রাজনীতি

‘তোরা মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলিস’ বলেই জামায়াত কর্মীকে ছুরিকাঘাত

Published

on

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে কাজ করা এক কর্মীকে ছুরিকাঘাত করে পালিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর পরীবাগ মসজিদ সংলগ্ন জামায়াতের নির্বাচনী কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত ব্যক্তির নাম মো. সুমন। তিনি শাহবাগ থানা জামায়াতের একজন কর্মী। হামলার আগে দুপুরের দিকে তিনি পরীবাগে স্থাপিত জামায়াতের নির্বাচনী অফিসের দিকে আসছিলেন। এসময় তাকে গলায় ছুরিকাঘাত করার চেষ্টা করলেও দুর্বৃত্তরা ব্যর্থ হয়ে শরীরের কয়েক স্থানে ছুরিকাঘাত করে চলে যায়। এসময় দুর্বৃত্তরা বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলার অভিযোগে ছুরিকাঘাত করে বলে অভিযোগ ভুক্তভোগীর। 

এ বিষয়ে ভুক্তভোগী সুমন বলেন, আমাদের নির্বাচনী অফিস খোলার জন্য প্রতিদিনের মতো আসার পথে পরীবাগ রাস্তায় তিনজন মোটরসাইল যোগে এসে আমাকে বলল, ‘তোরা মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলিস, তোদের মঞ্চ আমরা গতকাল রাতে গুড়িয়ে দিতাম।’ তখন আমি বললাম, ‘মির্জা আব্বাস আমাদের প্রতিদ্বন্দ্বী, তারাও বিরুদ্ধে বলবে, আমরাও বলব, এটা স্বাভাবিক।

তিনি বলেন, তখন তারা বলে, তোর বেঁচে থাকার প্রয়োজন নেই, তোকে আমরা মেরে ফেলব। এসময় একজন আমার পেছনে এসে গলায় ছুরি দিয়ে আঘাত করতে আসলে হাত দিয়ে ফেরাতে যাই। এসময় হাত কেটে যায়। পরে তারা পালিয়ে যায়। এসময় তাদের মোটরসাইকেলে আমি একটা লাথিও দিয়েছিলাম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version