Connect with us

top3

মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ কলকাতার

Published

on

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশের পরই বিষয়টা একরকম নিশ্চিত ছিল। বাকি ছিল কেবলমাত্র আনুষ্ঠানিকতা। এবার সে ঘোষণাও দিল কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের দল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে।

কলকাতার ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের পরবর্তী পর্বের আগে মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি (মোস্তাফিজকে ছেড়ে দেওয়া) করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ এনেছে বেশকিছু ভারতীয় সংবাদমাধ্যম। যেটা নিয়ে দেশটির সাধারণ মানুষদের মধ্যেও ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে। এমন উত্তেজনার মাঝে আইপিএলের নিলাম থেকে মোস্তাফিজকে নেওয়ায় খোদ কলকাতার মালিক শাহরুখ খানের ওপর চটেছেন ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বেশ কয়েকজন বিজেপি নেতা। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় এক রকম বাধ্য হয়ে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতাকে নির্দেশ দিয়েছে বিসিসিআই।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশের পরই বিষয়টা একরকম নিশ্চিত ছিল। বাকি ছিল কেবলমাত্র আনুষ্ঠানিকতা। এবার সে ঘোষণাও দিল কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের দল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে।

কলকাতার ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের পরবর্তী পর্বের আগে মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি (মোস্তাফিজকে ছেড়ে দেওয়া) করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ এনেছে বেশকিছু ভারতীয় সংবাদমাধ্যম। যেটা নিয়ে দেশটির সাধারণ মানুষদের মধ্যেও ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে। এমন উত্তেজনার মাঝে আইপিএলের নিলাম থেকে মোস্তাফিজকে নেওয়ায় খোদ কলকাতার মালিক শাহরুখ খানের ওপর চটেছেন ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বেশ কয়েকজন বিজেপি নেতা। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় এক রকম বাধ্য হয়ে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতাকে নির্দেশ দিয়েছে বিসিসিআই।

সম্প্রতি বিজেপি নেতা বাগচি বলেন, ‘কোনো বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে খেলবে আমরা সেটা হতে দেব না। এমন কিছু হলে আমরা শাহরুখ খানকেও কলকাতায় ঢুকতে দেব না। বাংলাদেশি ক্রিকেটাররা এখানে খেলে টাকা নিয়ে যাবে আর ওদিকে অন্য বাংলাদেশিরা অস্ত্র সরবরাহ করবে। সে অস্ত্র দিয়ে আমাদের হিন্দু ভাইয়েরা মারা যাবে সেটা কীভাবে হয়।’

কলকাতাকে দেওয়া বিসিসিআইয়ের নির্দেশ প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে সাইকিয়া বলেন, ‘সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে, সেসবের কারণেই কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই নির্দেশ দিয়েছে যেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া হয়। বিসিসিআই এটাও জানিয়েছে, কলকাতা চাইলে বদলি হিসেবে অন্য কোনো ক্রিকেটারকে নিতে পারবে। তাদের সে সুযোগ দেবে বিসিসিআই।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

Published

on

By

স্বজনের জানাজায় অংশ নিতে বের হয়ে জামালপুর টাঙ্গাইল মহাসড়কে বাস চাপায় প্রাণ গেল সোহরাব হোসেন নামে এক ব্যক্তির। এসময় স্থানীয়রা ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন।

বুধবার (২৭ মে) সকাল ১১টার দিকে জামালপুর সদর উপজেলার বিনন্দের পাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়ক পার হওয়ার সময় শেরপুর থেকে ঢাকামুখী একটি দ্রুতগামী বাস সোরহাব হোসেনকে (৬৭) বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । চাপা দিয়েই ঘাতক বাসটি পালিয়ে যায় । নিহত সোরহান হোসেন ওই এলাকার মৃত তৈয়জ উদ্দিনের ছেলে।

এসময় ক্ষোভে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। ঘন্টাব্যাপী সড়ক অবরোধে টাঙ্গাইল জামালপুর মহাসড়কে শতশত গাড়ি আটকা পড়ে।

নিহত সোহরাবের ভাগিনা নিপুন বলেন, সকাল সাড়ে দশটার দিকে রাস্তা পার হওয়ার সময় শেরপুরের একটি ফাঁকা বাস বেপরোয়া গতিতে এসে মামাকে চাপা দেয়। ক্ষোভে স্থানীয়রা সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে।

পুলিশ জানায়, জানাযা নামাজে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন সোরহান হোসেন। মহাসড়ক পার হওয়ার সময় দূর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর সদর থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ বলেন, সড়ক দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অবরোধ তুলে নিয়েছে স্থানীয়রা। মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।

Continue Reading

top3

রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু

Published

on

By

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় কর্মরত এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার দিকে গ্রীনসিটি আবাসিক এলাকার ২১ নম্বর ভবনের অষ্টম তলার ৮৪ নম্বর ইউনিটে তিনি মারা যান।

মৃত ব্যক্তির নাম লাতিপভ ভিল (৪২)। তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান Rosenergoatom-এ কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সহকর্মীরা তাকে নিজ কক্ষে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Continue Reading

top3

মাংসাশী বৃহদাকার ডাইনোসরের হাত কেন এতো ছোট ছিলো?

Published

on

By

খাবারের সন্ধানে ছুটে চলা কিংবা শিকারকে বাগে আনা; সবকিছুতেই বনের পশুদের প্রধান ভরসা তাদের শক্তিশালী থাবা। কিন্তু কোটি কোটি বছর আগে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়ানো প্রকাণ্ড ডাইনোসর ‘টাইরানোসরাস রেক্স’ বা টি-রেক্সের ক্ষেত্রে গল্পটা ছিল একদম উল্টো।

প্রায় ৪০ ফুট লম্বা ও বিশাল দেহের অধিকারী এই মাংসাশী প্রাণীর হাত দুটো ছিল মাত্র ৩ ফুটের মতো, যা তাদের শরীরের তুলনায় বড্ড বেমানান। টি-রেক্সের এই পুঁচকে হাত নিয়ে বিজ্ঞানী মহলে যেমন এক শতাব্দিরও বেশি সময় ধরে বিতর্ক চলেছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও এটি রসিকতার খোরাক জুগিয়েছে।

তবে এবার বিজ্ঞানীরা দাবি করছেন, তারা হয়তো অবশেষে এই রহস্যের জট খুলতে পেরেছেন।
সম্প্রতি ‘প্রোসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি বি’ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, টি-রেক্সের হাত ছোট হওয়ার পেছনে দায়ী আসলে তাদের শরীরের অন্য একটি অংশ, যা সময়ের সাথে সাথে আরও বড় ও শক্তিশালী হয়ে উঠেছিল। আর সেটি হলো তাদের বিশাল মাথার খুলি।

বিজ্ঞানীরা একে বিবর্তনের একটি চমৎকার ‘বোঝাপড়া’ বা বিনিময় হিসেবে দেখছেন।

সহজ কথায়, কোনো একটি অঙ্গকে অতিরিক্ত শক্তিশালী করতে গিয়ে প্রকৃতি অন্য একটি অঙ্গের বিকাশ থামিয়ে দিয়েছে।
গবেষণাটির প্রধান লেখক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের আর্থ সায়েন্সেস বিভাগের গবেষক চার্লি রজার শেরার জানান, বিবর্তনের নিয়ম হলো সব অঙ্গ একসঙ্গে সমানভাবে বাড়ে না। টি-রেক্সের মতো ডাইনোসররা যখন বড় বড় শিকারকে কাবু করার জন্য তাদের মাথা ও শক্তিশালী চোয়ালকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু করল, তখন তাদের হাতের ব্যবহার অনেকটাই কমে গেল। ফলে বিবর্তনের ধারায় হাত দুটো সংকুচিত হয়ে পড়ে এবং সেই বেঁচে যাওয়া শক্তি ও পুষ্টি জমা হতে থাকে মাথার খুলি ও চোয়ালকে আরও মজবুত করার কাজে।

এই সিদ্ধান্তে পৌঁছাতে গবেষকরা ৮৫ প্রজাতির ডাইনোসরের ফসিল ও কঙ্কালের তথ্য বিশ্লেষণ করেছেন। তারা ডাইনোসরদের কামড়ের জোর এবং মাথার খুলির হাড়ের গঠন মেপে দেখার একটি নতুন পদ্ধতি তৈরি করেন। পরীক্ষায় দেখা যায়, টি-রেক্সের মাথার খুলির শক্তি ছিল সবচেয়ে বেশি, আর সেই কারণেই তাদের হাত সবচেয়ে ছোট হয়ে গিয়েছিল। শুধু টি-রেক্সই নয়, গবেষণায় আরও চার শ্রেণির মাংসাশী ডাইনোসরের মধ্যে হুবহু একই প্রবণতা দেখা গেছে। প্রজাতিগুলো একে অপরের চেয়ে আলাদা হলেও এবং পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে বাস করলেও, শক্তিশালী মাথার কারণে তাদের সবারই হাত ছোট হয়ে এসেছিল।

বিশেষজ্ঞরা বলছেন, টি-রেক্স আসলে ছিল ডাঙার এক বিশাল হাঙরের মতো, যে তার সমস্ত কাজ সারত মাথা দিয়ে। শিকার ধরা থেকে শুরু করে তাকে মেরে ফেলা; সবখানেই হাতের কাজটা দখল করে নিয়েছিল দানবীয় চোয়াল। তবে হাতগুলো ছোট হলেও তা একেবারে অকেজো ছিল না বলেই ধারণা গবেষকদের। শিকারকে চেপে ধরা কিংবা মিলনের সময় সঙ্গীকে আকৃষ্ট করতে হয়তো এর ভিন্ন কোনো ব্যবহার ছিল, যা নিয়ে এখনও গবেষণা চলছে।

সূত্র: সিএনএন

Continue Reading

Trending