Connect with us

রাজনীতি

ভাঙ্গায় জামায়াত কর্মীকে কুপিয়ে জখম

Published

on

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলায় নূরে আলম মুন্সী নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকালে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের নির্বাচনী প্রচারণার সময় তার উপর অতর্কিত হামলা চালানো হয়।

জামায়াতে ইসলামীর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসনের নির্বাচন পরিচালক কমিটির সহকারি পরিচালক ফরিদুল হুদা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সকাল সাড়ে দশটায় নির্বাচনী প্রচারণার সময় তারাইল নামক স্থানে জমাত কর্মী নূরে আলম মুন্সী পিতা ইলিয়াস মুন্সী, গ্রাম ব্রাহ্মণপাড়া ইউনিয়ন আজিমনগরে অজ্ঞাত দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি হামলায় নিন্দা জানিয়ে বলেন, কোন রাজনৈতিক মদদে বা ভিন্ন মতাদর্শীদের সহিংসতা করার কোন সুযোগ নেই। দুর্বৃত্তরা দাঁড়িপাল্লার প্রতি ঈর্ষান্বিত হয়ে প্রচার বন্ধ করতে এই ন্যাক্কারজনক হামলা করেছে। আগামী ১২ ই ফেব্রুয়ারি নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর জবাব দেয়া হবে।

জামায়াতের এ নেতা বলেন, তারা বুঝতে পেরেছে জনগণ তাদের সাথে নেই। কাজেই এই জাতীয় হামলা করে আমাদের জনপ্রিয়তা ও বিজয়কে ঠেকানো যাবে না। তাদের এই পরিকল্পনা কখনোই বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ।আমরা এই হামলার তীব্র নিন্দা ও তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। তিনি প্রশাসনের উদ্দেশ্য দ্রুত লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির অনুরোধ জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে সূরার সদস্য রিপন সিকদার, পৌর সাংগঠনিক সম্পাদক লিটু খন্দকার, জামায়াত নেতা মাসুদ মিয়া প্রমুখ।

এ ঘটনায় আহত নূরে আলম মুন্সির বাবা ইলিয়াস মুন্সী জানান, আমার ছেলে দুই মাস যাবত রাতদিন নির্বাচনী কাজে মাঠেই রয়েছে। আজ সকালে নির্বাচনী কাজে বাড়ি থেকে বের হয়ে ভাঙ্গায় যায়। পরে বাড়ি আসার পথে মোতালেব চেয়ারম্যানের বাড়ির রাস্তার মাথায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় একটি গাড়িতে তিনজন লোক এসে ‘তুই জামায়াতে ইসলামী করতে চাস’ বলেই তার মাথা আঘাত করে তারা পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে পড়ে যায়ি সে। ওই অবস্থায় প্রায় ২০ মিনিট পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমি এর বিচার দাবি জানাই।

এদিকে এ ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, জামায়াত কর্মী আমাদেরকে জানিয়েছেন একটি ফাঁকা জায়গায় হেলমেট পরিহিত তিনজন ব্যক্তি তার উপর হামলা চালিয়েছে। তবে তিনি তাদেরকে চিহ্নিত করতে পারেননি। এছাড়া এখনো আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা জামায়াত জোটের

Published

on

By

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

রোববার (০৯ আগস্ট) দুপুরে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিস্তারিত আসছে…

Continue Reading

top1

পাটওয়ারীর ওপর ‘আসল মার শুরুই হয়নি’: এমপি মনজুরুল

Published

on

By

ডিজিটাল ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সামনে ‘কঠিন’ সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলাম।

তিনি বলেছেন, ‘পাটওয়ারীর ওপর মার শুরু হয়েছে কেবল। আসল মার তো শুরুই হয়নি। একজন এমপি হিসেবেই বলছি, ভবিষ্যৎ অনেক কঠিন তার জন্য।’

শুক্রবার (৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে এক সুধী সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসের দুই বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

মনজুরুল ইসলামের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী যেসব মন্তব্য করেন, তা বাকস্বাধীনতার সীমা লঙ্ঘন করে।

তিনি বলেন, ‘সে শুধু প্রধানমন্ত্রীই নয়, তার স্ত্রী ও কণ্যাকে নিয়ে যখন কথা বলে, তখন আমরা সহ্য করতে পারি না। কারণ তারা তো এটার কোনো অংশ না। অথচ প্রতিনিয়ত (পাটওয়ারী) এটা করছেন। “ফ্রিডম অব স্পিস” কী! এটা ফ্রিডম অব স্পিস নয়।’

তিনি আর বলেন, ‘তারেক রহমান সাহেব যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন…বিশ্বাস করুন আপনারা, আমরা যেটা সহ্য করতে পারি না, সেটি উনি (পাটওয়ারী) করছেন। উনার (তারেক রহমান) সম্পর্কে যেসব বাজে ল্যাঙ্গুয়েজ করছে পাটওয়ারী, তুষার…।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার। এতে অন্যদের মধ্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহ উদ্দীন নোমান চৌধুরী, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট , গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু উপস্থিত ছিলেন।

‘ইতিহাস বিকৃতি’ বলায় বের করে দেওয়া হয় একজনকে

জুলাই গণঅভ্যুত্থান দিবসের দুই বছর পূর্তি উপলক্ষে এদিন বাংলাদেশ কনস্যুলেটে প্রামাণ্যচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়।

সেখানে নূর হোসেন নামের এক প্রবাসী নিজেকে জুলাই যোদ্ধা দাবি করেন এবং ‘ইতিহাস বিকৃত করার’ অভিযোগ তোলেন।

এ অভিযোগ তোলার পর বিএনপির নেতাকর্মীরা তাকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন।

উদ্ভূত পরিস্থিতিকে অনাকাঙ্খিত অভিহিত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে আমরা সকলেই সোচ্চার ছিলাম ফ্যাসিস্ট তাড়ানোর আন্দোলনে। এ নিয়ে বাকবিতণ্ডার কোনো অবকাশ থাকতে পারে না।’

Continue Reading

top2

জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

Published

on

By

ডিজিটাল ডেস্ক

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা সচিবালয়ের সামনে মব সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার অপচেষ্টা করতে পারে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘তারা বিদেশি অতিথিদের সামনে সরকারি অনুষ্ঠানগুলোতে মব সৃষ্টি করছে। জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার অপচেষ্টা করতে পারে।’

সচিবালয় ঘেরাও কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময়ও সচিবালয়ে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। কিন্তু বৃহস্পতিবার ‘সচিবালয় ঘেরাও’-এর নামে সেখানে মব তৈরি করা হয়েছে।

জামায়াতকে ‘হঠকারী দল’ আখ্যা দিয়ে রাশেদ খাঁন বলেন, সুযোগ পেলে তারা ১০ মিনিটের মধ্যে সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে বের করে দেবে।

গত ৫ আগস্টের জাতীয় কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, বিদেশি কূটনীতিকদের সামনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বেও আরেকটি মব সৃষ্টি করা হয়েছে। বিদেশি কূটনীতিকদের সামনে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী লীগ যদি ফিরে আসে, তবে তা জামায়াত ও এনসিপির মাধ্যমে ফিরে আসবে। আর আওয়ামী লীগ ফিরে এলে আমাদেরও মারবে, তাদেরও মারবে।’

তিনি আরও বলেন, ‘তারা এক সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটাতে চায়। জামায়াত ভুলে গেছে, তারা স্বাধীনতাবিরোধী শক্তি। কাজেই তারা কখনোই দেশের ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় যেতে হলে জামায়াত-এনসিপিকে অন্তত ১০ বছর বিরোধী দলে থাকতে হবে।’

এদিকে রাষ্ট্রপতি কে হচ্ছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাশেদ খাঁন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এ বিষয়ে জানাবেন।

Continue Reading

Trending