Connect with us

top2

বাংলাদেশের কোনো পদক্ষেপই ভারতের বিরুদ্ধে নয় : জেনারেল দ্বিবেদী

Published

on

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যেকোনও ধরনের ‘ভুল-বোঝাবুঝি এড়াতে’ দুই দেশের সেনাবাহিনীর মাঝে বিভিন্ন চ্যানেলে যোগাযোগ চালু রয়েছে।

মঙ্গলবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে চলতি বছরের প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেছেন জেনারেল দ্বিবেদী। সংবাদ সম্মেলনে সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ভারতের এই সেনাপ্রধান বলেন, ‘ঢাকায় কী ধরনের সরকার রয়েছে; তার ওপর ভারতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নির্ভর করবে।’

তিনি বলেন, ‘প্রথমেই আমাদের বোঝা জরুরি, বাংলাদেশে কী ধরনের সরকার ক্ষমতায় রয়েছে। যদি তা অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলো আগামী ৪-৫ বছরের জন্য নাকি শুধু পরবর্তী ৪-৫ মাসের জন্য। সেই অনুযায়ী আমাদের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া প্রয়োজন আছে কি না, তা বিচার করতে হবে।’

ভারতের তিন বাহিনীই বাংলাদেশের তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সক্রিয় যোগাযোগ বজায় রাখছে বলেও জানিয়েছে জেনারেল দ্বিবেদী। তিনি বলেন, দ্বিতীয়ত, আজকের দিনে তিন বাহিনীই তাদের যোগাযোগ চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগ চ্যানেল সক্রিয় আছে এবং আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। একইভাবে অন্যান্য চ্যানেলের মাধ্যমেও আমরা যোগাযোগে আছি।

ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘আমরা একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছিলাম, যারা মাঠপর্যায়ে সবার সঙ্গে সাক্ষাৎ করেছেন। একইভাবে নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধানও কথা বলেছেন। এ ধরনের যোগাযোগের উদ্দেশ্য স্পষ্ট করে তিনি বলেন, উদ্দেশ্য একটাই—যাতে কোনও ভুল যোগাযোগ কিংবা ভুল বোঝাবুঝি না হয়।’

বাংলাদেশের তিন বাহিনী ভারতের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন জেনারেল দ্বিবেদী। তিনি বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আজকের তারিখ পর্যন্ত যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, সেগুলোর কোনোটিই ভারতের বিরুদ্ধে নয়।’

সামরিক আধুনিকায়ন প্রসঙ্গে জেনারেল দ্বিবেদী বলেন, ‘সক্ষমতা উন্নয়ন সব দেশের জন্যই একটি চলমান প্রক্রিয়া এবং ভারত এ বিষয়ে সতর্ক রয়েছে। তিনি বলেন, সক্ষমতা উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। ভারত যেমন এটি করছে, অন্য দেশগুলোও করছে। আমাদের প্রস্তুতির দিক থেকে আমরা সেখানে (বাংলাদেশে) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

কড়াইল বস্তি থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ

Published

on

By

উপনির্বাচনের কারণে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত হওয়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু হবে কড়াইল বস্তি থেকে। ১০ মার্চ কড়াইল বস্তিতে কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানান।

আগের সিদ্ধান্ত ছিল ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তবে বগুড়া-৬ (সদর) আসনে সেদিন উপনির্বাচনের ভোট হবে। এ কারণে বগুড়া সফর স্থগিত করেছেন তারেক রহমান।

বগুড়ায় কার্ড বিতরণ কর্মসূচি চালুর নতুন তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। নির্বাচনে জয়ের পরই অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি শুরুর উদ্যোগ নেওয়া হয়।

এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রান্তিক ও নিম্ন-আয়ের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার

Continue Reading

top2

চালের দাম বাড়ার খবরে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

Published

on

By

খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (০৩ মার্চ) এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রান্তিক মানুষের প্রধান খাদ্য হিসেবে পরিচিত মোটা চালের মূল্যবৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার সঙ্গে সঙ্গেই দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়।

এর পরপরই বাজারে এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে বলেও জানান তিনি।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীর অভিনন্দন জানিয়ে টানানো বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশও দিয়েছেন তারেক রহমান।

অতিরিক্ত প্রেসসচিব আরও জানান, উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্যসম্পদ সুরক্ষায় নিয়মিত টহল জোরদার ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Continue Reading

top2

‎বাঁচানো গেল না গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটা সেই শিশুকে

Published

on

By

‎চট্টগ্রামে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকোপার্কে জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশু ইরা (৭) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা রমিজ আলী।

এর আগে গত রোববার দুপুরে ইকোপার্কে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় কয়েকজন যুবক। সেখান থেকে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোমবার তার শরীরে দুই দফা অস্ত্রোপচার করা হয়। তখন তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু হঠাৎ গভীর রাতে শ্বাসনালিতে সমস্যা দেখা দিলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তাকে দ্রুত নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়। এক পর্যায়ে ডাক্তার সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কান্নাজড়িত কণ্ঠে ‎তার চাচা রমিজ আলী বলেন, আমার নিষ্পাপ ভাতিজিকে বাঁচাতে পারলাম না। কে আমাকে চাচ্চু বলে ডাকবে? যে বা যারা আমার ভাতিজিকে নির্মমভাবে শারীরিক নির্যাতন চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Continue Reading

Trending