Connect with us

ক্যাম্পাস

ইবিতে বিজ্ঞান ক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী এসপিএসএস কর্মশালার শুরু

Published

on

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে StatX এর সহযোগীতায় (ইবি) -তে শুরু হয়েছে তিন দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কোর্স ‘Applied Data Analysis with SPSS: A Hands-On Training Program’।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ৫০৩ নম্বর কক্ষে তিন দিনব্যাপী এই কোর্সটি শুরু হয়। এ প্রশিক্ষণ কর্মশালাটি চলবে ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। প্রশিক্ষণের অংশ হিসেবে থাকছে ১০ ঘণ্টার ব্যবহারিক সেশন, রেকর্ডেড ক্লাস, প্রয়োজনীয় মেটেরিয়ালস, সার্টিফিকেট ও একটি প্রজেক্ট সলভ।

এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন StatX এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং রাবির বায়োইনফরমেটিক্স ল্যাব (Dry) এর গবেষণা সহকারী আব্দুল লতিফ। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন ক্লাবটির সভাপতি জুনাঈদুল মুস্তফা, সাধারণ সম্পাদক সারোয়ার সাকিবসহ ক্লাবটির বিভিন্ন পার্যায়ের দায়িত্বশীলরা। এতে ৮২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন বলে জানা যায়। 

আয়োজকরা বলেন, প্রশিক্ষণটির মূল উদ্দেশ্য শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের ডেটা বিশ্লেষণ ও গবেষণায় এসপিএসএস (SPSS) সফটওয়্যারের ব্যবহারিক দক্ষতা অর্জনে সহায়তা করা। এতে অংশগ্রহণকারীরা ডেটা এন্ট্রি, ক্লিনিং, বিশ্লেষণ, হাইপোথেসিস টেস্টিং এবং রিপোর্ট প্রস্তুতের প্রক্রিয়া হাতে-কলমে শিখছেন।

বর্তমান সময়ে গবেষণা, অ্যাকাডেমিক থিসিস, মার্কেট রিসার্চ ও সরকারি-বেসরকারি খাতে এসপিএসএস দক্ষতা একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গবেষণা ও ডেটা বিশ্লেষণে নিজেদের সক্ষমতা আরও বাড়াতে পারবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

ইবি বিজ্ঞান ক্লাবের সভাপতি জুনাইদুল মুস্তফা বলেন, আমাদের এই ৩ দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জন। ইবিতে ধারাবাহিকভাবে ৩ দিনব্যাপী কোনো হল রুম ব্যবহার করা কিছুটা জটিল হওয়ায় আমরা শুরুতেই আসন সংখ্যা সীমিত রেখেছিলাম। পরবর্তীতে অংশগ্রহণকারীদের আগ্রহ বিবেচনা করে কিছু অতিরিক্ত আসন যুক্ত করা হয়। শিক্ষার্থীদের এ বিপুল সাড়া ও আগ্রহ আমাদের সত্যিই মুগ্ধ করেছে। আপনাদের এই আন্তরিকতা ও উৎসাহ আমাদেরকে ভবিষ্যতে আরও মানসম্মত ও দক্ষতা উন্নয়নমূলক (Skill Development) প্রোগ্রাম আয়োজন করতে অনুপ্রাণিত করবে। এছাড়াও ক্লাবের সাধারণ সম্পাদকসহ অন্যান্য মেম্বাররা এর পিছনে অনেক পরিশ্রম করেছেন এবং StaX এর সহযোগিতা আমাদের এই সেশনটি পরিচালনায় অনেক সাহায্য করেছে। এই ধরনের সহযোগিতা ও অংশগ্রহণ অব্যাহত থাকলে আমরা নিয়মিতভাবেই এমন প্রশিক্ষণমূলক প্রোগ্রাম আয়োজন করব।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ইবির পুকুর থেকে ডুবন্ত শিক্ষার্থী উদ্ধার, সদর হাসপাতালে প্রেরণ

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পুকুর থেকে এক শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

বুধবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসীর আরাফাত সাজ্জাদ।

জানা গেছে, বৃষ্টিতে ভিজে দুই বন্ধ (ইউসুফ আর সাজ্জাদ) পুকুরে যায়। দুই জনের সিদ্ধান্ত হয় সাঁতার কেটে পুকুরটি পার হবে। যথারীতি সাঁতার শুরু করলে মাঝপথে ডুবে যায় এক বন্ধু (সাজ্জাদ)। আরেক বন্ধু (ইউসুফ) কোনো মতে অপর পাড়ে গিয়ে দেখে সাজ্জাদ ডুবে যাচ্ছিল। তখন চিল্লাচিল্লি করলে ঘটনাস্থলের কয়েকজন মিলে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদরে পাঠানো হয়।

ট্যুরিজম বিভাগের শিক্ষার্থী ওয়াসিফুর রহমান বলেন, আমরা জিয়া মোড়ে মিটিং করছিলাম। বৃষ্টি বৃষ্টি আবহাওয়ার কারণ ওরা বলছিল পুকুরে নামতে হবে। আমরা নিষেধ করার পরও ওরা পুকুরে নামছে। পরে এই ঘটনার সম্মুখীন হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ইউসুফ বলেন, আমি আর ও সাঁতার কেটে পার হওয়ার জন্য একসাথে পানিতে নেমেছিলাম। আমি ওকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু পানিতে নামার পর ও পিছিয়ে পড়ে আর আমি অর্ধেক পথ যেতেই প্রচণ্ড হাঁপিয়ে যাই। কোনোমতে শ্বাস নিয়ে ভেসে ভেসে অন্য পাড়ের কাছাকাছি পৌঁছালেও পায়ে দেওয়ার মতো কোনো মাটি পাচ্ছিলাম না। এমন সময় ও পিছন থেকে ডেকে বলল, “ইউসুফ, আমি পারতেছি না, আমাকে একটু নিয়ে যাও।” ওর ডাক শুনে আমি প্যানিক হয়ে যাই এবং ওকে বাঁচাতে পিছনে ফিরতে গিয়ে আমার মুখে পানি ঢুকে যায়। আর না পেরে বাধ্য হয়ে আমি পাড়ে ফিরে আসি এবং চিৎকার করে সবাইকে ওকে বাঁচাতে বলি। পাড়ের একজন ওরে ধরতে যাওয়ার আগেই চোখের সামনে ও পানিতে ডুবে যায়; আমি দিশেহারা হয়ে হাতের কাছে কিছু না পেয়ে নিজের শার্টটা খুলে ওরে উদ্ধারের শেষ একটা চেষ্টা চালাই। পরে পাড়ের শিক্ষার্থীরা এসে ওকে উদ্ধার করেন।

ইবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকিয়া বলেন, ওই শিক্ষার্থীকে এখানে আনা হয় অচেতন অবস্থায়। পরে আমরা পেটে চাপ দিয়ে পানি বের করি। তারপর অক্সিজেন দিলাম। এখন মোটামুটি একটু ভালো আগের চেয়ে। আমরা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে দিছি। ভেতরের ফুসফুসের পানি বের করার ইন্সট্রুমেন্ট তো আমাদের এখানে ওরকম ব্যবস্থা নাই। এখন শ্বাসকষ্ট হচ্ছে দেখে অ্যাম্বুলেন্সে পাঠায়ে দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের পুকুরে না নামার জন্য আগে থেকেই নোটিশ দেওয়া ছিল। আমি সদরে শিক্ষার্থীর সাথে আছি। ডাক্তার পালস ও অক্সিজেন চেক করেছে। এখন মেডিসিন দেওয়া হয়েছে সাথে ২৪ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছে। তবে, শিক্ষার্থীদের পুকুরে নামার বিষয় আরও সতর্কতা অবলম্বন করতে হবে।

Continue Reading

top3

ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়র (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্যে’র ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশের প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে।

বুধবার (২৩ জুলাই) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। তারুণ্যের সভাপতি ইমন হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইবি ঐক্যমঞ্চের সভাপতি নাজমুল হোসাইন,তারুণ্যের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ হিমেল ও বর্তমান সাধারণ সম্পাদক ফারহানা আইরিন। এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য ও নবীন সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ে চিত্রাঙ্কন করার জন্য ৩০ মিনিট সময় দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম তিন জনই ছিলেন তৃতীয় শ্রেনীর ক্ষুদে শিক্ষার্থী। প্রথম হয়েছেন আয়েশা তাকিয়া, দ্বিতীয় রাইসা ও তৃতীয় সুইটি আক্তার। প্রথম তিনজনকে ক্রেস্টসহ সকল চিত্রশিল্পীদের সার্টিফিকেট ও কলম প্রদান করা হয়। এমন পরিবেশ বান্ধব কলমের দেয়া হয় সেসব কলমের কালি শেষ হওয়ার পর মাটিতে রোপণ করলে গাছের চারা উৎপাদন করা যাবে।

নবীন সদস্যরা বলেন, তারুণ্যের প্রতিষ্ঠাবার্ষিকীতে আশেপাশের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা যেটি একটি আসলেই চমৎকার আয়োজন। আমরা আগামীতে চেষ্টা করব এরকম শিশুদের বিকশিত করার জন্য প্রতিযোগিতামূলক বিভিন্ন আয়োজন।

সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ হিমেল বলেন, আমাদের সংগঠনটি মূলত স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন। আমরা সর্বোচ্চ চেষ্টা করি ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে নিয়ে আশেপাশের মানুষদের বিশেষ করে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় আমাদের কার্যক্রম পরিচালনা করা।

এ সময় তারুণ্যের বর্তমান সাধারণ সম্পাদক ফারহানা আইরিন বলেন, তারুণ্যে’র সাথে এতোদিন থেকে যেটা বুঝেছি সেটা হচ্ছে মানুষের মুখে হাসি ফোটানো। আর মানুষের মুখে হাসি ফোটাতে কখনো রক্তের জন্য ছুটেছি, শীতের সময় শীতবস্ত্র বিতরণ করেছি ও দেশের ক্রান্তিকালীন সময়ে দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমদের মানবিক কাজের ধারাবাহিকতায় শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা। আমরা সবসময় ক্যাম্পাসের শিক্ষার্থীদের ও বাইরের মানুষদের আমাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করি এবং আমদের এ ধারা অব্যাহত রাখার আগামীতে আপ্রাণ চেষ্টা করব।

সর্বশেষে সভাপতি ইমন হোসাইন বলেন, তারুণ্য সংগঠন সবসময় স্বেচ্ছাসেবা ও জনকল্যাণমূলক কাজ করে থাকে তার মধ্যে অন্যতম রক্তদান ও শীতকালে দুস্থ-গরীব মানুষদের শীতবস্ত্র বিতরণ করার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা আশা করি, শুধু ইবিতে নয় সারা দেশের মধ্যে একসময় তারুণ্যের প্রতিনিধিরা কাজ করবে।

উল্লেখ্য, ইবিতে ‘তারুণ্য’ ২০০৯ সালের ২৯জুলাই যাত্রা শুরু করে এসব স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম পরিচালনা করছে। তারুণ্য সংগঠনের উদ্যোগে রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, লিডারশিপ ট্রেনিং ও তারুণ্য লাইব্রেরি ইত্যাদি কার্যক্রম গুলো পরিচালনা করে যাচ্ছে।

Continue Reading

top3

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

Published

on

By

সানজিদা আক্তার সাথী, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিন।
বর্তমান আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ড. শামীমা নাসরিনকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) শিক্ষক সমিতির সদ্য সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও সদস্য সচিব ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুলাই অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর শিক্ষক সমিতির আহ্বায়ক পদ শূন্য হওয়ায় কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিনকে জ্যেষ্ঠতার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে শিক্ষক সমিতির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়া, শিক্ষক সমিতির ব্যাংক হিসাব পরিচালনার স্বাক্ষরকারী হিসেবেও পরিবর্তন আনা হয়েছে। অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের পরিবর্তে নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিনকে স্বাক্ষরকারী হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Continue Reading

Trending