Connect with us

সর্বশেষ

দলীয় প্রার্থী রেখে স্বতন্ত্রকে সমর্থন উপজেলা বিএনপির একাংশের

Published

on

ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনকে সমর্থন জানিয়েছে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির একাংশ। শুক্রবার রাতে আলফাডাঙ্গা হাসপাতাল রোডে অবস্থিত উপজেলা বিএনপির একাংশের কার্যালয়ে আরিফুর রহমান দোলনের উপস্থিতিতে উপজেলা ও পৌর বিএনপির একাংশ আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে তার জাহাজ প্রতীকের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন এ সময় উপস্থিত সবাইকে নির্বাচনসংক্রান্ত দিকনির্দেশনা দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি খোশবুর রহমান খোকন, পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী, পৌর শ্রমিক দলের সভাপতি কাইয়ুম শিকদার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান, পাচুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাজান সরদার, সিরাজুল ইসলাম সোজা প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সহসভাপতি খোশবুর রহমান খোকন জানান, ‘বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন পাওয়ার পর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি, দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বিভিন্ন সময়ে যোগাযোগ করেছি, কিন্তু আমাদের অবমূল্যায়ন করা হয়েছে।’

এ কারণে আমরা স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানিয়েছি। ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, এরা সব সময়ই দলীয় পদ-পদবি ব্যবহার করে দলের বিরোধিতা করে আসছে। আমি এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

পাঁচ আঙুল দেখিয়ে নেতানিয়াহুর ভিডিও প্রকাশ

Published

on

By

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংবাদ সম্মেলনের একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। অনেকেই বলছেন, নেতানিয়াহু মারা গেছেন এবং তার হাতে পাঁচটি আঙুলের পরিবর্তে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। তাদের ধারণা অনুযায়ী আর্টিফিসিয়াল ইনটিলিজেন্স (এআই) দিয়ে তৈরি ভিডিও।

সেই গুঞ্জনের অবসান ঘটাতে নিজেই ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি। তুমুল বিতর্কের অবসান ঘটিয়েএকটি নতুন ভিডিও বার্তার মাধ্যমে সেই রহস্যের জবাব দিয়েছেন নেতানিয়াহু।

প্রকাশিত এই নতুন ভিডিওতে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুকে বেশ সাবলীল ভঙ্গিতে দেখা যায়। তিনি সরাসরি ক্যামেরার সামনে নিজের দুই হাত তুলে ধরেন এবং স্পষ্ট করে দেখান যে তার হাতে স্বাভাবিক নিয়মেই পাঁচটি আঙুল রয়েছে। ভিডিওর এক পর্যায়ে তাকে কফি নিতে দেখা যায়, যা মূলত তার বেঁচে থাকার এবং স্বাভাবিক কর্মক্ষমতার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এআই দিয়ে তৈরি ভিডিওর দাবিকে নাকচ করে দিয়ে তিনি সরাসরি জনসমক্ষে নিজের উপস্থিতি জানান দিলেন।

নিজের মৃত্যুর গুঞ্জন নিয়ে মজা করে নেতানিয়াহু বলেন, ‘আমি কফির জন্য মৃত (ব্যাকুল)।” আমি আমার জাতিকে সর্বোচ্চ ভালোবাসি।

Continue Reading

top1

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক দিল সরকার

Published

on

By

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার তাদের নিয়োগ দেওয়া হয়।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন—পঞ্চগড়: মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুর: মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর: মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম: মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধা: অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাট: মো. মাসুদ রানা প্রধান, বগুড়া: এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জ: মো. হারুনুর রশিদ, নওগাঁ: মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহী: মো. এরশাদ আলী, নাটোর: মো. রহিম নেওয়াজ, মেহেরপুর: মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়া: সোহরাব উদ্দিন, ঝিনাইদহ: মো. আবুল মজিদ, যশোর: দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরা: আলী আহমেদ, বাগেরহাট: শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা: এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালী: স্নেহাংশু সরকার, ভোলা: গোলাম নবী আলমগীর, বরিশাল: আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠি: মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুর: আলমগীর হোসেন, টাঙ্গাইল: এস এম ওবায়দুল হক, শেরপুর: এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহ: সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনা: মো. নূরুজ্জামান, কিশোরগঞ্জ: খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জ: এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জ: মো. মামুন মাহমুদ, রাজবাড়ী: আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জ: শরিফ রফিক উজ্জামান, মাদারীপুর: খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুর: সরদার এ কে এম নাসির উদ্দিন, সুনামগঞ্জ: মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেট: আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজার: মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া: সিরাজুল ইসলাম, কুমিল্লা: মো. মোশতাক মিয়া, নোয়াখালী: মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুর: সাহাব উদ্দিন, কক্সবাজার: এ টি এম নুরুল বশর চৌধুরী।

Continue Reading

top1

সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে: প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা

Published

on

By

জুলাই সনদ ও সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন নিয়ে জটিলতার সমাধান সংসদেই করতে চায় বিরোধীদল। তবে সংসদে সমাধান না হলে তারা রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হবে বলে জানিয়েছেন, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার জাতীয় সংসদ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

জামায়াত আমির বলেন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের বিষয়ে আমরা এখন নোটিশ করবো। নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান করতে চাই। কিন্তু কোন কারণে যদি সংসদে জনগণের এই প্রত্যাশার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে আন্দোলনে যেতে হবে।

কিন্তু আমরা ওটা চাইনি। আজকে যেহেতু বিষয়টি উত্থাপন করেছি, স্পিকার যেহেতু এটা বিবেচনায় নিয়েছেন, নোটিশ দিতে বলেছেন, সেই ধারাবাহিকতায় এটা চলতে পারে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, আমরা এটা কার্যউপদেষ্টার বৈঠকের বিষয় মনে করি না। আমরা মনে করি হাউজের বিষয়, হাউজেই এটার সমাধান হোক। তারপরে যদি তারা (সরকার পক্ষ) কথা উঠান, আমরা তখন দেখব।

আরেক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, সংবিধানেতো ২০২৬ সালের ভোট ছিল না। প্রেসিডেন্সিয়াল একই অর্ডার সংবিধানের বাইরে গেলেও মানবেন, আরেক অংশ মানবেন না, না মানলে দুটোই না মানেন। মানলে দুটোই মানতে হবে। একটা কথা আছে-‘পাবলিক ওপিনিয়ন, সুপ্রিম কনস্টিটিউশন’। সেখানে গণভোটে রায় দিয়ে দিয়েছেন।

গণভোটের দাবিতো তাদেরও ছিল, আমাদেরও ছিল। আমাদের দাবি ছিল আগে হোক, আর তাদের দাবি ছিল একই দিনে হোক। তাদের দাবিই বাস্তবায়ন হয়েছে। তারা গণভোট চায়নি, এটাতো বলেননি। গণভোটে সংস্কারের পক্ষে প্রস্তাব বিজয়ী হয়েছে।

এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি তুলে ধরেন।

Continue Reading

Trending