Connect with us

top3

ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Published

on

ডেস্ক নিউজ 

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন হোসেন (২২) নামক এক যুবক নিহত হয়েছেন। 

গত শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তালেশ্বর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমন হোসেন কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহতরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের শামীম হোসেনের ছেলে তৌকির আহমেদ এবং পোড়াহাটি গ্রামের হানিফ কাজীর ছেলে জিহাদ হোসেন।

জানা যায়, সুমন হোসেন মোটরসাইকেলে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ–কোটচাঁদপুর সড়কের তালেশ্বর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমন ঘটনাস্থলেই মারা যান এবং অপর মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই সুমনের মৃত্যু হয়েছে। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

অপশক্তির পুনর্বাসন হলে পরিণতি হবে ভয়াবহ: সাদিক কায়েম

Published

on

By

বদি, আইভিসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জামিন ও তাদের কার্যালয় খুলে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-এর ভিপি আবু সাদিক কায়েম। তিনি অভিযোগ করেছেন, একদিকে “গণশত্রুদের” মুক্তি দেওয়া হচ্ছে, অন্যদিকে জুলাইয়ের আন্দোলনকারীদের বিরুদ্ধে গ্রেপ্তারের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে সাদিক কায়েম বলেন, ‘সুরক্ষা অধ্যাদেশ’ উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের নামে জুলাই আন্দোলনকে মুছে ফেলার অপপ্রয়াস চলছে। যারা ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, এই আত্মঘাতী পদক্ষেপের পরিণতি থেকে কেউ রেহাই পাবেন না। “অচিরেই আপনারাও এই অপশক্তির নির্মম শিকারে পরিণত হবেন,”—উল্লেখ করেন তিনি।

রাজধানীতে স্কুলছাত্রী হত্যায় জামায়াতের উদ্বেগ রাজধানীতে স্কুলছাত্রী হত্যায় জামায়াতের উদ্বেগ
এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সাম্প্রতিক নাটকীয় রদবদলের পর সরকার-ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোকে অন্যায্য সুবিধা দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

গণভোট ও জুলাই সনদকে উপেক্ষা করে পুরনো কায়দায় দলীয়করণ এবং রাজনৈতিক পরিচয়ে সুবিধালাভের সংস্কৃতির প্রত্যাবর্তনকে তিনি পরিবর্তনকামী মানুষের রায়ের প্রতি অবজ্ঞা বলে মন্তব্য করেন।

বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে জাতির ভাগ্যে দাসত্ব নেমে আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন সাদিক কায়েম। তিনি বলেন, “সময়ের এই সন্ধিক্ষণে শুভ বুদ্ধির উদয় হওয়া জরুরি; নতুবা ইতিহাসের কাঠগড়ায় কেউই রেহাই পাবেন না।

Continue Reading

top3

বন্ধ কলকারখানা সচল করতে সহায়তা করবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

Published

on

By

রাজনৈতিক পটপরিবর্তনের পর বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানাগুলো পুনরায় চালু করতে প্রয়োজনীয় সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক এমন আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। এর আগে সকালে দায়িত্ব গ্রহণ করে গভর্নর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পর সাংবাদিকদের ব্রিফ করা হয়।

মুখপাত্র জানান, গত দেড় বছরে যেসব শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলো পুনরায় সচল করতে নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় প্রণোদনা দেওয়া হবে। ব্যাংকগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এর ফলে উৎপাদন বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন গভর্নর। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উচ্চ সুদের হার বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকে সুশাসন জোরদার, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে নিয়মভিত্তিক করা এবং কর্মকর্তাদের দায়িত্ব বৃদ্ধি করে কাজের গতি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান মুখপাত্র।

সব মিলিয়ে, শিল্প-কারখানা সচল করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে গতি ফেরাতে কাজ করবে বাংলাদেশ ব্যাংক

Continue Reading

top3

মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

Published

on

By

রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্য জুলাই মাসকে অসম্মান করেছে, যা তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী। ফলে তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ আইনি নোটিশটি পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে।

আইনি নোটিশে বলা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেয়ায় শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আর তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধন করাতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Continue Reading

Trending