top1

আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে: কর্নেল অলি

Published

on

আমির ডা. শফিকুর রহমানের এক বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিতর্কে আপত্তি নেই বলে জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা ড. কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি বলেছেন, ওই বক্তব্যে তার সম্মানহানিকর কিছু বলা হয়নি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১১-দলীয় জোটের এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল অলি আহমেদ এ কথা বলেন।

কর্নেল অলি আহমেদ বলেন, জামায়াতের আমির কোথাও বলেননি যে তিনি স্বাধীনতার ঘোষক। তার বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, ‘তিনি বলেছেন—চট্টগ্রাম থেকেই প্রথম বিদ্রোহ হয়েছে। এটিই সত্য।’

এর আগে, গত ২ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম বন্দরে আয়োজিত এক সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এবং চট্টগ্রাম থেকেই প্রথম ‘We revolt’ বলে বিদ্রোহ করা হয়। ওই বক্তব্যে তিনি কর্নেল অলি আহমেদের নাম উল্লেখ করে তাকে স্বাধীনতার ঘোষণাদাতা হিসেবে উপস্থাপন করেননি বলেই কর্নেল অলি তার বক্তব্যে বলেছেন।

একই দিন ওই বক্তব্যের কয়েক ঘণ্টা আগে লোহাগাড়ায় ১১-দলীয় জোটের আরেক সমাবেশে কর্নেল অলি আহমেদ বলেন, তিনি চট্টগ্রাম থেকে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এসব বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির কিছু নেতাকর্মীর পক্ষ থেকে দাবি করা হয়, জামায়াতের আমির নাকি কর্নেল অলি আহমেদকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেছেন।

তবে কর্নেল অলি আহমেদ বলেন, চট্টগ্রাম বন্দরের সমাবেশের ভিডিও যাচাই করে দেখা যায়, ডা. শফিকুর রহমান শুধু বলেছেন চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়; কোথাও তার নাম উল্লেখ করা হয়নি।

রাঙ্গুনিয়ায় দেওয়া বক্তব্যে কর্নেল অলি আহমেদ আরও বলেন, ডা. শফিকুর রহমান কারও সম্মানহানিকর কোনো কথা বলেননি। তিনি এ বিষয়টি নিয়ে অতিরিক্ত সমালোচনার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version