Connect with us

top1

এনসিপির সংরক্ষিত নারী এমপি হিসেবে ৪ নাম, বেশি আলোচনায় যিনি

Published

on

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে জয়লাভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফলে জাতীয় সংসদে সংরক্ষিত আসনে একজন নারী প্রার্থী পাচ্ছে দলটি। এনসিপি নেত্রীদের মধ্যে কে যাচ্ছেন সংসদে তা নিয়ে চলছে দলটির ভেতরে-বাইরে জোর আলোচনা। জানা গেছে, এনসিপির নেত্রীদের মধ্যে বেশ কয়েকজন আলোচনায় রয়েছেন।

এনসিপির বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, জাতীয় সংসদে এনসিপির থেকে সংরক্ষিত আসেন সাংসদ হিসেবে আলোচনায় আছেন, নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, ঢাকা-১৯ আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা দিলাশানা পারুল, ঢাকা-২০ আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা নাবিলা তাসনিদ ও দলটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, দলের পক্ষ থেকে সংসদে ডা. মাহমুদা মিতুর কথায় চিন্তা করা হচ্ছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। দলের শীর্ষ নেতৃত্বও তার প্রয়োজন মনে করছে সংসদে। 

বিশেষ করে ঝালকাঠি-১ আসন থেকে শাপলা কলি প্রতীকে নির্বাচন করার কথা ডা. মাহমুদা মিতুর। পরে দলীয় সিদ্ধান্তে জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান তিনি। সেসময় দলের শীর্ষ নেতৃত্ব তাকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য করার আশ্বাস দিয়েছিল বলেও জানা গেছে। এছাড়া নির্বাচনি প্রচারণাকালে সারাদেশে এনসিপি ও জামায়াত ইসলামীর বিভিন্ন জনসভায় ও পথসভায় অংশ নিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি। 

এ বিষয়ে মাহমুদা মিতুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। দলের সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত বলে জানিয়েছেন তিনি। 

জানতে চাইলে দলের মিডিয়া কমিটির প্রধান মাহবুব আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখনও এই বিষয়ে দল কোনো সিদ্ধান্তে আসেনি। সিদ্ধান্ত হলে সবাইকে জানানো হবে। 

ডা. মাহমুদা আলম বর্তমানে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব। তার জন্ম ও বেড়ে ওঠা বরগুনা জেলার বেতাগীতে। তিনি বেতাগী গার্লস হাই স্কুল এসএসসি এবং বেতাগী সরকারি ডিগ্রি কলেজ এইচএসসি পাস করেন। পরে তিনি রাজধানীর গুলশানের শাহাবুদ্দীন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জননী। ছোট বেলা থেকেই গান,নাচ, কবিতা, আবৃত্তি আর বিতর্কে তুখোড় এই চিকিৎসক গর্ভবতী নারীদের নিয়ে কাজ করতে ভালোবাসেন। করোনা পরবর্তী সময়ে গড়ে তোলা ফেসবুক গ্রুপের মাধ্যমে গর্ভবতী নারীদের সেবা দিয়ে আলোচনায় আসেন।

সুত্র: দি ডেইলি ক্যাম্পাস

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ

Published

on

By

সংসদে সরকারি চাকরি (সংশোধন) বিল- ২০২৬ পাস হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬ সংসদে উত্থাপন করলে তা পাস হয়।

এই বিলের আওতায় সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্ব শাসিত সংস্থাসমূহে চাকরিতে প্রবেশের বয়স ৩২ এবং প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব স্ব বিধিমালা বহাল

Continue Reading

top1

মার্কিন সেনা উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযান ব্যর্থ, দাবি ইরানের

Published

on

By

নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার বিশেষ অভিযানকে ব্যর্থ বলে দাবি করেছে ইরান। এর আগে রোববার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সাহসী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।

ট্রাম্পের ওই দাবির পরই ওই অভিযানকে ব্যর্থ দাবি করেছে ইরান সরকার এবং দেশটির গণমাধ্যম। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়ার মুখপাত্র এক বিবৃতিতে এই অভিযানকে ব্যর্থ দাবি করেন।

তিনি জানান, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী মরিয়া হয়ে প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় ইরানি বাহিনীর প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, এই অভিযানের সময় মার্কিন ও ইরানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। এদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারের বিশেষ অভিযানের কথা পোস্ট করে যুক্তরাষ্ট্র তাদের পরাজয় ঢাকার চেষ্টা করছে।

Continue Reading

top1

ইরানে নিখোঁজ পাইলটকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র

Published

on

By

ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে এখন তাকে সশরীরেই নিশ্চিহ্ন করে দিতে চাইছে যুক্তরাষ্ট্র। গত দুই দিন আগে ইরানের সশস্ত্র বাহিনীর হাতে ভূপাতিত হওয়া ওই বিমানের ক্রু যেখানে অবস্থান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে, সেখানেই নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। ইরানের প্রভাবশালী সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এক সামরিক সূত্র চাঞ্চল্যকর এই তথ্য ফাঁস করেছে।

ওই সামরিক সূত্রের দাবি, নিখোঁজ পাইলটকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়ে এখন তাকে হত্যা করার মিশন হাতে নিয়েছে ওয়াশিংটন। মূলত গোয়েন্দা তথ্য বা গোপনীয়তা ফাঁসের ভয়েই আমেরিকা এমন মরিয়া পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত রাতে কোহগিলুয়ে ও বয়ের আহমদ প্রদেশের বিভিন্ন স্থানে মার্কিন যুদ্ধবিমানগুলো বোমাবর্ষণ করেছে। পেন্টাগনের ধারণা, ওই এলাকায় তাদের নিখোঁজ পাইলট অবস্থান করছে।

ইরানি সামরিক সূত্রটি জানায়, ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় আরোহী বা ক্রু মেম্বারকে খুঁজে পেতে হন্যে হয়ে উঠেছে মার্কিন সেনারা। তাকে উদ্ধারের কোনো উপায় না দেখে এখন একাধিক সম্ভাব্য স্থানে বোমা মেরে তাকে মেরে ফেলার চেষ্টা চলছে। তবে ওই পাইলট বর্তমানে ইরানি বাহিনীর কব্জায় রয়েছেন কি না, সে বিষয়ে সূত্রটি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সূত্রটি আরও জানায়, আমরা এই মুহূর্তে সব তথ্য প্রকাশ করছি না। তবে এটুকু নিশ্চিত যে, আমেরিকা তাদের প্রথম পাইলটকে উদ্ধার করার যে দাবি করেছে, তা পুরোপুরি সত্য নয়। তারা বড় ধরনের সত্য গোপন করছে।

তেহরানের দাবি, এই বিধ্বস্ত যুদ্ধবিমান এবং এর পাইলটদের নিয়ে সৃষ্ট রহস্য শেষ পর্যন্ত মার্কিন প্রশাসনের জন্য এক বিশাল আন্তর্জাতিক কেলেঙ্কারি বা ‘স্ক্যান্ডাল’ হিসেবে আত্মপ্রকাশ করবে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

Continue Reading

Trending