Connect with us

top1

জুনাই সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না -নাহিদ ইসলাম

Published

on

ডেস্ক নিউজ

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যেতে হবে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি ।

তিনি বলেন, গত ১৬ বছরে শিক্ষকদের পদোন্নতি দলীয় পরিচয়ের ভিত্তিতে হয়েছে। সেই ফ্যাসিবাদী কাঠামো এখনো টিকে আছে। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল করা সম্ভব নয়।

তিনি আরোও বলেন, বেকারত্ব দূর করতে হলে প্রথমে শিক্ষা খাতের সংস্কার করতে হবে। আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে মূল থেকে পরিবর্তন করতে না পারি, তাহলে রাষ্ট্রের আমূল পরিবর্তনও সম্ভব নয়। সরকারের শিক্ষা সংস্কারের প্রতিশ্রুতি ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমরা সেই লড়াই চালিয়ে যাব।

নাহিদ ইসলাম বলেন, ছাত্র-শিক্ষকদের ঐক্যের মধ্য দিয়েই গণঅভ্যুত্থান সফল হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শিক্ষকরা যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে অমলিন থাকবে।

অনুষ্ঠানে ইউটিএফ-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন, ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আহ্বায়ক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব অধ্যাপক শামীম হামিদী। 

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ঐক্য, মর্যাদা, দায়বদ্ধতা ও সামাজিক ভূমিকা পুনঃনির্ধারণের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)’- যা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-পন্থী শিক্ষকদের একটি নতুন সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা

Published

on

By

দীর্ঘ ১৯ বছর পর অবশেষে চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা। ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল হওয়া পুলিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের আদেশ প্রত্যাহার করেছে সরকার।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাইকৃত ১২৩ সার্জেন্ট এবং ২০৭ সাব-ইন্সপেক্টরের (নিরস্ত্র) নিয়োগ ২০০৭ সালে বাতিল করা হয়েছিল। দীর্ঘদিন পর সেই আদেশ প্রত্যাহার করে নির্বাচিতদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্টরা নির্ধারিত শর্তসাপেক্ষে চাকরিতে যোগ দিতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ২০০৭ সালে নিয়োগ বাতিল না হলে যে তারিখে তারা স্বাভাবিকভাবে চাকরিতে যোগদান করতেন, সে তারিখ থেকেই তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা (সিনিয়রিটি) নির্ধারণ করা হবে।

তবে এ ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়া হবে না বলে প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া নিয়োগপ্রাপ্তদের মৌলিক প্রশিক্ষণকাল ছয় মাস এবং শিক্ষানবিশকাল সর্বোচ্চ দুই বছর নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বিধি-বিধান অনুসরণ করে সংশ্লিষ্ট ব্যাচের গ্রেডেশন তালিকা নির্ধারণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।

Continue Reading

top1

কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০০: দাবি আফগানিস্তানের

Published

on

By

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের দাবি, সোমবার সন্ধ্যায় চালানো এই হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কেবল সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আফগানিস্তানের তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, সোমবার স্থানীয় সময় রাত ৯টার দিকে কাবুলের ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হসপিটালে এই হামলা হয়। ২ হাজার শয্যাবিশিষ্ট এই হাসপাতালের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে।

হামদুল্লাহ ফিতরাত বলেন, দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪০০-এ পৌঁছেছে এবং অন্তত ২৫০ জন আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো বর্তমানে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ এবং ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজ করছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে পড়া আগুন নেভাতে দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন। হাসপাতালের নিরাপত্তা রক্ষী ওমিদ স্টানিকজাই ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, হামলার আগে তিনি আকাশে যুদ্ধবিমানের টহল শুনেছিলেন। তিনি বলেন, আশেপাশে সামরিক ইউনিট ছিল। তারা বিমান লক্ষ্য করে গুলি চালালে পাল্টা বোমা নিক্ষেপ করা হয়। এতেই আগুনের সূত্রপাত। নিহত ও আহতদের সবাই সাধারণ নাগরিক।

আফগান সরকারের আরেক মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, পাকিস্তান আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে এই হামলা চালিয়েছে।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের হামলা ছিল সুনির্দিষ্ট এবং তা কেবল সামরিক স্থাপনা ও সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে। পাকিস্তানের দাবি, ওই স্থাপনাগুলো পাকিস্তানি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছিল এবং অভিযানে কোনও বেসামরিক ক্ষয়ক্ষতি হয়নি।

পাকিস্তান দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগান তালেবানরা পাকিস্তানি তালেবান (টিটিপি) ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিচ্ছে। তবে কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান এই সংঘাত গত কয়েক বছরের মধ্যে ভয়াবহ রূপ নিয়েছে। গত তিন সপ্তাহ ধরে সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণ চলছে। সোমবারই সীমান্তে সংঘর্ষে দুই শিশুসহ চার আফগান নাগরিক নিহত হন। গত মাসে পাকিস্তান বিমান হামলা শুরু করলে এর জবাবে আফগানিস্তানও পাল্টা আক্রমণ চালায়।

Continue Reading

top1

এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

Published

on

By

২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় চমক হিসেবে এই স্কোয়াডে জায়গা হয়নি দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারের।

অন্যদিকে, ফর্মের তুঙ্গে থাকা তরুণ ফরোয়ার্ড এনড্রিককে প্রথমবারের মতো নিজের অধীনে ডেকেছেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড।

যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে এটিই আনচেলত্তির শেষ পরীক্ষা।

নেইমারের বাদ পড়া প্রসঙ্গে সোমবার এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি স্পষ্ট জানিয়েছেন, ‘নেইমার বর্তমানে ১০০ ভাগ ফিট নয়, তাই সে এই তালিকায় নেই। যদি সে শারীরিকভাবে পূর্ণ সক্ষমতা ফিরে পায়, তবেই সে বিশ্বকাপে থাকতে পারবে। নেইমারকে কাজ চালিয়ে যেতে হবে, নিয়মিত খেলতে হবে এবং নিজের সামর্থ্য ও শারীরিক কন্ডিশন বজায় রাখতে হবে।’

এদিকে ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর ইনজুরিতে পড়ার পর থেকে জাতীয় দলের বাইরে আছেন এই সান্তোস তারকা। রোববার করিন্থিয়ানসের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলে নেইমার বিশ্বকাপে ফেরার আকুতি জানালেও, আনচেলত্তির সহকারী মিনো ফুলকো এবং ফ্রান্সেস্কো মাউরি গ্যালারিতে বসে নেইমারের মধ্যে সেই কাঙ্ক্ষিত ফিটনেস খুঁজে পাননি।

ব্রাজিলের পূর্ণাঙ্গ স্কোয়াড

গোলরক্ষক : অ্যালিসন (লিভারপুল), বেন্টো (আল নাসর), এদেরসন (ফেনারবাচে)।

ডিফেন্ডার : অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ব্রেমার (জুভেন্টাস), দানিলো (ফ্ল্যামেঙ্গো), দগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল মাগালেস (আর্সেনাল), ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), মার্কিনহোস (পিএসজি), ওয়েসলি (রোমা)।

মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস (চেলসি), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো (বোটাফোগো), ফাবিনহো (আল-ইতিহাদ), গ্যাব্রিয়েল সারা (গালাতাসারে)।

ফরোয়ার্ড : এনড্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইজ হেনরিখ (জেনিত), মাথেউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফিনহা (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), জোয়াও পেদ্রো (চেলসি)।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।

Continue Reading

Trending