Connect with us

রাজনীতি

শরীয়তপুর-২ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ

Published

on

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ১০ জন প্রার্থীর মধ্যে ৪ জনের আবেদন বৈধ ঘোষণা করা হলেও তথ্যের গরমিল ও নিয়মের ব্যত্যয় ঘটায় ৬ প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শুক্রবার (২ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম।

জেলা কর্মকর্তা জানান, শরীয়তপুর-২ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়ে ছিলেন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তথ্যের গরমিল ও নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইমরান হোসেন, গণঅধিকার পরিষদের প্রার্থী আক্তারুজ্জামান সম্রাট, জনতার দল পারভেজ মোশাররফ, তিন স্বতন্ত্র প্রার্থী ফারহানা কাদির রহমান, মো. আলমগীর হোসেন, মো. নাসিরের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তাদের আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম।

মনোনয়ন বাতিল হওয়া বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ইমরান হোসেন বলেন, দাখিল করা মনোনয়নে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে শুরুর দিনটি উল্লেখ না করায় আমার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। তবে তিনি এ বিষয়ে আপিল করবেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজনীতি

জুলাই শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের অরাজনৈতিক থাকার আহ্বান সারজিসের

Published

on

By

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা যেন কোনো রাজনৈতিক দলের ব্যানারে নিজেদের সীমাবদ্ধ না রাখেন, সেই আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম।

রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে একটি ‘অলিখিত সমঝোতা’ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, বিএনপি আওয়ামী লীগের ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী, এমনকি শেখ হাসিনাও দেশের বাইরে থেকে এখন এই ধরনের কথা বলছেন।’ এই রাজনৈতিক সমীকরণের কারণেই জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলাকারী এবং খুনের মামলার অনেক দাগি আসামি বর্তমানে জামিন পেয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন।

বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে এই সংগঠক বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিরোধী দলের ওপর জুলুম চালিয়েছিল, বিএনপি ক্ষমতায় আসার পর সেগুলো সংস্কার না করে বরং নিজেদের মতো করে ব্যবহারের চেষ্টা করছে। এ কারণেই তারা গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাতিল করেছে। সারজিস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বিএনপি যদি মনে করে তারা বিরোধী দলের কবর খুঁড়বে এবং সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবে, তবে সেই কবরে তাদের জায়গাই সবার আগে হবে।’

মতবিনিময় সভায় শহীদ পরিবার ও আহতদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা দয়া করে কোনো প্রলোভন বা কিছুর বিনিময়ে বিভাজিত হয়ে গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবেন না। আপনাদের আমরা কোনো দলের ব্যানারে দেখতে চাই না। শহীদ পরিবার এবং যোদ্ধারা সবসময় দেশের মানুষের আকাঙ্ক্ষার পক্ষে থাকবে।’

তিনি আরও যোগ করেন, জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এমনকি জাতীয় নাগরিক পার্টি যদি কোনো সময় গণ-আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নেয়, তবে তাদের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। বর্তমানে জামিনে মুক্ত আসামিরা অনেক শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হুমকি দিচ্ছে উল্লেখ করে তিনি এই পরিস্থিতির তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

Continue Reading

top1

জনগণের অধিকার পায়ের তলায় পিষ্ট করার পাঁয়তারা শুরু: জামায়াত আমির

Published

on

By

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার পায়ের তলায় পিষ্ট করার পাঁয়তার শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সম্মেলনে এ কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, শ্রমিক সামাজের প্রত্যাশা-চাহিদা রাষ্ট্রের কাছে মামুলি। কিন্তু দুঃখের বিষয় সামান্য চাহিদাটুকু এখনও পর্যন্ত কোনো রাষ্ট্রব্যবস্থা, কোনো সরকার পরিপূর্ণ করতে পারেনি। তার কারণ যারা রাষ্ট্র ব্যবস্থায় যান, তারা শ্রমিকদের মধ্য থেকে উঠে আসেনি। তারা সোনার চামচ ও রূপার কাঠি হাতে নিয়ে উঠেছে। তারা শ্রমিকদের দুঃখ বুঝবে কীভাবে তারা বেশির ভাগই ব্যবসায়ী মালিক।

তিনি বলেন, সরকার বেশির ভাগ ক্ষেত্রেই জনগণকে মানবিক মর্যাদা দিতে ব্যর্থ হন। শ্রমিকদের প্রতি তারা সম্মান দেখাতে ব্যর্থ হন।

জামায়াত আমির বলেন, বিগত নির্বাচনে জাতিকে আমরা বলেছিলাম নেতৃত্ব আমরা তরুণ ও যুবকদের হাতে তুলে দেব। আমরা চাই যৌবনের এই শক্তিটা জাতি গঠনের কাজে লাগুক। আমাদের এই বয়সে যতটুকু পেরেছে দিয়েছি, ভবিষ্যতে তরুণরাও দেবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের চিকিৎসার ব্যয়ভার সরকার ও মালিকপক্ষকে নিতে হবে। তাদের জন্য বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলতে হবে। তাদের জন্য যে হাসপাতাল দিয়েছে সেই হাসপাতাল যথেষ্ট নয় আরও উন্নতমানের হাসপাতাল দিতে হবে।

শফিকুর রহমান বলেন, শ্রমিকদের যে বেতন ভাতা দেওয়া হয় তা দিয়ে তাদের পেটের জোগান দেওয়া যায় না। এই টাকা দিয়ে তারা চিকিৎসা করবে কীভাবে। শ্রমিকদের সন্তানদের মানুষ করা শিক্ষিত নাগরিক গড়ে তোলা পরিপূর্ণভাবে সরকারকেই নিতে হবে।

Continue Reading

top1

বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি।

শনিবার (১১ এপ্রিল) সকালে নয়াপল্টনে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

পরে মনোনয়ন সংগ্রহের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি অফিসিয়ালি একটি ব্রিফ করবো, তখন বিস্তারিত জানাবো। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী আমি চূড়ান্তভাবে মনোনীত হবো।’

ফারজানা সিঁথির বাড়ি যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

এর আগে ২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরান হন তিনি।

এছাড়াও তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন। গানটির শিরোনাম ‘ইচ্ছেরা’ (বাংলা সংস্করণ) এবং হিন্দি সংস্করণের শিরোনাম ‘বেপানা দিল’। বর্তমানে তাকে অনেকেই অ্যাক্টিভিস্ট ও মডেল উভয় পরিচয়েই চেনেন।

Continue Reading

Trending