Connect with us

ক্যাম্পাস

ইউনিস্যাব রাজশাহী বিভাগের নেতৃত্বে রাকিব-সিয়াম

Published

on

রাবি প্রতিনিধি:

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগের ২০২৬-২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রাজশাহী সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাশেদুজ্জামান রাকিব এবং সহকারী আঞ্চলিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজ আহমেদ সিয়াম। গতকাল শুক্রবার ( ১২ ডিসেম্বর) রাজশাহী বিভাগের সাবেক আঞ্চলিক সম্পাদক মো. শিহাব মিয়ার নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ টিম এই কমিটি ঘোষণা করেন।

নতুন দায়িত্বে তাদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। নতুন কমিটিতে মোট ৩৮ জন সদস্য দায়িত্ব পেয়েছেন, যারা রাজশাহী ডিভিশনের যুবসমাজের নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নতুন কমিটি রাজশাহী বিভাগের যুবসমাজের জন্য বিশেষ ধরনের ইভেন্ট আয়োজনের মাধ্যমে সুদক্ষ পরিকল্পনা ও সৃজনশীলতার সঙ্গে পরিচালনা করবে। তারা অ্যাডমিনিস্ট্রেশন, ব্র্যান্ডিং অ্যান্ড প্রোমোশন, ডকুমেন্টেশন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস, লজিস্টিকস অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট—এই ৯টি উইংয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম সুষ্ঠভাবে চালিয়ে নিয়ে যাবে।

অ্যাডমিনিস্ট্রেশন-এর কো-অর্ডিনেটরের দায়িত্ব পেয়েছেন ইবাইদুর রহমান খান, ব্র্যান্ডিং অ্যান্ড প্রোমোশন-এর মো. আকিব, ডকুমেন্টেশন-এর মৌমিতা হক মেঘা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স-এর অর্নব কুমার ধর, রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট-এর তানজিলা আক্তার, লজিস্টিকস অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট-এর হৃদয় মন্ডল, মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস-এর কো- অর্ডিনেটর তাসনিয়া বিনতে মাহমুদ, মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস-এর কো-কোঅর্ডিনেটর সুমন কুমার দাস, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট -এর ইমতিয়াজ আহমেদ নিয়াদ, এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট-এর আকসা আক্তার অনন্যা।

এছাড়া, কমিটিতে বিভিন্ন কার্যক্রমে সহায়তার জন্য নির্বাচিত এক্সিকিউটিভ মেম্বাররাও আছেন। যারা হলেন: হিমেল আহমেদ সাকিব, বাধন চন্দ্র শিল, রিয়া সাহা, মো. তানভির হাসান রিফাত, এস এম সিদ্দিকুর রহমান কেয়াব, রায়হান আহাম্মেদ, গোপাল চন্দ্র শিল, নওরিন আহমেদ, তিয়াশা রয়, আতিকুর রহমান আবির, জারিন তাসনিম নামিরা, অম্রিতা চক্রবর্তি, মাজ হাসান অনিক, মাশিয়াত হোসাইন স্বপ্ন, সাগর কুমার দাস, জিলকার নবাব, নাজমুল হুদা, জিহাদ ফিল্লাহ, ইরফান আহমেদ সোহান, তাইয়্যেবা নেহা, সৌরদ্বিপ দাস স্বপ্নিল, রাব্বি হাওলাদার, সুজানা সাফি অনন্যা, মনিয়া ইশরাত ইরা, জয়িতা মল্লিক এবং রাফিউর রহমান রাফি।

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ – রাজশাহী ডিভিশন (UNYSAB-Rajshahi Division) একটি  স্বেচ্ছাসেবী, যুবনেতৃত্বাধীন  জাতীয় সংগঠন, যা ২০১৪ সাল থেকে যুব নেতৃত্ব উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ইউনিস্যাব রাজশাহী ডিভিশন বিভিন্ন নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি, সামাজিক উদ্যোগ এবং আঞ্চলিক ও জাতীয় ইভেন্টের মাধ্যমে তরুণদের দক্ষ, দায়বদ্ধ ও বৈশ্বিক চিন্তাধারাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

ইবির আল-কুরআন বিভাগের আয়োজনে নবীণ বরন অনুষ্ঠিত

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ ভবনের দ্বিতীয় তলায় ২০১ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোহা. জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ.কে.এম মতিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকান্দার আলী। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ ও নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ব্যাগ, খাতা, কলম ইত্যাদি উপহার প্রদান করা হয়। নবীন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও নিজেদের জন্য দোয়া প্রত্যাশা করেন।

এসময় সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন।

Continue Reading

ক্যাম্পাস

ইবির আল-কুরআন বিভাগের আয়োজনে নবীণ বরন অনুষ্ঠিত

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ ভবনের দ্বিতীয় তলায় ২০১ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোহা. জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ.কে.এম মতিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকান্দার আলী। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ ও নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ব্যাগ, খাতা, কলম ইত্যাদি উপহার প্রদান করা হয়। নবীন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও নিজেদের জন্য দোয়া প্রত্যাশা করেন।

এসময় সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন।

Continue Reading

ক্যাম্পাস

শিক্ষার্থীদের সেবা নিশ্চিত করাই আমার দায়িত্ব: শাবিপ্রবি উপাচার্য

Published

on

By

শাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষার্থীদের পাশে থেকে যেকোনো সমস্যা সমাধানে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী তাকে বিশ্ববিদ্যালয়ে একজন ‘সার্ভিস প্রোভাইডার’ হিসেবে পাঠিয়েছেন। তাই শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই আমার দায়িত্ব।

বুধবার (১৫ জুলাই) বাংলা সমিতি আয়োজিত ফল উৎসবে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা সবাই একটি পরিবারের সদস্য। পরিবারে নানা ধরনের সমস্যা থাকাটাই স্বাভাবিক। তবে সব সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। আমার হাতে যদি কিছু করার সুযোগ থাকে, তাহলে মেয়েদের জন্যই আগে কাজ করব। কারণ, আমার অগ্রাধিকার তালিকায় মেয়েরাই রয়েছে। তাদের সমস্যাও তুলনামূলক বেশি।
আমরা ভালো কিছু করতে চাই, আর তোমরা পাশে থাকলে তা বাস্তবায়ন করা সম্ভব।

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে এবং এখন থেকেই দায়িত্বশীল ও সিরিয়াস হতে হবে। আমার প্রত্যাশা, তোমরা প্রতিদিন নিয়মিত পড়াশোনা করবে।

তিনি শিক্ষার্থীদের যে কোন সমস্যা সমাধান করার জন্য বলেন, যেকোনো সমস্যা হলে প্রথমে বিভাগের দুইজন ছাত্র উপদেষ্টা, বিভাগীয় প্রধান, ডিনসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের জানাবে। তাদের মাধ্যমে সমাধান না হলে আমার মোবাইল নম্বর তোমাদের কাছে রয়েছে। প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে।

অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, লাইব্রেরি প্রশাসক অধ্যাপক মুহ. মিজানুর রহমানসহ আরো অনেকে।

Continue Reading

Trending