Connect with us

খেলাধুলা

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

Published

on

কলম্বোর আলো-আর্দ্র বাতাসে ইতিহাস যেন আবারও পুনরাবৃত্তি হলো—ভারতের বিপক্ষে হার মানতেই হলো পাকিস্তান নারী দলকে। ব্যাট হাতে ভারত গড়ল ২৪৭, আর বল হাতে নামল আগুন ঝরাতে। ক্রান্তি গৌদের নিখুঁত নিয়ন্ত্রণে ধসে গেল পাকিস্তানের ব্যাটিং, আর দাপুটে ৮৮ রানের জয়ে ভারতের মেয়েরা তুলে নিল বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে টানা ১২তম জয় ।

টস জিতে পাকিস্তান ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিলেও শুরুটা ভালো হয়নি তাদের জন্য। ভারতের দুই ওপেনার প্রতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। ডায়ানা বেগের এক ওভারেই তিনটি বাউন্ডারি হাঁকান রাওয়াল। তবে মান্ধানা কিছুটা মন্থর ব্যাটিংয়ে ২৩ রানে বিদায় নেন ফাতিমা সানার বলে। এরপর হরলিন দেওল ও অধিনায়ক হরমনপ্রীত কৌর গড়ে তোলেন ধীর কিন্তু কার্যকর জুটি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ২৪৭/১০ (৫০ ওভার) – হরলিন দেওল ৪৬, ঋচা ঘোষ ৩৫*, ডায়ানা বেগ ৪/৬৯পাকিস্তান ১৫৯/১০ (৪৩ ওভার) – সিদরা আমিন ৮১, নাতালিয়া পারভেজ ৩৩; ক্রান্তি গৌদ ৩/২০, দীপ্তি শর্মা ৩/৪৫।

ফলাফল: ভারত ৮৮ রানে জয়ী।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

বাংলাদেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

Published

on

By

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আয়োজনগুলোর একটি ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ ইতোমধ্যে তুঙ্গে। বাংলাদেশের দর্শকদের জন্যও এসেছে সুখবর। আসন্ন বিশ্বকাপের ম্যাচ দেশের তিনটি টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

প্রথমে বিটিভি এবং টি স্পোর্টসের পর্দায় বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখা যাবে বলে শোনা গেলেও এবার জানা গেল সময় টিভিতেও সরাসরি খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। বিষয়টি জানিয়েছে সময় টিভি কর্তৃপক্ষ। ফলে দেশের বিভিন্ন প্রান্তের ফুটবল অনুরাগীরা সহজেই খেলা দেখার সুযোগ পাবেন।

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে প্রতি আসরেই তৈরি হয় ব্যাপক উন্মাদনা। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন এবং পর্তুগালের মতো জনপ্রিয় দলগুলোর ম্যাচ ঘিরে রাত জেগে খেলা দেখার সংস্কৃতি বহুদিনের। তবে এবারের আসরের সম্প্রচার নিয়ে দর্শকদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা ছিল। সম্প্রচার মাধ্যমগুলো নিশ্চিত হওয়ায় সে অপেক্ষার অবসান ঘটেছে।

এবারের বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এ আসর ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে।

প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে টুর্নামেন্টে। ফলে ম্যাচ সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়ে ১০৪-এ পৌঁছেছে। এর ফলে প্রতিযোগিতার ব্যাপ্তি ও উত্তেজনা আগের যে কোনো আসরের তুলনায় আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের অনেক দর্শকের কাছে এখনো টেলিভিশনই খেলা দেখার প্রধান মাধ্যম। বিশেষ করে গ্রামাঞ্চল এবং যেসব দর্শক অনলাইন সম্প্রচারের চেয়ে টিভি সম্প্রচারকে বেশি স্বাচ্ছন্দ্য মনে করেন, তাদের জন্য এই সম্প্রচার ব্যবস্থা বিশেষ গুরুত্ব বহন করছে।

বিটিভির মাধ্যমে দেশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ খেলা দেখতে পারবেন। পাশাপাশি টি স্পোর্টস ও সময় টিভি দর্শকদের জন্য অতিরিক্ত বিকল্প তৈরি করছে।

টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও বিশ্বকাপ উপভোগের সুযোগ থাকবে। বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফিতে সরাসরি ম্যাচ সম্প্রচারের পরিকল্পনা রয়েছে। এছাড়া গ্রামীণফোনের ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপের মাধ্যমেও দর্শকরা বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন। ফলে স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার কিংবা স্মার্ট টিভি ব্যবহারকারীরাও সহজে খেলা উপভোগ করতে পারবেন।

Continue Reading

খেলাধুলা

ফিফার বিরুদ্ধে মার্কিন শিল্পীর মামলা

Published

on

By

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রচারণার জন্য ডালাস শহরের একটি ঐতিহাসিক তিমির ম্যুরাল মুছে ফেলার অভিযোগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন মার্কিন শিল্পী রবার্ট ওয়াইল্যান্ড।

ডালাসের কেন্দ্রস্থলে একটি ভবনের দুই দেওয়াল জুড়ে আঁকা ‘হোয়েলিং ওয়াল ৮২’ নামের ম্যুরালটি ১৯৯৯ সালে সম্পন্ন করেন ওয়াইল্যান্ড। প্রায় ১ হাজার ৫৮০ বর্গমিটার আয়তনের এই শিল্পকর্মটি তিন দশকের কাছাকাছি সময় ধরে শহরের অন্যতম পরিচিত নিদর্শন হিসেবে দাঁড়িয়ে ছিল। 

তবে গত মাসে বিশ্বকাপ উপলক্ষ্যে নতুন শিল্পকর্ম স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে ম্যুরালটির ওপর রং করা শুরু হয়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

Continue Reading

top1

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

Published

on

By

আসরের আগের দুবারও শিরোপার মঞ্চে উঠেছিল বাংলাদেশ। এবার শক্ত প্রতিপক্ষ নেপাল বাধাও ডিঙিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ চারের লড়াইয়ে এসেছে ২-১ গোলের জয়। তাতেই টানা তৃতীয়বার নারী সাফের ফাইনালে বাংলাদেশ নারী দল।

বুধবার (৩ জুন) গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে লড়াইটা জমে উঠেছিল। হাই-ভোল্টেজ ম্যাচে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখেছে ঋতুপর্ণা-সাগরিকারা। ম্যাচের অন্তিম মুহূর্তে নেপালের আত্মঘাতী গোল বাংলাদেশের জয় নিশ্চিত করে।

রুদ্ধশ্বাস লড়াইয়ে নেপাল হারে ২-১ গোলে। গত দুই ফাইনালে নেপালকে তাদের মাঠে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ৬ জুনের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত-ভুটান দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। 

ফাইনালে ওঠার লড়াইয়ে শুরু ভালো হয়নি বাংলাদেশের। সেই সুযোগে ম্যাচের ২৩ মিনিটে লিড নেয় নেপাল। পিছিয়ে পড়া বাংলাদেশ প্রথমার্ধের শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে। 

বিরতির বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে দুর্দান্ত এক গোল করেন ঋতুপর্ণা চাকমা। কর্নার কিক থেকে সরাসরি বাঁকানো শটে নেপালের জালে বল পাঠিয়ে দলকে ১-১ সমতায় ফেরান তিনি।

বিরতির পর দুই দলই জয়ের নেশায় মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে। ম্যাচের ৭৮ মিনিটে গোল করার সহজ সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের সাগরিকা। তবে নেপাল অধিনায়ক গোলকিপার সুব্বার ক্ষিপ্রতায় সাগরিকার শটটি ফিরে যায়।

ম্যাচের যোগ করা সময়ে ভাগ্য সহায় হয় বাংলাদেশের। শামসুন্নাহার জুনিয়রের একটি পাস ছিল সাগরিকার উদ্দেশে। সাগরিকার চাপে নেপালের রক্ষণভাগ তালগোল পাকিয়ে ফেলে এবং আত্মঘাতী গোল দিয়ে বসে। এরপর শেষের বাঁশি বাজলে ফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে বাংলাদেশের মেয়েরা।

Continue Reading

Trending