প্রধান মাদক উৎপাদক ও পাচারকারী দেশ বলে দাবি করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদ্‌যাপিত হচ্ছে ঈদ

Published

on

By

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ শুক্রবার উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে ঈদ উদ্‌যাপন করা হচ্ছে।

শুক্রবার ভোরে সংযুক্ত আরব আমিরাতজুড়ে বাসিন্দারা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে মসজিদে সমবেত হন। যুদ্ধের কারণে এবার খোলা ময়দানে ঈদের জামাত হচ্ছে না।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট এবং শারজাহর ইসলামিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করে দেশব্যাপী শুধু মসজিদগুলোতে নামাজ অনুষ্ঠিত হয়।

মধ্যপ্রাচ্য ছাড়াও তুরস্ক, মালদ্বীপ এবং আফ্রিকার সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল ও ক্যামেরুন শুক্রবারে ঈদ উদ্‌যাপনের বিষয়টি নিশ্চিত করেছে।

Continue Reading

top1

ইরানকে হারাতে অনেক সময় লাগবে : নেতানিয়াহু

Published

on

By

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে পরাজিত করতে দীর্ঘ সময় লাগবে এবং এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানে শিগগির কোনো গণঅভ্যুত্থান হবে কি না, তা এখনই বলা সম্ভব নয়। তিনি মনে করেন, এ ধরনের পরিস্থিতি পুরোপুরি দেশের ভেতরের অবস্থার ওপর নির্ভর করে।

নেতানিয়াহু জানান, ইসরায়েলি বাহিনী দিনরাত ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। তিনি দাবি করেন, এসব হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান চলতে থাকবে, যতক্ষণ না ইরানকে সম্পূর্ণভাবে পরাজিত করা যায়।

যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনেনি। বরং যুক্তরাষ্ট্র নিজস্ব নিরাপত্তা ও স্বার্থের কথা বিবেচনা করেই পদক্ষেপ নিচ্ছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই এই সংঘাত শুরু হয় এবং পরে ইরান বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায়। সূত্র : শাফাক নিউজ

Continue Reading

top1

শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী

Published

on

By

‘ডোনাল্ড ট্রাম্প-ই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম’ এমন মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউস-এর ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

তাকাইচি বলেন, বর্তমান বিশ্ব একটি গভীর নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ধাক্কার মুখে রয়েছে। এই পরিস্থিতিতে তিনি ট্রাম্পের নেতৃত্বকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কেবল আপনিই সারা বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারেন।” আন্তর্জাতিক সম্প্রদায়ের এই বার্তা সরাসরি পৌঁছে দিতেই তিনি ওয়াশিংটন সফর করছেন বলেও জানান জাপানের প্রধানমন্ত্রী।

এ সময় তাকাইচি আরও বলেন, জাপান ইরান-এর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলা এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানান।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এই মন্তব্য কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করতে পারে

Continue Reading

Trending