Connect with us

খেলাধুলা

বাংলাদেশের লিড পাঁচশোর কাছে, সেঞ্চুরির পথে মুমিনুল

Published

on

নিজস্ব প্রতিবেদক

আগের দিন ফিফটি করে সেঞ্চুরির সম্ভাবনা জাগানো সাদমান ইসলাম বেশিক্ষণ টেকেননি। দ্রুত ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তবে মুমিনুল হকের সঙ্গে জুটি বেধে রান বাড়াচ্ছেন মুশফিকুর রহিম।

মিরপুর টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮০ রান। ইতোমধ্যে লিড হয়ে গেছে ৪৯১ রান। মুমিনুল ৭৯ ও শততম টেস্টে সেঞ্চুরি করা মুশফিক অপরাজিত আছেন ৪৪ রানে। মুশফিক অবশ্য আউট হতে পারতেন। ১৬ রানে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি, ক্যাডে কারমাইকেল সেই ক্যাচ মুঠোয় জমাতে পারেননি। অ্যান্ডি ম্যাকব্রেইনের বলে স্লগ সুইপে স্কয়ার লেগে উঠা ক্যাচ পড়ে যাওয়ার পর নিজেকে সামলে নেন মুশফিক। আর কোন সুযোগ দেননি।

এই সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। তাতে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করেছে আরও ১২৪ রান। তোলার গতি ভালো হলেও ইনিংস ঘোষণার কোন আভাস দেখা যাচ্ছে না।

আগের দিনের পুঁজির সঙ্গে আর ২০ রান যোগ করে ফেরেন সাদমান। অফ স্পিনার ম্যাকব্রিনের বলে এলবিডব্লিউ হন তিনি। রানে ভরা উইকেটে প্রথম ইনিংসের মতন দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ শান্ত। ৫ বলে ১ রান করে তিনি ক্যাচ দিয়ে ফেরেন পেসার জর্ডান নেইলকে।

১৭৪ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে আরও ১০৬ রান যোগ করেছেন মুমিনুল-মুশফিক।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলাধুলা

চ্যাম্পিয়নরা পেলো ৩৬ কোটি টাকা

Published

on

By

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। প্রথম দল হিসেবে তারা এই প্রতিযোগিতার শিরোপা টানা দ্বিতীয়বার জিতল। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ঘরের দর্শকদের সামনে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল গৌতম গম্ভীরের দল।

চলতি বিশ্বকাপের জন্য প্রায় ১৬০ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি), যা আগের আসরের চেয়ে ২০ শতাংশ বেশি। এবার ভারত জিতেছে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা, যা গতবারের চ্যাম্পিয়ন ভারত থেকে প্রায় সাত কোটি টাকা বেশি।

ফাইনালের রানার্সআপ নিউজিল্যান্ড ১৯ কোটি ৬৫ লাখ টাকা পেয়েছে। সেমিফাইনালে পরাজিত প্রত্যেক দল ৯ কোটি ৬৩ লাখ টাকা করে পেয়েছে, এবং সুপার এইটে অংশ নেওয়া দলগুলো ৪ কোটি ৬৩ লাখ টাকা করে পেয়েছে। গ্রুপ পর্বে বিদায় নেওয়া দলের প্রত্যেকে পেয়েছে ৩ কোটি টাকা।

গতবার আইসিসি বিশ্বকাপ প্রাইজমানির বাইরেও ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের চ্যাম্পিয়ন দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল। এবার ঘরের মাঠে শিরোপা উঁচিয়ে ধরায় হয়তো আরও বড় অঙ্কের পুরস্কার অপেক্ষা করছে সূর্যকুমার যাদবদের জন্য।

Continue Reading

top2

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

Published

on

By

এশিয়া কাপ রাইজিং স্টারসে দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশের মেয়েরা। আজ সেমিফাইনালেও বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। বরং তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।

এর আগে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে পা রেখেছে ভারত ‘এ’ দল। শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিত মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের প্রথম পর্বেও তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সেবার দলটিকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারতের মেয়েরা। এবার ভারতকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেল বাংলাদেশ।

বড় ব্যবধানে জিতলেও স্কোরবোর্ড ভারী করতে পারেনি বাংলাদেশ। ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রানে থামে বাংলাদেশ। বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে এই রান টপকাতেই তালগোল পাকিয়ে ফেলে পাকিস্তান। দলীয় ৩০ রানে তাদের ইনিংসের অর্ধেক প্যাভিলিয়নে ফেরত যায়। শুরুর সে ধাক্কা সামলে জয় তো দূরে থাক, বাংলাদেশকে কোনো জবাবই দিতে পারেনি পাকিস্তান; ১৬.৪ ওভারে ৫৬ রানে অলআউট হয় তারা।

৮২ স্ট্রাইকরেটে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার। এ ছাড়া হাফসা খালিদ ১২ ও উসরা আমির এনে দেন ১১ রান। পাকিস্তান শিবিরে সবচেয়ে বড় ধাক্কাটা দেন সানজিদা আক্তার মেঘলা। মাত্র ৬ রানে ৩ উইকেট নেন এই বাঁ হাতি স্পিনার। সমান রান দিয়ে ২ ব্যাটারকে ফেরান অধিনায়ক ফাহিমা। ফারিহা তৃষ্ণা, ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন একটি করে উইকেট নেন।

Continue Reading

ক্যাম্পাস

ঢাবি ক্যাম্পাসে তারকা জার্মান ফুটবলার মেসুত ওজিল

Published

on

By

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান শুরু হয়।

জানা গেছে, নতুন সরকারের শপথ ও মন্ত্রীসভা নিয়ে যখন আলোচনায় সরগরম দেশ, সে সময় অনেকটা চুপিসারেই বাংলাদেশে পা রেখেছেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা। আসন্ন রমজানে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখতে যাবেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, তুর্কি সরকারের আওতাধীন ‘টিকা’ নামের একটি প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বেশকিছু উন্নয়নমূলক কাজে ঢাবি প্রশাসনকে সাহায্য করছে। এই প্রজেক্টের উদ্বোধনেই মূলত ঢাবিতে এসেছেন ওজিল। ইতোমধ্যে এই প্রজেক্ট ঢাবি মেডিকেল সেন্টারকে ২ কোটি ৭৫ লাখ টাকার মতো সহায়তা দিয়েছে বলে জানিয়েছেন ডাকসু সম্পাদক মিনহাজ।

জানা গেছে, গতকাল (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে এসেছেন ওজিল। আজ ঢাবিতে প্রজেক্ট উদ্বোধনের পর আগামীকাল রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নেওয়ার কথা আছে তার। এরপর রাতেই দেশ ছাড়বেন তিনি।

Continue Reading

Trending