Connect with us

আন্তর্জাতিক

ইউরোপকে সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Published

on

আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপ বড় ধরনের সংকটে আছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে (ন্যাশনাল সিকিউরিটি স্ট্রাটেজি) বলা হয়েছে, ইউরোপ যদি সতর্ক না হয় তবে আগামী ২০ বছরের মাঝে তারা ‘পশ্চিমা’ পরিচয় হারিয়ে বসবে। খবর বিবিসি’র

ট্রাম্প প্রশাসন নতুন একটি নিরাপত্তা কৌশল প্রকাশ করেছে। যেখানে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক পরিকল্পনা, সামরিক ও রাজনৈতিক অগ্রাধিকার সম্পর্কে বলা হয়েছে। ৩৩ পাতার ওই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে (জাতীয় নিরাপত্তা কৌশল) ট্রাম্প বিশ্ব সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি এবং তা অর্জনে যুক্তরাষ্ট্র কীভাবে সামরিক ও অর্থনৈতিক শক্তি ব্যবহার করবে, তা ব্যাখ্যা করেছেন।

ট্রাম্প তার নথিতে অভিবাসন, জন্মহার কমে যাওয়া, পরিচয়ের সংকট ও মতপ্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতাগুলোকে ইউরোপের ঝুঁকি হিসেবে বর্ণনা করেছেন। তিনি সন্দেহ প্রকাশ করে জানিয়েছেন, কিছু ইউরোপীয় দেশ হয়ত ভবিষ্যতে আমেরিকার বিশস্ত মিত্র হিসেবে থাকতে পারবে না। এমনকি পুরো ইউরোপও তাদের অবস্থান না বদলাতে একসময় ‘অচেনা’ হয়ে যাবে।

ট্রাম্প ওই নথিকে ‘একটি রোডম্যাপ’ হিসেবে ঘোষণা করেছেন। মার্কিন প্রশাসনের মতে এটি আমেরিকাকে ‘মানব ইতিহাসের সবচেয়ে মহান ও সফল দেশ’ হিসেবে ধরে রাখবে। এরপর তিনি ইউরোপের ‘সভ্যতাগত বিলুপ্তি’ ঝুঁকিতে থাকার বিষয়টি জানান।

ট্রাম্পের ওই নথিতে ইউরোপ নিয়ে ভবিষদ্বানীটি পছন্দ হয়নি ইউরোপের শীর্ষ নেতাদের। ইউরোপের মিডিয়াগুলো বলছে, এটি জাতিসংঘে দেওয়া ট্রাম্পের ভাষণের সুরই আবার প্রতিফলিত করছে। সেবার তিনি পশ্চিম ইউরোপের অভিবাসন ও পরিচ্ছন্ন জ্বালানি নীতি নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন। এবার এই নথিতে সরাসরি সতর্ক করে বসেছেন।

বিষয়টি মানতে পারছে না জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল বলেছেন, তার দেশের ‘বাইরের পরামর্শের প্রয়োজন নেই’। তিনি বলেছেন,  ‘(ন্যাটো) জোটে যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র এবং ভবিষ্যতেও থাকবে। তবে এই জোট মূলত নিরাপত্তা নীতি নিয়েই কাজ করে। মতপ্রকাশের স্বাধীনতা বা মুক্ত সমাজের সংগঠন—এসব প্রশ্ন এই কৌশলগত নথিতে থাকা উচিত নয়। অন্তত জার্মানির ক্ষেত্রে।’

সাধারণত প্রেসিডেন্টরা প্রতি মেয়াদে একবার করে আনুষ্ঠানিক নিরাপত্তা কৌশল প্রকাশ করেন। এটি ভবিষ্যৎ নীতি ও বাজেটের কাঠামো নির্ধারণে ভূমিকা রাখে এবং বিশ্বকে জানায় প্রেসিডেন্টের আসলে কি চান। 

ট্রাম্প ওই নথিতে জোরালো ভাবে বলেছেন, বর্তমান প্রবণতা চলতে থাকলে ‘২০ বছরের মধ্যেই মহাদেশকে অচেনা লেগে যাবে। নথিতে ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য অতিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ‘রাজনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার’ অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, অভিবাসন নীতি ‘উত্তেজনা সৃষ্টি করছে এবং মতপ্রকাশের স্বাধীনতায় সেন্সরশিপ চলে আসছে। যা ইউরোপের জন্য ঝুঁকির।

তবে ইউরোপের শুধু সমালোচনাই নয়, নথিটিতে ‘দেশপ্রেমিক ইউরোপীয় দলগুলোর’ ক্রমবর্ধমান প্রভাবকে স্বাগত জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ইউরোপে এই উদ্দীপনার পুনরুত্থানকে আমেরিকা তার রাজনৈতিক মিত্রদের উৎসাহিত করে।

ট্রাম্প প্রশাসনের ওই নথিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রসঙ্গেও বলা হয়েছে। সেখানে জানানো হয়েছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ইউরোপে ‘আত্মবিশ্বাসের অভাব’ রয়েছে। ইউরোপের সঙ্গে রাশিয়ার সম্পর্ক পরিচালনায় যুক্তরাষ্ট্রকে উল্লেখযোগ্যভাবে জড়িত থাকতে হবে বলে নথিতে বলা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আন্তর্জাতিক

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির নকশা দেবে যুক্তরাজ্য

Published

on

By

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত নকশা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। প্রথম বিদেশ সফরে সোমবার (২৪ আগস্ট) কিয়েভে গিয়ে তিনি ইউক্রেনের প্রতি ব্রিটেনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

বার্নহাম জানান, ব্রিটিশ প্রতিরক্ষা প্রতিষ্ঠান এমবিডিএকে যুক্তরাজ্যের ব্যবহৃত দূরপাল্লার স্ক্যাল্প ক্ষেপণাস্ত্রের কিছু ব্রিটিশ উপাদানসংক্রান্ত তথ্য প্রকাশের অনুমতি দিয়েছে তার সরকার। এর ফলে ইউক্রেন নিজেদের দেশে এই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা গড়ে তোলার সুযোগ পাবে।

স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র ফ্রান্সের তৈরি স্টর্ম শ্যাডোর সমতুল্য। প্রায় ৫ দশমিক ১ মিটার দীর্ঘ ও ১ হাজার ৩০০ কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্র প্রায় ১৫০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি স্থির ও পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে দিন-রাত এবং বিভিন্ন আবহাওয়ায় হামলা চালাতে সক্ষম।

কিয়েভ সফরে বার্নহাম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন এবং যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে গঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠকে সভাপতিত্ব করবেন। ইউক্রেনের স্বাধীনতার ৩৫তম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির প্রতি ব্রিটিশ জনগণের সমর্থনের একটি পুরস্কারও গ্রহণ করবেন তিনি।

বার্নহাম বলেন, ইউক্রেনের নিরাপত্তা যুক্তরাজ্যেরও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ যতদিন চলবে, ততদিন ব্রিটেন কিয়েভের পাশে থাকবে।

এদিকে ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়ানো নিয়ে রাশিয়া ব্রিটেনকে সতর্ক করেছে। লন্ডনে রুশ দূতাবাস অভিযোগ করেছে, ব্রিটেন ইউক্রেন সংকটে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে। মস্কোর দাবি, সংঘাতে ব্রিটেনের সম্পৃক্ততা যত বাড়বে, এর মূল্যও তত বেশি দিতে হবে।

অন্যদিকে ইউক্রেন রাশিয়ার ভেতরে দূরপাল্লার হামলা জোরদার করেছে। দেশটির হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলের তেল শোধনাগার, গুদাম ও অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে। একই সময়ে রুশ হামলায় ইউক্রেনের খারকিভ শহরেও হতাহতের খবর পাওয়া গেছে।

Continue Reading

top1

ইরানকে ‘অর্থনৈতিক ডি-ডে’র হুমকি যুক্তরাষ্ট্রের, পাল্টা যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি তেহরানের

Published

on

By

ডিজিটাল ডেস্ক

ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনার সতর্কবার্তা দিয়েছে তেহরান।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক নিবন্ধে বলেন, ইরানের ওপর এমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে, যা দেশটির জন্য ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে বিবেচিত হবে। তেহরানের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রতিটি পথ বন্ধ করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বলেও জানান তিনি।

বেসেন্ট বলেন, যেসব দেশ বা প্রতিষ্ঠান ইরান থেকে জ্বালানি তেল কেনা ও পরিবহনে সহায়তা করছে কিংবা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশটির অবৈধ বাণিজ্যে সহযোগিতা করছে, তাদেরও গুরুতর অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ওয়াশিংটন ইতোমধ্যে ইরানের প্রায় পুরো সামরিক সক্ষমতা ও পরমাণু কর্মসূচি ধ্বংস করেছে।

যুক্তরাষ্ট্রের এই হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। একই সঙ্গে তিনি এটিকে জাতিসংঘের সদস্য সার্বভৌম দেশগুলোর ওপর নিজেদের ক্ষমতা চাপিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে উল্লেখ করেন।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাইও যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত রাখলে পারস্য উপসাগর বা হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও বিদেশে রপ্তানি করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক অভিযানে যে দেশ অংশ নেবে বা সমর্থন করবে, ইরান সেটিকে নিজেদের বিরুদ্ধে সরাসরি ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করবে।

এদিকে প্রায় ছয় মাস ধরে চলা উত্তেজনাকর পরিস্থিতিতে এখনো কোনো কার্যকর শান্তির পথ তৈরি হয়নি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীতে অনুমোদনহীন ট্যাংকার প্রবেশে তেহরানের নিষেধাজ্ঞার কারণে তেল পরিবহনও প্রায় স্থবির হয়ে পড়েছে।

তবে বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক চীন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফও সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাণিজ্যিক প্রবাহ সচল রাখার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন।

সূত্র: এনডিটিভি

Continue Reading

top1

২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে দুই শতাধিক সংঘর্ষ

Published

on

By

ডিজিটাল ডেস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গত ২৪ ঘণ্টায় দুই শতাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় হামলা চালিয়ে পরিবহন ও সরবরাহ অবকাঠামোয় আঘাত করার দাবি করেছে রাশিয়া।

ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থলভিত্তিক নির্ভুল অস্ত্র ও দূরপাল্লার ড্রোন ব্যবহার করে কিয়েভের দারনিতসিয়া লোকোমোটিভ ডিপো এবং ব্রোভারি এলাকার একটি লজিস্টিকস কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

মস্কোর দাবি, দারনিতসিয়া ডিপোটি ইউক্রেনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত লোকোমোটিভ রক্ষণাবেক্ষণে এবং ব্রোভারি এলাকার স্থাপনাটি ড্রোনের যন্ত্রাংশ ও প্রস্তুত ড্রোন সংরক্ষণে ব্যবহৃত হতো।

এ ছাড়া কৃষ্ণসাগরের চোরনোমর্স্ক ও পিভদেনি বন্দরের কাছে সামরিক সরঞ্জামের গুদাম এবং ইউক্রেনীয় বাহিনীর জন্য রাখা জ্বালানি সংরক্ষণাগারেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

অন্যদিকে ইউক্রেনীয় গণমাধ্যম জানিয়েছে, কিয়েভের দারনিতস্কি জেলার একটি গুদামে হামলার পর আগুন ধরে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। জাপোরিঝঝিয়া অঞ্চলে ড্রোন হামলায় এক শিশুসহ চারজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

ইউক্রেনের জেনারেল স্টাফের দাবি, গত ২৪ ঘণ্টায় রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে মোট ২০২টি সামরিক সংঘর্ষ হয়েছে। এর মধ্যে কস্তিয়ান্তিনিভকা এলাকায় ২৫টি এবং পোকরভস্ক এলাকায় ২৩টি হামলা চালিয়েছে রুশ বাহিনী।

কিয়েভ আরও দাবি করেছে, একই সময়ে রুশ বাহিনীর প্রায় ১ হাজার ২৪০ জন সদস্য হতাহত হয়েছেন। এছাড়া ছয়টি ট্যাংক, ছয়টি সাঁজোয়া যান, ৬৪টি কামান, দুটি মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম ও তিনটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

Continue Reading

Trending