Connect with us

top1

ইরানের এক শহরেই বিক্ষোভে ৮ সেনা নিহত

Published

on

বিক্ষোভে উত্তাল ইরান। দেশটিতে চলা এই বিক্ষোভে এক শহরে বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আট সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে তারা নিহত হন। শুক্রবার (০৯ জানুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শুক্রবার আল জাজিরা এই তথ্য প্রকাশ করেছে। খবরে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়েছে।

গত মাস থেকে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া এই আন্দোলনের মূল কারণ ছিল ইরানি মুদ্রা রিয়ালের তীব্র অবমূল্যায়ন এবং ক্রমাবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতি। পরে এসব বিক্ষোভ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

এদিকে দেশটিতে ছড়িয়ে পড়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) শুক্রবার (৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া এ বিক্ষোভ টানা ১৩ দিন ধরে চলছে।

এইচআরএএনএর তথ্য অনুযায়ী, দেশের ৩১টি প্রদেশের ১১১টি শহরের অন্তত ৩০০ স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলনে রাস্তার মিছিলের পাশাপাশি শ্রমিক ধর্মঘট ও বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কর্মসূচিও রয়েছে। কড়া নিরাপত্তার মধ্যেও অন্তত ১৭টি বিশ্ববিদ্যালয় এই আন্দোলনে যুক্ত হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, এ পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫১ জন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর ছোড়া পেলেট বা প্লাস্টিক বুলেটে আহত হয়েছেন। পশ্চিম ইরানের মালেকশাহি শহরেই অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, জানা যায়নি কারণ

Published

on

By

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে অন্তত ছয় শিশুর মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

ঘটনাস্থলে থানা-পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বুধবার (২৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন।

হাসপাতালের সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজ থেকে একটি ওয়ার্ডে এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। ভোর রাতে দিকে ঘটনাটি ঘটেছে।

যদিও নিরপেক্ষ কোনো সূত্র থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে অনন্ত ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, আমিও সেখানে যাচ্ছি।’

Continue Reading

top1

মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

Published

on

By

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে মুসলমানরা ঈদের নামাজ, কুরবানি এবং হজের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন।

ঈদের আগে মঙ্গলবার হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফা’ পালন করেন হাজিরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১৬ লাখ মুসল্লি আরাফাতের ময়দানে সমবেত হন। ইহরাম পরিহিত হাজিদের দোয়া, তওবা ও ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

নামিরা মসজিদে হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম শায়খ আলি আল হুদাইফি। খুতবায় মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি ও ইসলামী মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাসহ ৩৫টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়েছে।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় রাত কাটান এবং মিনায় পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন। বুধবার মিনায় বড় জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর তারা কুরবানি ও হজের অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করবেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। হজযাত্রীদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে।

Continue Reading

top1

নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা

Published

on

By

নিজের মতিঝিলের কার্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৬ মে) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে।’

সবাইকে নতুন অফিসে যোগাযোগ করার জন্য আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘আমাদের পথচলা অব্যাহত থাকবে, জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে।’

পোস্টের শেষে এক সতর্কবার্তায় তিনি লিখেছেন, ‘কেউ যদি পূর্ববর্তী স্থানে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির সম্মুখীন হন, তার জন্য ব্যক্তি নিজেই সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। সবাইকে অনুরোধ করা হচ্ছে, নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন

Continue Reading

Trending