Connect with us

খেলাধুলা

এবার পারল না বাংলাদেশ

Published

on

স্কোরটাকে খুব বড় করতে পারেননি ব্যাটসম্যানরা। বোলাররাও পারেননি দুই শ রানের নিচে দেওয়া লক্ষ্য নিয়ে লড়াই করতে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় এক দিনের ম্যাচে আজ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

টস জিতে ব্যাট করতে নেমে ৪৬.৫ ওভারে ১৯৪ রানে অলআউট বাংলাদেশ। শুরু থেকে নিয়মিত উইকেট হারানো দলের হয়ে ৬৩ বলে সর্বোচ্চ ৫২ রান করে আউট হন ওপেনার জারিফ সিয়াম। বাকি ব্যাটসম্যানরাও তেমন সুবিধা করতে পারেননি।

দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে আকাশ রায়ের ব্যাট থেকে। এর বাইরে আর দুজন ২০–এর বেশি রান করেন—আকাশ রায় ৪০ বলে ২৫ ও জুনায়েদ হোসেইন ৩৩ বলে করেন ২০ রান। শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট করে নেন মিনুগা নেতসারা ও হিমারু দেশান।

রানতাড়ায় কোনো বেগ পেতে হয়নি শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলকে। ২৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় তারা। ১৩৬ বলে ৮০ রানের ইনিংসে তাতে নেতৃত্ব দেন হিরুন মাতেশা। এ ছাড়া ৬৩ বলে ৫০ রান আসে আরোশা শিতুমিনার ব্যাট থেকে।

প্রথম ম্যাচে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। এখন সিরিজে ১-১ সমতা। ১২ ডিসেম্বর একই মাঠে হবে সিরিজ নির্ধারণী লড়াই।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

মরক্কো ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

Published

on

By

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’তে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে সাজানো দলে আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র।

গোলবারের নিচে আস্থা রাখা হতে পারে অ্যালিসন বেকারের ওপর। রক্ষণভাগে দেখা যেতে পারে দানিলো, মারকুইনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং অ্যালেক্স সান্দ্রোকে। মাঝমাঠে ব্রাজিলের খেলার ছন্দ নিয়ন্ত্রণের দায়িত্বে থাকতে পারেন কাসেমিরো, ব্রুনো গিমারাইস ও লুকাস পাকেতা।

অন্যদিকে আক্রমণভাগে রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে পারেন মাতেউস কুনিয়া।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার; দানিলো, মারকুইনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, অ্যালেক্স সান্দ্রো; কাসেমিরো, ব্রুনো গিমারাইস, লুকাস পাকেতা; রাফিনিয়া, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।

Continue Reading

top1

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর ছেলের পদত্যাগ

Published

on

By

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার একদিনের মাথায় পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত।

সোমবার (৮ জুন) তিনি বিসিবি সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবির একাধিক পরিচালক। পদত্যাগপত্রে তিনি ব্যবসায়িক ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।

মীর শাকরুল আলম সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে। পদত্যাগপত্রে তিনি বলেন, তার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তমানে তার ওপর রয়েছে। ফলে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।

তিনি আরও জানান, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির কাছে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, রাজশাহী অঞ্চল থেকে একমাত্র প্রার্থী হওয়ায় মীর শাকরুল আলম সীমান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হন। তবে নির্বাচনের আগেই তিনি দায়িত্ব পালন না করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। নির্বাচিত হওয়ার একদিন পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন তিনি

Continue Reading

top1

বাংলাদেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

Published

on

By

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আয়োজনগুলোর একটি ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ ইতোমধ্যে তুঙ্গে। বাংলাদেশের দর্শকদের জন্যও এসেছে সুখবর। আসন্ন বিশ্বকাপের ম্যাচ দেশের তিনটি টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

প্রথমে বিটিভি এবং টি স্পোর্টসের পর্দায় বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখা যাবে বলে শোনা গেলেও এবার জানা গেল সময় টিভিতেও সরাসরি খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। বিষয়টি জানিয়েছে সময় টিভি কর্তৃপক্ষ। ফলে দেশের বিভিন্ন প্রান্তের ফুটবল অনুরাগীরা সহজেই খেলা দেখার সুযোগ পাবেন।

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে প্রতি আসরেই তৈরি হয় ব্যাপক উন্মাদনা। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন এবং পর্তুগালের মতো জনপ্রিয় দলগুলোর ম্যাচ ঘিরে রাত জেগে খেলা দেখার সংস্কৃতি বহুদিনের। তবে এবারের আসরের সম্প্রচার নিয়ে দর্শকদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা ছিল। সম্প্রচার মাধ্যমগুলো নিশ্চিত হওয়ায় সে অপেক্ষার অবসান ঘটেছে।

এবারের বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এ আসর ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে।

প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে টুর্নামেন্টে। ফলে ম্যাচ সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়ে ১০৪-এ পৌঁছেছে। এর ফলে প্রতিযোগিতার ব্যাপ্তি ও উত্তেজনা আগের যে কোনো আসরের তুলনায় আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের অনেক দর্শকের কাছে এখনো টেলিভিশনই খেলা দেখার প্রধান মাধ্যম। বিশেষ করে গ্রামাঞ্চল এবং যেসব দর্শক অনলাইন সম্প্রচারের চেয়ে টিভি সম্প্রচারকে বেশি স্বাচ্ছন্দ্য মনে করেন, তাদের জন্য এই সম্প্রচার ব্যবস্থা বিশেষ গুরুত্ব বহন করছে।

বিটিভির মাধ্যমে দেশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ খেলা দেখতে পারবেন। পাশাপাশি টি স্পোর্টস ও সময় টিভি দর্শকদের জন্য অতিরিক্ত বিকল্প তৈরি করছে।

টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও বিশ্বকাপ উপভোগের সুযোগ থাকবে। বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফিতে সরাসরি ম্যাচ সম্প্রচারের পরিকল্পনা রয়েছে। এছাড়া গ্রামীণফোনের ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপের মাধ্যমেও দর্শকরা বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন। ফলে স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার কিংবা স্মার্ট টিভি ব্যবহারকারীরাও সহজে খেলা উপভোগ করতে পারবেন।

Continue Reading

Trending