Connect with us

বিনোদন

ঝাঁপ দেওয়ার পর খোলেনি প্যারাশুট, ভয়ঙ্কর অভিজ্ঞতা অজয়ের!

Published

on

বলিউড তারকা অজয় দেবগন স্কাই ডাইভিং করতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। প্রশিক্ষণ নেওয়ার সময় তিনি নিজের চোখের সামনে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু দেখেছেন। ওই ব্যক্তির প্যারাশুট না খোলায় তিনি বিমান থেকে ঝাঁপ দেওয়ার পর আর রক্ষা পাননি। 

বর্তমানে অজয় তার নতুন ছবি ‘দে দে পেয়ার দে টু’-এর প্রচার নিয়ে ব্যস্ত আছেন। ছবির আরেক অভিনেতা আর মাধবনের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এই অভিজ্ঞতার কথা জানান। মাধবন অজয়ের প্রশংসা করে বলেন, অজয় ছবিতে বিনা প্রস্তুতিতে বিমান থেকে স্কাই ডাইভিং করেছেন, যা তার নির্ভীক সত্তার প্রমাণ।

তখনই অজয় দেবগন তার জীবনের সেই ভয়ঙ্কর দিনের কথা উল্লেখ করেন। তিনি জানান, স্কাই ডাইভিংয়ের প্রশিক্ষণ নিতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। অজয় বলেন, ‘আমি সেখানে যাওয়ার পরপরই এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়। আমি দেখি, একজন বিমান থেকে ঝাঁপ দিয়েছেন ঠিকই, কিন্তু তার প্যারাশুটটি আর খোলেনি। সেই ব্যক্তির পরই স্কাই ডাইভিংয়ের জন্য আমার পালা ছিল।’

অজয় আরও জানান, হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওও একবার স্কাই ডাইভিংয়ের সময় বিপদে পড়েছিলেন। বিমান থেকে ঝাঁপ দেওয়ার পর তার প্যারাশুটও ঠিকমতো খুলছিল না। সেই সময় তার প্রশিক্ষক ঝাঁপ দিয়ে লিওনার্দোকে বাঁচিয়েছিলেন।

অজয়ের বাবা বীরু দেবগন বলিউডের অ্যাকশন দৃশ্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। ফলে সিনেমায় অ্যাকশন দৃশ্য করা অজয়ের কাছে কখনোই কঠিন মনে হয়নি। তবে বাস্তবের স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা তার কাছে ছিল অত্যন্ত খারাপ।

অজয় দেবগন ও আর মাধবন অভিনীত ‘দে দে পেয়ার দে টু’ ছবিটি ২০২৬ সালের জানুয়ারি মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিটি ছাড়াও অজয় বর্তমানে ‘দৃশ্যম থ্রি’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিনোদন

আলোচিত বলিউড অভিনেতা গ্রেপ্তার

Published

on

By

বলিউড অভিনেতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কামাল রশিদ খান ওরফে কেআরকে-কে গ্রেপ্তার করা হয়েছে। আন্ধেরির ওশিওয়ারা এলাকায় একটি বহুতল আবাসন লক্ষ্য করে দুটি গুলি চালানোর ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

১৮ জানুয়ারি ওশিওয়ারার একটি আবাসিক ভবনে হঠাৎ দুটি গুলি চালানো হয়। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নালন্দা সোসাইটি নামের ওই ভবনের দ্বিতীয় তলায় একজন লেখক-পরিচালকের ফ্ল্যাট এবং চতুর্থ তলায় জনৈক মডেলের ফ্ল্যাটের কাছে দুটি বুলেটের অংশ পাওয়া যায়।

ঘটনার তদন্তে নামে ওশিওয়ারা পুলিশের ১৮ জন সদস্যের একটি বিশেষ টিম। সঙ্গে ছিল ক্রাইম ব্রাঞ্চের একাধিক দল। শুরুতে সিসিটিভি ফুটেজে কোনো সূত্র না পাওয়ায় পুলিশ কিছুটা দিশাহারা হয়ে পড়লেও ফরেনসিক টিমের সহায়তায় জানা যায় যে, গুলিগুলো কামাল আর খানের বাংলো থেকেই ছোড়া হয়েছে।

গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে কেআরকে-কে ওশিওয়ারা থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, জেরার মুখে অভিনেতা দোষ স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তার লাইসেন্স করা বন্দুক থেকেই এই গুলি চালানো হয়েছিল।

পুলিশ ইতিমধ্যে তার বন্দুকটি বাজেয়াপ্ত করেছে। ওশিওয়ারা থানার এক কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেআরকে নিজের বয়ানে গুলি চালানোর দায় স্বীকার করেছেন। তার বন্দুকটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নথিপত্র তৈরির কাজ চলছে।

আজ শনিবার ভোরের মধ্যেই অভিনেতার আনুষ্ঠানিক গ্রেপ্তারের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে পুলিশ জানায়। কেন তিনি হঠাৎ এই গুলি চালালেন, তা নিয়ে এখনো তদন্ত চলছে। বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই আলোচনায় থাকা এই অভিনেতার এমন কর্মকাণ্ডে বলিউডে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

Continue Reading

top3

দিশা পাটানির প্রেমিক ‘এইচআইভি’ আক্রান্ত!

Published

on

By

বলিউড অভিনেত্রী দিশা পাটানির প্রেম গুঞ্জন নিয়ে বেশ সরগরম বি টাউন। এমন সময়ে বিস্ফোরক এক পোস্ট দিয়ে তোলপাড় ফেলে দিলেন দিশার কথিত প্রেমিকের প্রাক্তন। সামাজিক মাধ্যমে একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছেন তিনি; আর তা নিয়েই শোরগোল নেটমাধ্যমে।

শোনা যাচ্ছে, পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর সঙ্গে প্রেমে মজেছেন দিশা পাটানি। এমন গুঞ্জনের মাঝে সেই গায়কের প্রাক্তন প্রেমিকা সোনি কৌরের পোস্ট নিয়েই আলোচনা। সেই পোস্টে কারও নাম না উল্লেখ করলেও সোনি কৌর দিয়েছেন এক ভয়াবহ ইঙ্গিত।

পোস্টে সোনি কৌর লিখেছেন, বিষয়টি শুধু এইচআইভি (HIV) বা যৌনবাহিত রোগের নয়; মানুষ অভিশাপের সঙ্গে দুর্ভাগ্যও বয়ে আনে। তাই রাতে কার শয্যাসঙ্গী হচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি নাম উল্লেখ না করলেও সোনির সেই পোস্টটি তালবিন্দরকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, তা নেটিজেনদের অধিকাংশই ধারণা করছেন; এতে তৈরি হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। অনেকে প্রশ্ন তুলছেন, তবে কি দিশার নতুন এই ‘বিশেষ বন্ধু’ সত্যিই কোনো গুরুতর রোগে আক্রান্ত? যদিও এমন বিতর্কের মাঝেও দিশা বা তালবিন্দর, এখন পর্যন্ত তাদের কেউই মুখ খোলেননি।

টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদের পর সম্প্রতি দিশার নাম জড়িয়েছে গায়ক তালবিন্দরের সঙ্গে। অভিনেত্রী কৃতি স্যাননের বোন নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠান থেকে এই জল্পনার সূত্রপাত। সেখানে দিশা ও তালবিন্দরের ঘনিষ্ঠ রসায়ন সবার নজর কাড়ে। তবে এই প্রেমের গুঞ্জনের মধ্যেই তালবিন্দরের সাবেক প্রেমিকার এই পোস্ট এখন বড় প্রশ্ন তুলছে।

Continue Reading

top2

রাফসান-জেফারের বিয়ের গুঞ্জন

Published

on

By

গত কয়েক বছর ধরেই রাফসান সাবাব ও জেফার রহমানের প্রেমের গুঞ্জন চলছিল। তবে দুজনেই এত দিন এটিকে বন্ধুত্ব বলে এসেছেন। এ সময়ে সামাজিক বিভিন্ন অনুষ্ঠান থেকে থাইল্যান্ডে একান্ত সময় কাটাতেও দেখা গেছে দুজনকে। তবে প্রেম নিয়ে মুখ খোলেননি তাঁরা। শোনা যাচ্ছে, এবার প্রেমে সিলমোহর দিতে যাচ্ছেন এই দুই তারকা।

আগামীকাল বুধবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমান। খবরটি নিশ্চিত করেছেন দুজনের ঘনিষ্ঠজন। তাঁরা জানান, সপ্তাহখানেক ধরেই পরিকল্পনা চলছে, আগামীকাল ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর দুজন আনুষ্ঠানিকভাবে খবরটি সামনে আনবেন।

২০২৩ সালের শেষে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন রাফসান। সম্পর্কের পাট চুকিয়ে নেওয়ার খবরটি রাফসান তাঁর ফেসবুকে জানান। তিনি লেখেন, ‘বিবাহবিচ্ছেদের এই সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই সুন্দর সমাধান বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথচলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’

ভাঙনের খবর দেওয়ার পরই মুখ খোলেন স্ত্রী সানিয়া সুলতানা এশা। জানান, তিনি বিচ্ছেদ চাননি। এই যখন চলছিল, ঠিক তখনই গায়িকা জেফারের সঙ্গে রাফসানের প্রেমের সম্পর্ক নিয়ে কথা শুরু হয়। কেউ কেউ মন্তব্য করেন, গায়িকা জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই বিচ্ছেদের পথে বেছে নিয়েছেন রাফসান।

Continue Reading

Trending