Connect with us

বিনোদন

ঝাঁপ দেওয়ার পর খোলেনি প্যারাশুট, ভয়ঙ্কর অভিজ্ঞতা অজয়ের!

Published

on

বলিউড তারকা অজয় দেবগন স্কাই ডাইভিং করতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। প্রশিক্ষণ নেওয়ার সময় তিনি নিজের চোখের সামনে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু দেখেছেন। ওই ব্যক্তির প্যারাশুট না খোলায় তিনি বিমান থেকে ঝাঁপ দেওয়ার পর আর রক্ষা পাননি। 

বর্তমানে অজয় তার নতুন ছবি ‘দে দে পেয়ার দে টু’-এর প্রচার নিয়ে ব্যস্ত আছেন। ছবির আরেক অভিনেতা আর মাধবনের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এই অভিজ্ঞতার কথা জানান। মাধবন অজয়ের প্রশংসা করে বলেন, অজয় ছবিতে বিনা প্রস্তুতিতে বিমান থেকে স্কাই ডাইভিং করেছেন, যা তার নির্ভীক সত্তার প্রমাণ।

তখনই অজয় দেবগন তার জীবনের সেই ভয়ঙ্কর দিনের কথা উল্লেখ করেন। তিনি জানান, স্কাই ডাইভিংয়ের প্রশিক্ষণ নিতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। অজয় বলেন, ‘আমি সেখানে যাওয়ার পরপরই এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়। আমি দেখি, একজন বিমান থেকে ঝাঁপ দিয়েছেন ঠিকই, কিন্তু তার প্যারাশুটটি আর খোলেনি। সেই ব্যক্তির পরই স্কাই ডাইভিংয়ের জন্য আমার পালা ছিল।’

অজয় আরও জানান, হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওও একবার স্কাই ডাইভিংয়ের সময় বিপদে পড়েছিলেন। বিমান থেকে ঝাঁপ দেওয়ার পর তার প্যারাশুটও ঠিকমতো খুলছিল না। সেই সময় তার প্রশিক্ষক ঝাঁপ দিয়ে লিওনার্দোকে বাঁচিয়েছিলেন।

অজয়ের বাবা বীরু দেবগন বলিউডের অ্যাকশন দৃশ্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। ফলে সিনেমায় অ্যাকশন দৃশ্য করা অজয়ের কাছে কখনোই কঠিন মনে হয়নি। তবে বাস্তবের স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা তার কাছে ছিল অত্যন্ত খারাপ।

অজয় দেবগন ও আর মাধবন অভিনীত ‘দে দে পেয়ার দে টু’ ছবিটি ২০২৬ সালের জানুয়ারি মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিটি ছাড়াও অজয় বর্তমানে ‘দৃশ্যম থ্রি’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিনোদন

বয়স বাড়ার সঙ্গে আরও ‘অ্যাডভেঞ্চারাস’ হচ্ছেন জয়া আহসান

Published

on

By

পশ্চিমবঙ্গে ৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ওসিডি। ছবিটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। সিনেমাটির প্রচারণা উপলক্ষে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে অভিনয়, দুই বাংলার সিনেমা এবং ব্যক্তিগত নানা প্রসঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।

দুই বাংলার সিনেমা নিয়ে আশাবাদ ব্যক্ত করে জয়া বলেন, তিনি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ—দুই ইন্ডাস্ট্রির কাজ নিয়েই সমানভাবে আশাবাদী। ‘ওসিডি’ প্রসঙ্গে তিনি জানান, ছবিটিতে অভিনয়ের জন্য বড় পরিসর ছিল। এর আগে তিনি ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’-র মতো ভিন্ন ঘরানার ছবিতে কাজ করেছেন। তার ভাষায়, তিনটি সিনেমাই আলাদা মাত্রার—একটি পারিবারিক, একটি ক্ল্যাসিক ধারার এবং ‘ওসিডি’-তে রয়েছে শক্তিশালী সামাজিক বার্তা।

বাংলাদেশের সিনেমা প্রসঙ্গে জয়া বলেন, নানা পরিস্থিতির মধ্যেও গত বছর তার অভিনীত ‘উৎসব’ ও ‘তান্ডব’ ব্লকবাস্টার সাফল্য পেয়েছে। সামনে আরও কয়েকটি ভালো কাজ আসছে জানিয়ে তিনি বলেন, ‘রইদ’ নামের একটি ছবির ট্রেলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যা নিয়ে তিনি আশাবাদী।

দুই বাংলার সিনেমা পারস্পরিকভাবে মুক্তি না পাওয়ার বিষয়েও আক্ষেপ করেন জয়া। তার আশা অদূর ভবিষ্যতে এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, সোশ্যাল মিডিয়া তার ব্যক্তিগত জায়গা নয় বরং এটি তার পেশাদার ইমেজের একটি আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম। যদিও মাঝে মাঝে ব্যক্তিগত কিছু মুহূর্তও শেয়ার করেন।

সাক্ষাৎকারের শেষ অংশে ‘র‍্যাপিড ফায়ার’ পর্বে বয়স বাড়া নিয়ে এক প্রশ্নের উত্তরে জয়া জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি নিজের মধ্যে বাবার ছাপ খুঁজে পাচ্ছেন—এ বিষয়টি তিনি উপভোগ করছেন। পাশাপাশি তিনি জানান, সময়ের সঙ্গে তিনি আরও অ্যাডভেঞ্চারপ্রিয় হয়ে উঠছেন। কোনো কিছু করতে নিজেকে ‘না’ বলেন না তিনি

Continue Reading

top1

গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি

Published

on

By

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সরগরম এখন দেশের প্রতিটি অঙ্গন। শিশু থেকে বৃদ্ধ, কৃষক থেকে কবি- সবার মুখে মুখে এখন চলছে ভোটের আলোচনা। এদিকে বাংলাদেশের লোকসংগীত, গ্রামীণ ও বাউল গানের অন্যতম জনপ্রিয় শিল্পী আবদুল কুদ্দুস বয়াতিও সরব হয়েছেন নির্বাচনে। এবার ভোট নিয়ে মন্তব্য করেছেন লোকসংগীতের মহাতারকা খ্যাত এ শিল্পী।

সোমবার (৯ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি ভোটবিষয়ক একটি পোস্ট করেন।

পোস্টে তিনি লিখেছেন, গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে। তবে তিনি কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি।

আর তার এ মন্তব্যের পর কমেন্ট সেকশনে তার সমর্থনে আসছে নানা মন্তব্য। প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই।

এ ছাড়া বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন কুদ্দুস বয়াতি।

আবদুল কুদ্দুস বয়াতি ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কর্তৃক নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে গাওয়া ‘এই দিন, দিন না আরও দিন আছে’ শিরোনামে একটি গানের মাধ্যমে পরিচিতি লাভ করেন।

তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার অন্তর্গত রাজীবপুর গ্রামে।

Continue Reading

বিনোদন

কেন কেঁদেছিলেন শ্রদ্ধা?

Published

on

By

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নিজের সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে বহু আগেই তিনি জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। সচরাচর ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলেন না শ্রদ্ধা । কিন্তু ২০২২ সালে তার জীবনে ঘটে যায় এমন এক ঘটনা যখন নিজের আবেগ ধরে রাখতে পারেননি, কান্নায় ভেঙে পড়েছিলেন এই সুন্দরী। এবার সে ঘটনাই সম্প্রতি শ্রদ্ধার মাসি তেজস্বিনী কোলহাপুরী প্রকাশ্যে এনেছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২২ সালে বেঙ্গালুরুতে একটি মাদক মামলায় শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুরকে গ্রেপ্তার করে পুলিশ। সে খবর ছড়িয়ে পড়লে মুম্বাইয়ে শক্তি কাপুরের বাড়ির সামনে ভিড় জমায় গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতা। তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন একটি রাজনৈতিক দলের কর্মীরা শ্রদ্ধার বাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন।

তেজস্বিনী জানান, বাইরের সেই চিৎকার আর স্লোগান শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলেন শ্রদ্ধা। একদিকে ভাইয়ের গ্রেপ্তার, অন্যদিকে বাড়ির দোরগোড়ায় রাজনৈতিক হাঙ্গামা সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। সহ্য করতে না পেরে ঘরের ভেতরেই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।

সিদ্ধান্তের বিষয়ে তেজস্বিনী বলেন, ‘আসলে ওর কোনো দোষ ছিল না। ও কেবল ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিল। পেশাদার ডিজে হিসেবে ও ভারতের বিভিন্ন নামী পানশালায় কাজ করে। পারিবারিক আভিজাত্যের কারণেই ওকে সহজে টার্গেট করা হয়েছিল।’

পরবর্তীতে ওই মামলায় সিদ্ধান্ত নির্দোষ প্রমাণিত হলেও সে সময়কার হেনস্তা শ্রদ্ধা কাপুরের মনে গভীর ক্ষত তৈরি করেছিল। মাসির দাবি, দাদার ওপর আসা ওই বিপদ এবং বাইরের নোংরা রাজনীতি সহ্য করা শ্রদ্ধার জন্য ছিল ভীষণ যন্ত্রণাদায়ক।

এদিকে, একের পর এক ভিন্নধর্মী চরিত্রে নিজেকে ভেঙে নতুন করে গড়ছেন শ্রদ্ধা কাপুর। সম্প্রতি কিংবদন্তি তামাশা শিল্পী ও নৃত্যশিল্পী বিঠাভাই নারায়ণগাঁওকরের জীবনভিত্তিক বায়োপিক ‘ইথা’-র শুটিংয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি। এই ছবির মাধ্যমে শ্রদ্ধাকে একেবারে নতুনরূপে দেখার অপেক্ষায় দর্শকরা। মুক্তির তারিখ এখনো চূড়ান্ত না হলেও, বলিউডে ইতোমধ্যেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল ও উত্তেজনা

Continue Reading

Trending