Connect with us

top2

গাইবান্ধায় জামায়তের প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন বাতিল

Published

on

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার ৫টি আসনের মধ্যে ২টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাইয়ের ফলাফল জানান। গাইবান্ধায়-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ সদর আসনে মোট ১৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থীসহ ৫ ও গাইবান্ধা সদর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৩ মোট ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র বাতিল প্রার্থীরা হলেন- গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ আসনে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরি করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান, সমর্থনকারী ভোটার সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার, স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মহসিন, দলের মনোনয়ন সঠিক না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী ও জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদার।

গাইবান্ধা-২ সদর আসনে দলের মনোনয়নপত্র সঠিক না হওয়ায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মাজেদ ও হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিশের প্রার্থী একেএম গোলাম আযমের মনোনয়নপত্র বাতিল করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

Published

on

By

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি রাস্তার পাশে লাগানো দুটি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা পিয়ার আলীর বিরুদ্ধে। তিনি জামায়াতে ইসলামীর শ্রীরামিসি আঞ্চলিক শাখার সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসী রসুলপুর গ্রামের পিয়ার আলী ও আহবাব মিয়া শ্রীরামিসি বাজার থেকে মিয়ার বাজার সড়কের পাশে লাগানো দুটি প্রাপ্তবয়স্ক গাছ অনুমতি ছাড়া কেটে নেন। গাছ দুটির বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জায়গার গাছ কেটে প্রায় ২০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে কথা বলছেন না বলেও তারা জানান।

অভিযুক্ত পিয়ার আলী দাবি করেন, রাস্তা দিয়ে চলাচলের সময় গাছটি বিদ্যুতের তার ও যানবাহনের সঙ্গে লাগছিল। তাই সরল মনে সেটি কেটে ফেলেছেন।

মিরপুর, সৈয়দপুর শাহাড়পাড়া ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সজল তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ জব্দ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন, বিষয়টি তার নজরে এসেছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

top2

লিবিয়া থেকে দেশে ১৭৫ বাংলাদেশি

Published

on

By

ইউএনবি

লিবিয়ায় ডিটেনশন সেন্টারে আটক ও বিভিন্নভাবে দুর্দশাগ্রস্ত ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের প্রত্যাবাসন করা হয়।

বুরাক এয়ারের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাদের দেশে আনা হয়।

জানা গেছে, প্রত্যাবাসিতদের মধ্যে লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ৩০ জন বাংলাদেশি রয়েছেন। বাকি ১৪৫ জন বেনগাজী ও তার আশপাশের এলাকায় বসবাসরত দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তারা সবাই স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করায় আইওএম-এর সহায়তায় তাদের ফিরিয়ে আনা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরত আসা এসব নাগরিকের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে গিয়ে তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েন এবং অনেকে অপহরণ ও অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এ সময় কর্মকর্তারা মানবপাচারের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভুক্তভোগীদের তাদের তিক্ত ও দুঃসহ অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানান।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচা, জরুরি খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন সাপেক্ষে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে পড়া অন্য বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।

Continue Reading

top2

জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত

Published

on

By

আগামী ২ মার্চ অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপনের কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, ২ মার্চ অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।

আদেশে অষ্টম জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য বলা হয়েছে।

Continue Reading

Trending