top1

গাজীপুরে বিএনপির নির্বাচনি প্রচারে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১৮

Published

on

গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী মনজুরুল করিম রনির নির্বাচনি প্রচারে গ্যাস বেলুনের বিস্ফোরণে ১৮ জন আহত হয়েছেন।

গাজীপুরের টঙ্গী বাজারে মেইন রোডে সোমবার বিকালে এই ঘটনা ঘটে। পরে আহতদের সোয়া ছয়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, অনিক (২৭), হাসু (৩৮), হাসনাত (১৮), হাসনাত (২২), আকাশ (২৮), রমজান (১৮) রাফি (১২), বিজয় (১৬),তাসিন (১৮), সিয়াম (১৬), মিনহাজ (১৭), নুরু (১৮), শাওন (২০), ইমাম (১৪),নির্জন (২২),মারুফ (২২) রুবেল (৩৪) ও রাব্বি (১৩)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. রবিউল ইসলাম বলেন, বিকালের দিকে গাজীপুর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল করিম রনি নির্বাচনি প্রচার চালাচ্ছিলাম। এ সময়ে একটি ঘরের ভিতরে রাখা বেশ কিছু গ্যাস-বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের ১৮ জন দগ্ধ হলে তাদেরকে জাতীয় বার্নে  নিয়ে আসি।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, “সন্ধ্যার দিকে গাজীপুর থেকে ১৮ জনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছে। তাদের ড্রেসিং চলছে তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না বিষয়টি আমরা পরে জানানো হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version